১০০ বছর পর দোলে চন্দ্রগ্রহণের অশুভ ছায়া, ব্যবসায় মাথা ঠান্ডা রেখে চলবেন কারা
জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর চারটি গ্রহণ ঘটে। তবে কোনোও গ্রহণকে শুভ বলে মনে করা হয় না। চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটবে ২৫ মার্চ অর্থাৎ হোলির দিন। সকাল ১০ টা ২৩ মিনিট থেকে শুরু হবে। যা শেষ হবে বিকেল ৩ টে ২ মিনিট পর্যন্ত।
এসময় কিছু রাশির জাতক জাতিকাদের নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। ১০০ বছর পর দোলে চন্দ্রগ্রহণের অশুভ ছায়া কোন রাশির জাতক জাতিকাদের ওপর পড়বে, কাদেরই বা শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখুন।

- কর্কট রাশি
দোলে চন্দ্রগ্রহণের ক্ষতিকারক প্রভাব পড়বে কর্কট রাশির ব্যক্তিদের উপর। এসময় আপনার শরীরে নানান সমস্যা দেখা দেবে। আর্থিকভাবে অবনতি হবে আপনার। কোনও গুপ্ত রোগে আপনাকে ভুগতে হতে পারে। আয়ের তুলনায় অতিরিক্ত ব্যয়ের কারণে আপনার চাপ বাড়তে থাকবে। কর্মজীবন ও ব্যবসা সম্পর্কিত ভ্রমণ প্রত্যাশার চেয়ে কম ফলদায়ক হবে। এসময় আপনার সঙ্গে সকলে খারাপ ব্যবহার করতে পারেন। সন্তানের কোনোও খারাপ খবর আপনার মন আরও ভারাক্রান্ত হয়ে উঠবে। খরচ বাড়তি খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা হার্টের রোগী রয়েছেন তাদের জীবনে নানান সমস্যা আসবে। এসময় কোনও কাজে তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। আপনার অপ্রয়োজনীয় খরচ বাড়তে থাকবে।
- বৃশ্চিক রাশি
এসময় আপনার পরিবেশ অনুকূলে থাকবে না। আপনার উপর শত্রুরা মিথ্যা অভিযোগ আনতে পারেন। অংশীদারিত্ব ব্যবসায় যারা যুক্ত তাদের জীবনে নানা অসুবিধা আসবে। দাম্পত্য জীবনেও আপনি সুখী হবেন না। নানা বাধার মুখে পড়তে হবে আপনাকে। শরীর সুস্থ রাখার চেষ্টা করুন। কোমর থেকে পা পর্যন্ত ব্যথায় ভুগতে হতে পারে আপনাকে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। যারা চাকরি করছেন তাদের আর্থিক দিকে খুব ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
- মীন রাশি
চন্দ্রগ্রহণের অশুভ ছায়া মীন রাশির ব্যক্তিদের জীবনের ওপর পড়বে। আর্থিক ক্ষতি হবে। এই সময় যারা ব্যবসা করছেন সেখানেও ততটা সফলতা পাবেন না। তবে মানসিক চাপ আপনার বাড়তে থাকবে। আর্থিক দিকে ক্ষতি হবে আপনার। এই সময় নতুন কোনও ব্যবসায় বিনিয়োগ করার কথা ভুলেও ভাববেন না। যদি আপনি ব্যবসায় বিনিয়োগ করেন বাড়ির বড়দের সঙ্গে পরামর্শ করে তবেই করবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও ঘতে পারে)












Click it and Unblock the Notifications