Lunar eclipse 2024: বছরের প্রথম চন্দ্রগ্রহণে ভাগ্যের দ্বার খুলবে কোন রাশির ব্যক্তিদের
Lunar Eclipse 2024: জ্যোতিষশাস্ত্রে (astrology) সূর্য ও চন্দ্রগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। বছরে মোট চারটি গ্রহণ হবে। দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ। আর গ্রহণের বিশেষ প্রভাব পরে সকল রাশির জাতক জাতিকাদের উপর। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে প্রথম চন্দ্রগ্রহণ হবে ২৫ মার্চ, সকাল ১০ টা ২৪ মিনিটে গ্রহণ শুরু হবে, যা চলবে ০৩ টে ০১ মিনিট পর্যন্ত।
এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। সকল কাজেই তারা এগিয়ে যেতে পারবেন। ব্যবসা থেকে কর্মজীবনে শিখরে পৌঁছতে পারবেন এই রাশির ব্যক্তিরা। দেখুন আপনিও কি আছেন নাকি সেই রাশির তালিকায়।

- মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হওয়ার সময়। এই সময় আপনার ইচ্ছে পূরণ হওয়ার সময়। পরিবারের সকলের থেকে ভালোভাবে থাকতে পারবেন, সকল কাজে পূর্ণ সমর্থন পাবেন তাদের। এসময় আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। ব্যবসায় বাবা-মায়ের সমর্থন পাওয়ায় আপনার কাজে আরোও এনার্জি বাড়বে। তাছাড়া যারা প্রেম জীবনে যুক্ত তাদের জীবনে সফলতা আসবে। প্রেমের সম্পর্কে আরোও উন্নতি হবে। শুধু তাই নয়, আইনি সংক্রান্ত যেকোনোও ঝামেলায় জড়িয়ে পড়লে সেখান থেকে দ্রুত সমাধানের পথ খুঁজে পাবেন। আপনি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকেও অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। এই সময় যারা অবিবাহিত রয়েছে তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। তাছাড়া সকল কাজে স্ত্রীর থেকে পূর্ণ সমর্থন পাবেন আপনি। সামাজিক ক্ষেত্রে খুব সুনাম বৃদ্ধি হবে আপনার। ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। সোনা ব্যবসায় বিনিয়োগ করলেও সেখানে আপনার আর্থিক লাভ হবে। এসময় কথাবার্তা সকলের সঙ্গে সংযম রেখে বলার চেষ্টা করুন।
- মকর রাশি
মকর রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এই সময় সকল কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। বিবাহিত জীবন থেকে কর্মক্ষেত্রে আপনার ভালো যাবে। এমনকি প্রেমিকের সঙ্গে রোমান্টিক মুহূর্ত কাটাতে পারবেন আপনি, আটকে থাকা টাকা আপনি পেয়ে যাবেন। এসময় কাউকে ঋণ দিলে সেই ঋণ খুব সহজেই আপনি ফেরত পেয়ে যাবেন। এসময় বিদেশে যাত্রার সম্ভাবনা রয়েছে আপনার, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে পারেন এই রাশির ব্যক্তিরা।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে)












Click it and Unblock the Notifications