হবু স্বামীকে ইমপ্রেস করতে চান !বিয়েতে পড়ুন এই 'পয়া' রঙের শাড়ি , বিস্তারিত জানুন রাশির বিচারে

বিয়ের দিন প্রতিটি মেয়ই চান এক্কেবারে অন্যরূপে ধরা দিতে। গ্ল্যামারে , রূপে মহিলারা সেই বিশেষ দিনে হয়ে ওঠেন অনন্যা। কোন রাশির মহিলার জন্য কোন রঙটি বিয়ের দিন 'পয়া' জেনে নেওয়া যাক।

বিয়ের দিন প্রতিটি মেয়ই চান এক্কেবারে অন্যরূপে ধরা দিতে। গ্ল্যামারে , রূপে মহিলারা সেই বিশেষ দিনে হয়ে ওঠেন অনন্যা। বিয়ের দিন কনের সৌন্দর্যের প্রশংসা সকলের মুখেই শোনা যায়, তবে সেই বিশেষ মানুষটির কাছ থেকে রূপের প্রশংসা পেতে চান প্রতিটি কনেই। জ্যোতিষ শাস্ত্র বলছে, বিয়ের দিন কনে পয়মন্তর রঙের ল্যহেঙ্গা বা শাড়ি পড়লে ,হবু স্বামী নজর এড়াতে পারবেনই না। কোন রাশির মহিলার জন্য কোন রঙটি বিয়ের দিন 'পয়া' জেনে নেওয়া যাক।

মেষ

মেষ

বিয়ের দিন মেষ রাশির জাতিকারা যদি আগুন- লাল রঙের শাড়ি পরেন , তাহলে তা তাঁদের জন্য পয়মন্তর হবে। বিয়েতে এমনিতেই অনেকে লাল পরতে পছন্দ করেন, তার ওপর এই বিশেষ রঙ আরও বেশি করে সেদিন মেষ রাশির জাতিকাদের সুন্দরী করে তুলবে বলে মত জ্যোতিষবিদদের।

বৃষ

বৃষ

বৃষ রাশির জাতিকাদের জন্য নীল রঙের বা আকাশী রঙের যেকোনও বেনারসি পয়া প্রমাণিত হতে পারে। এমনই মত জ্যোতিষবিদদের।

মিথুন

মিথুন

এই রাশির জাতিকাদের জন্য পয়া রঙ হল হালকা সুবজ । এই সবুজ রঙই মিথুন রাশির জাতিকাদের পক্ষে শুভ।

কর্কট

কর্কট

কর্কট রাশির জাতিকারা এমনিতে শান্ত স্বভাবের হন। তাঁদের জন্য হালকা ল্যাভেন্ডার রঙের শাড়ি বা পোশাক বিয়ের দিনের জন্য পয় প্রমাণিত হবে।

 সিংহ

সিংহ


সিংহ রাশির জাতিকাদের জন্য বিয়ের দিন সোনালী রঙের পোশাক শুভফল দায়ক হবে। এদিন সোনালী রঙে অপরূপা হয়ে উঠবেন তাঁরা । এমনই দাবি জ্যোতিষ শাস্ত্র বিদদের।

কন্যা

কন্যা

ক্রিমরঙ জাতীয় কোনও শাড়ি পরলে বিয়ের দিন কন্যা রাশির মহিলাদের আরও গ্ল্যামারাস লাগবে। যা থেকে নজর ফেরাতে পারবেন না বিশেষ মানুষটি! এমনই দাবি জ্যোতিষশাস্ত্রবিদদের।

তুলা

তুলা

তুলা রাশির জাতিকারা এমনিতেই লাজুক স্বভাবের। এমন ভাবভঙ্গির সঙ্গে গোলাপী রঙের শাড়িতে তুলা রাশির কন্যারা বিয়ের দিন অপরূপা হয়ে উঠবেন। এমনই দাবি জ্যোতিষবিদদের।

বৃশ্চিক

বৃশ্চিক


গাঢ় লাল রঙের শাড়িতে বিয়ের দিন বৃশ্চিক রাশির জাতিকারা অনন্যা হয়ে উঠবেন। এই রঙ বিয়ের দিন তাঁদের জন্য পয়া। দাবি করছে রাশিফল।

ধনু

ধনু


গেরুয়া বা কমলা ঘেঁষা কোনও রঙ এই রাশির জাতিকাদের বিয়ের দিন সুন্দরী করে তুলবে। যা বিশেষ মানুষটির নজর এড়াতে পারবে না!

মকর

মকর

বিয়ের দিন সবুজ রঙের যেকোনও পোশাক মকর রাশির জাতিকাদের জন্য উপযুক্ত। এই পোশাকে তাঁরা বিয়ের দিন অনন্যা হয়ে উঠতে পারেন। এমনই দাবি পশ্চিমী জ্যোতিষবিদদের।

কুম্ভ

কুম্ভ

কুম্ভ রাশির জাতিকাদের জন্য় বিয়েতে ইলেকট্রিক নীল রঙের পোশাক একেবারে উপযুক্ত। এই রঙের শাড়িতে অনন্য়া হয় উঠবেন এই রাশির জাতিকারা। বিয়ের দিন এটিই তাঁদের পয়া রঙ।

মীন

মীন

মীন রাশির জাতিকাদের জন্য সাদা বা রূপোলী রঙের যেকোনও শাড়িই উপযুক্ত । এই রঙই তাঁদের পক্ষে পয়া, বলছে জ্যোতিষশাস্ত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+