আপনার কি বিয়ের ঠিক হচ্ছে ! ২০১৮-তে বিয়ের জন্য 'লাকি' তারিখটি জানুন রাশির বিচারে

২০১৮ সালে বিয়ের জন্য 'পয়া' দিন কোনটি বলে দিচ্ছে আপনার রাশিফল।

বিয়ের আগে জ্যোতিষশাস্ত্র মেনে অনেকে পরিবারই বর আর কোনের ছক মিলিয়ে নেওয়াতে বিশ্বাস করেন। কিন্তু পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে, শুধু ছক নয়, বিয়ের দিনও রাশি অনুযায়ী ধার্য করলে, নবদম্পতির জন্য তা সুখকর হবে। ২০১৮ সালে বিয়ের জন্য় কোন দিনটি কোন রাশির পক্ষে শুভ তা দেখে নেওয়া যাক একনজরে।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দেওয়া হল রাশিফল ও বিয়ের 'পয়মন্তর' দিন সংক্রান্ত কয়েকটি তথ্য। রাশির নামের পাশে দেওয়া রইল জন্ম মাস সংক্রান্ত তথ্য।

মেষ ( ২১ মার্চ থেকে ২০ এপ্রিল)

মেষ ( ২১ মার্চ থেকে ২০ এপ্রিল)

মেষ রাশির জাতকদের জন্য ২০১৮ সালের যেকোনও ২৭ তারিখ শুভ দিন। বিয়ের পর সঙ্গীর থেকে ভালোবাসা ও সমর্থন পেতে হলে, এই রাশির জাতকদের জন্য যেকোনও মাসের ২৭ তারিখ পয়া বলে দাবি জ্যোতিষবিদদের।

বৃষ( ২১ এপ্রিল থেকে ২১ মে)

বৃষ( ২১ এপ্রিল থেকে ২১ মে)

বৃষ রাশির জাতকদের জন্য ২০১৮ সালের ৭ সংখ্যাটি বেশ পয়া। ফলে যেকোনও মাসের ৭ তারিখই বিয়ের পক্ষে এঁদের জন্য শুভদিন। দাম্পত্যে ভারসাম্য রাখার ক্ষেত্রে এই রাশির জাতকদের জুড়ি মেলা ভার!

মিথুন ( ২২ মে থেকে ২১ জুন)

মিথুন ( ২২ মে থেকে ২১ জুন)

মিথুন রাশির জাতকদের পক্ষে, ২০১৮ সালের ৯ তারিখ অত্যন্ত শুভ। জ্যোতিষশাস্ত্রবিদরা বলছেন , এবছরের ৯ যেকোনও তারিখই বিয়ের জন্য মিথুন রাশির জাতকদের পক্ষে শুভ।

কর্কট ( ২২ জুন থেকে ২২ জুলাই)

কর্কট ( ২২ জুন থেকে ২২ জুলাই)

কর্কট রাশির জাতকদের পক্ষে ১৫ সংখ্যাটি ২০১৮ সালে বেশ পয়মন্তর। তাই ওই দিন কর্কট রাশির জাতকদের বিয়ে হলে দাম্পত্যজীবন সুখে কাটবে বলে দাবি জ্যোতিষশাস্ত্রবিদদের।

সিংহ (২৩ জুলাই ২১ অগাস্ট)

সিংহ (২৩ জুলাই ২১ অগাস্ট)

সিংহ রাশির জাতকদের জন্য ২০১৮ সালের যেকোনও ৩ তারিখই বেশ শুভ বলে দাবি জ্য়োতিষশাস্ত্রবিদদের। বহু জ্যোতিষীর দাবি ওই দিন সিংহ রাশির জাতকদের দাম্পত্য প্রেম অনেক গভীর হবে।

কন্যা( ২২ অগাস্ট থেকে ২৩ সেপ্টেম্বর)

কন্যা( ২২ অগাস্ট থেকে ২৩ সেপ্টেম্বর)

কন্যা রাশির জাতকদের বিয়ে ২০১৮ সালের যেকোনও মাসের ১১ তারিখ বিয়ে হলে তা কন্যা রাশির জাতকদের পক্ষে শুভ হবে। জ্যোতিষশাস্ত্র মতে এই তারিখে বিয়ে কন্যা রাশির জাতকদের দাম্পত্য থেকে চিন্তাভাবনার কালো মেঘ সরিয়ে দেবে।

 তুলা(২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর)

তুলা(২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর)

তুলা রাশির জাতক জাতিকারা ২০১৮ সালের যেকোনও বিয়ের মাসের ২ তারিখ বিয়ের জন্য দিনক্ষণ ঠিক করতে পারেন। জ্যোতিষশাস্তর বলছে ওই দিনের বিয়ে আপনার জীবনে একরাশ আনন্দ নিয়ে আসবে।

বৃশ্চিক ( ২৪ অক্টোবর ২১ নভেম্বর)

বৃশ্চিক ( ২৪ অক্টোবর ২১ নভেম্বর)

বৃশ্চিক রাশির জাতকদের পক্ষে ২০১৮ সালে ১৮ তারিখ, তা সে যে কোনও বিয়ের মাসেরই হোক , শুভ। জ্য়োতিষবিদরা বলছেন ওই তারিখ বৃশ্চিক রাশির জাতকরা যদি বিয়ে করেন তাহলে তাঁদের দাম্পত্যে স্থিতিশীলতা ও সুখ আসবে।

ধনু ( ২২ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর)

ধনু ( ২২ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর)

ধনু রাশির জাতকদের জন্য ২০১৮ সালের ২১ তারিখটি শুভ। বাগদান হোক কিংবা বিয়ে , এই দিন করে ফেলতে পারলে তা ধনু রাশির জাতকদের পক্ষে মঙ্গলময় হবে। এমনই দাবি বেশ কিছু জ্যোতিষবিদের।

মকর ( ২৩ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি)

মকর ( ২৩ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি)

মকর রাশির জাতকদের জন্য ৩০ তারিখ ২০১৮ সালে পয়মন্তর। জ্যোতিষবিদদের দাবি ওই দিন মকর রাশির জাতকরা বিয়ের ক্ষেত্রে এগিয়ে যেতে পারেন। ওই দিনের বিয়ে এই রাশির ব্যক্তিত্বদের দাম্পত্য প্রেম গভীর করবে বলে মত জ্যোতিষশাস্ত্রের।

কুম্ভ (২১ জানুয়ারি ১৯ ফেব্রুয়ারি)

কুম্ভ (২১ জানুয়ারি ১৯ ফেব্রুয়ারি)

২০১৮ সালের ১৪ তারিখ কুম্ভ রাশির জাতকদের পক্ষে বেশ শুভ। যেকোনও বিয়ের মাসের ১৪ তারিখ কুম্ভ রাশির জাতকরা বিয়ে করলে, তা তাঁদের পক্ষে ভালো ফল দেবে বলে মত জ্যোতিষীদের।

মীন ( ২০ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ)

মীন ( ২০ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ)

মীন রাশির জাতকদের পক্ষে ২০১৮ সালের ২০ তারিখটি শুভ। জ্যোতিষীদারে দাবি, স্বপ্নময়তা ও চরম বাস্তববোধের মধ্যে মিলমিশ হয়ে দাম্পত্য জীবন কাটাতে চান মীন রাশির জাতকরা। তাই চলতি বছরের যেকোনও ২০ তারিখ বিয়ে হলেই মীন রাশির জাতকরা তাঁদের পছন্দ মতো দাম্পত্য জীবন পেয়ে যাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+