চন্দ্রগ্রহণ ১৯ নভেম্বর: কোন রাশির জাতক জাতিকারা সবচেয়ে বেশি প্রভাবিত হতে চলেছেন! জানুন জ্যোতিষমতে
চন্দ্রগ্রহণ ১৯ নভেম্বর: কোন রাশির জাতক জাতিকারা সবচেয়ে বেশি প্রভাবিত হতে চলেছেন! জানুন জ্যোতিষমতে
দিওয়ালি মিটতেই নভেম্বর মাসে পড়তে চলেছে আরও এক জ্যোতিষমতে গুরুত্বপূর্ণ মহাজাগতিক যোগ। এই মাসে দিওয়ালির পর রয়েছে গ্রহণ। নভেম্বর মাসের ১৯ তারিখে চন্দ্রগ্রহণ রয়েছে। জ্যোতিষমতে এমন দিনে একাধিক শাস্ত্রীয় উপাচার মেনে চললে বহু সমস্যার সমাধান হয়। গ্রহণ বলতে মূলত, জীবজগতে জ্যোতিষমতে খারাপ প্রভাব পড়ার দিককেই গুরুত্ব দেন বহু জ্যোতিষবিদ। দেখা যাক ১৯ নভেম্বরের গ্রহণের সাপেক্ষে কোন বার্তা দিতে চলেছেন জ্যোতিষবিদগণ।

চন্দ্রগ্রহণ ও জ্যোতিষ মত
চন্দ্রগ্রহণের সময় কৃত্তিকা নক্ষত্র কার্যকর হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই নক্ষত্রের স্বামী (অধিপতি) হলেন 'সূর্য' (রবি) এবং রাশি স্বামী (রাশিচক্রের অধিপতি) হলেন বৃহস্পতি।
কৃত্তিকা হল আকাশের তৃতীয় নক্ষত্র। এই নক্ষত্র খালি চোখে দেখা যায়। কৃত্তিকা নক্ষত্র ৬ নক্ষত্রের একটি দল। এই নক্ষত্র বহু রাশিকে প্রভাবিত করে বলে জানা যায়। ১৯ নভেম্বরের গ্রহণ জ্যোতিষ মতে এই নক্ষত্রকে প্রভাবিত করতে চলেছে। কোন কোন রাশি এই চন্দ্রগ্রহণের ফলে সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে, তা নিয়ে রয়েছে জল্পনা।

বৃষ
বৃষ রাশিতে চন্দ্রগ্রহণ ঘটবে। তাই এই রাশির জাতকদের বিশেষ যত্ন নিতে হবে। কারণ সবচেয়ে বেশি প্রভাব শুধুমাত্র বৃষ রাশির উপরই দেখা যায়। বৃষ রাশির জাতকদের আর্থিক ও স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। ফলে আগের থেকে অনেকটাই নজর বাড়াতে হবে স্বাস্থ্যের দিকেও। বৃষ রাশির জাতক জাতিকারা এই সময়ে সাবধানে চলাফেরা করলে মিলতে পারে কাঙ্খিত ফলাফল।

সিংহ
চাপযুক্ত পরিস্থিতি থেকে দূরে থাকুন। আপনার অধিকারের অযথা সুবিধা গ্রহণ করবেন না । কোনও অপ্রীতিকর পরিস্থিতি থেকে আপনাকে ভোগান্তি পোহাতে হতে পারে। অর্থ ব্যয়ের দিকে মনোযোগ দিন। আপনার স্বাস্থ্য সম্পর্কে অসতর্ক হবেন না। চাকরির ক্ষেত্রে অত্যন্ত সন্তরর্পণে প্রতিটি পদক্ষেপ নিতে হবে। তে মিলতে পারে কাঙ্খিত সাফল্য। বহু সময় ধরে সিংহ রাশির জাতক জাতিকারা যে সমস্যায় ভুগছিলেন তা এখনও থেকে যেতে পারে।

তুলা
দাম্পত্য জীবনে বহু ধরনের সমস্যা হাজির হতে পারে। এছাড়াও আর্থিক দিক থেকে সমস্যা ননা ভাবে আক্রান্ত করতে পারে আপনাকে। আর্থিক দিক নজরে রাখুন। খুব এতটা কথা বলতে যাবেন না সব ব্যাপারে। খুব সচেতন থেকে যাবতীয় সিদ্ধান্ত নিতে হবে। সতর্ক থেকে যাবতীয় বিষয়ে বক্তব্য রাখলে অকারণে বিপদে পড়তে হবে না।

কুম্ভ
সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। শুধুমাত্র সাবধানে চিন্তা করে বড় মূলধন বিনিয়োগ করুন আপনার বিরোধীরা বেশ সক্রিয় হবে। আর্থিক দিক থেকেও আপনি প্রতারিত হতে পারেন। ইতিবাচক হোন এবং ধৈর্যের সাথে কঠোর পরিশ্রম করুন। কঠোর পরিশ্রমেই একমাত্র এই সময়ে আসন্ন জটিলতা থেকে মুক্তি পেতে পারেন এই রাশির জাতক জাতিকারা।












Click it and Unblock the Notifications