ঝগড়া-ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে জানুন আপনার 'লাকি নম্বর', উপায় বলছে এই বিশেষ শাস্ত্র

অহেতুক সমস্যা আর ঝঞ্ঝাট অনেকের সুস্থ স্বাভাবিক জীবনের শান্তিকেই বিঘ্নিত করে। সাবলীলভাবে চলতে থাকা জীবনে ঝগড়া বা সমস্যা বিভিন্ন রকমের কুপ্রভাব ফেলে মানুষের জীবনে।

অহেতুক সমস্যা আর ঝঞ্ঝাট অনেকের সুস্থ স্বাভাবিক জীবনের শান্তিকেই বিঘ্নিত করে। সাবলীলভাবে চলতে থাকা জীবনে ঝগড়া বা সমস্যা বিভিন্ন রকমের কুপ্রভাব ফেলে মানুষের জীবনে। অনেক সময়ে এজন্য় মানসিকভাবেও বিপর্যস্ত হতে শুরু করে জীবন। আর এই সমস্ত সমস্যার হাত থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে আপনার 'লাকি নম্বর'। জ্যোতিষশাস্ত্র অন্তত এমনটাই বলছে। রাশি অনুযায়ী জেনে নিন আপনার লাকি নম্বর কোনটি।

সিংহ ও কর্কট রাশির লাকি নম্বর

সিংহ ও কর্কট রাশির লাকি নম্বর

সিংহ রাশির লাকি নম্বর হল ১। যেকোনও শুভ কাজ এঁরা ১ নম্বরকে ঘিরে করলে, তা ভালো ফল দেবে। অন্যদিকে ,কর্কট রাশির লাকি নম্বর হল ২। ২ কে ঘিরে কোনও ভালো কাজ করলে, তা শুভ ফল দেবে। এমনই দাবি বাস্তুশাস্ত্রবিদদের।

মেষ ও বৃশ্চিক রাশির লাকি নম্বর

মেষ ও বৃশ্চিক রাশির লাকি নম্বর

বৃশ্চিক ও মেষ রাশির জাতকদের জন্য লাকি নম্বর হল ৩। এই সংখ্যাকে ঘিরে যেকোনও কাজেই এঁরা সাফল্যমণ্ডিত হতে পারেন। ৩ তারিখ ঘিরে কোনও কাজ করলেও এঁদের সাফল্য আসবে বলে দাবি জ্যোতিষবিদদের।

মিথুন ও কন্যা রাশির লাকি নম্বর

মিথুন ও কন্যা রাশির লাকি নম্বর

মিথুন ও কন্যা রাশির জাতকদের জন্য লাকি নম্বর হল ৪। ফলে ০৪,১৩, ৩১ তারিখের যেকোনও কাজই সাফল্যমণ্ডিত হবে। এমনই দাবি জ্যোতিষবিদদের।

ধনু ও তুলা রাশির লাকি নম্বর

ধনু ও তুলা রাশির লাকি নম্বর

ধনু রাশির লাকি নম্বর ১। এছাড়াও ৫ সংখ্যা এঁদের ক্ষেত্রে বিভিন্ন সময়ে শুভ ফল দিয়ে থাকতে পারে। অন্যদিকে, তুলা রাশির জাতকদের শুভ সংখ্যা হল ৬। ৬ সংখ্যাকে ঘিরে যেকোনও কাজ করলে , তা যাবতীয় বাধা বিপত্তি কাটিয়ে তুলতে পারে।

বৃষ ও মকর রাশির লাকি নম্বর

বৃষ ও মকর রাশির লাকি নম্বর

বৃষ রাশির জন্যও লাকি নম্বর ৬। অন্যদিকে মকর রাশির লাকি নম্বর হল ৭। এই লাকি নম্বরকে ঘিরে বিবাহ থেকে পেশাগত জীবন সমস্ত কিছুতেই সাফল্য ও সুখ লাভ করতে পারেন এই রাশির জাতকরা।

কুম্ভ ও মীন রাশির লাকি নম্বর

কুম্ভ ও মীন রাশির লাকি নম্বর


কুম্ভ রাশির লাকি নম্বর হল ৮। এঁদের জীবনে ঙুল বোঝাবুঝি লেগে থাকে। আর সেই সমস্যা কাটাতে প্রয়োজন এই লাকি নম্বর । অন্যদিকে মীন রাশির লাক নম্বর হল ৯। এই সংখ্যাকে ঘিরে যাবতীয় কাজ শুভ ফল দেবে বলে মনে করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+