রাখি পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ, এর প্রভাবে কোন কোন রাশির 'সময় ভালো' যাবে জেনে নিন
রাখি পূর্নিমার দিন রাতেই অর্ধচন্দ্রগ্রহণ পরিলক্ষিত হবে এশিয়ায় বিভিন্ন জায়গা থেকে
রাখি পূর্নিমার দিন রাতেই অর্ধচন্দ্রগ্রহণ পরিলক্ষিত হবে এশিয়ার বিভিন্ন জায়গা থেকে। এই চন্দ্রগ্রহণ শুধু এশিয়া নয়, অস্ট্রেলিয়ারও বিভিন্ন জায়গা থেকে পরিলক্ষিত হবে। ঠিক কোন সময়ে এই চন্দ্র গ্রহণ দেখা যাবে, এর ফলে রাশিগুলির ওপরেইবা কী প্রভাব পড়তে পারে তা দেখে নেওয়া যাক এক নজরে।

কখন দেখা যাবে চন্দ্রগ্রহণ?
সোমবার রাত ১০:৫২ মিনিটে দেখা যাবে এই চন্দ্র গ্রহণ। মূলত , সূর্যের বিপরীতে পৃথিবীর ছায়ার আওতায় চলে আসে চাঁদ। আর তা থেকেই চন্দ্রগ্রহণের মতো একটি মহাজাগতিক দৃশ্য দেখা যায় পৃথিবী থেকে। ভারতীয় সময় রাত ১০:৫২ মিনিট থেকে ১২:৪৮ মিনিট পর্যন্ত দেখা যাবে এই অর্ধচন্দ্রগ্রহণ।

কোন কোন জায়গা থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণ ?
গোটা এশিয়া সহ অস্ট্রেলিয়া থেকেও এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে বলে জানিয়েছেন জ্যোর্তিবিজ্ঞানীরা। এছা়ডাও ইওরোপ ও আফ্রিকার বিভিন্ন অংশে দেখা যেতে পারে এই অর্ধচন্দ্রগ্রহণ। তবে উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে এই দৃশ্য দেখা যাবে না। কারণ , সেখানে সেই সময় দিন থাকবে।

কোন রাশির ওপর ভালো প্রভাব ফেলবে?
বিভিন্ন জ্যোতিষবিদদের মতে, এই অর্ধচন্দ্রগ্রহণের ফলে সিংহ , কন্যা , মেষ রাশির ওপর সুপ্রভাব পরিলক্ষিত হবে। এছাড়াও মীন রাশির ওপর এই ঘটনার ভালো প্রভাব পড়বে। এই সমস্ত রাশির জাতকরা বিয়ে, কর্মস্থল, ,অর্থ , সন্তান সংক্রান্ত সুখবর পেতে চলেছেন।

কোন কোন রাশির ওপর খারাপ প্রভাব পড়বে ?
বেশ কয়েকটি রাশির ওপর আবার আজকের অর্ধচন্দ্রগ্রহণ খারাপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন জ্যোতিষবিদরা। মকর ,মিথুন, ও তুলা এই কয়েকটি রাশির জাতকদের এই কয়েকদিনের সময় খুব একটা ভালো যাবে না। স্বাস্থ্য সংক্রান্ত সমস্য়ায় ভুগতে পারেন এই রাশিগুলির অনেক জাতক। কুম্ভরাশির জাতকরাও পড়তে পারেন বহু রকমের সমস্যায়।

মিশ্র প্রভাব পড়বে এই রাশিগুলির ওপর
কর্কট, ধনু, বৃষ ইত্যাদি রাশির ওপর পড়বে মিশ্র প্রভাব। একই সঙ্গে কর্মক্ষেত্রে সুবিধা ও অসুবিধা দুইয়েরই সম্মুখীন হবেন এই রাশির জাতকরা।












Click it and Unblock the Notifications