২০১৮-য় কোন রঙ রাশি অনুযায়ী সৌভাগ্য ফিরিয়ে আনবে জানেন কি
এবছর কোন রঙ কার বেশি ব্যবহার করা উচিত অথবা কোন রঙ ব্যবহারে ফিরে আসতে পারে সৌভাগ্য তা দেখে নেওয়া যাক একনজরে।
গ্রহ-নক্ষত্রের অবস্থানের প্রভাব যেমন আমাদের উপরে পড়তে পারে। তেমনই রঙের প্রভাবও কম নয়। বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের বিভিন্ন পছন্দের রঙ থাকে। সেগুলি তাঁরা জামাকাপড় থেকে শুরু করে নানা জায়গায় বা্যবহার করতে পছন্দ করেন। তবে জ্যোতিষ অনুযায়ীও কিছু রঙ রয়েছে যেগুলি বিভিন্ন রাশির ব্যবহার করা উচিত। এবছর কোন রঙ কার বেশি ব্যবহার করা উচিত অথবা কোন রঙ ব্যবহারে ফিরে আসতে পারে সৌভাগ্য তা দেখে নেওয়া যাক একনজরে।

মেষ
মেষ রাশির জন্য এবছর শুভ রঙ হতে পারে লাল ও বেগুনি।

বৃষ
বৃষ রাশির জাতক-জাতিকারা আকাশি নীল, কমলা ও সাদা রঙ বেশি ব্যবহার করবেন।

মিথুন
মিথুন রাশির জাতক-জাতিকারা ক্রুম রঙ বা হালকা সবুজ রঙ ব্যবহার করুন।

কর্কট
কর্কট রাশির ক্ষেত্রে এবছর লাকি রঙ হতে পারে কমলা, সাদা অথবা হালকা সবুজ রঙ।

সিংহ
সিংহ রাশির ক্ষেত্রে লাল, সোনালি বা হলুদ রঙ সৌভাগ্য বহন করে আনতে পারে।

কন্যা
কন্যা রাশির জাতকরা ভরসা রাখতে পারেন সবুজ অথবা চকোলেট রঙেক উপরে। এই দুটি এবছর আপনার লাকি রঙ হতে পারে।

তুলা
আকাশি নীল অথবা সাদা রঙ তুলা রাশির জাতকদের জন্য আদর্শ হতে পারে এবছর।

বৃশ্চিক
গোলাপি, আকাশি নীল, লাল রঙ বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য সৌভাগ্য বহন করে আনবে।

ধনু
হলুদ, বেগুনি অথবা আকাশি নীল রঙ ধনু রাশির জন্য এবছর শুভ হতে পারে।

মকর
বেগুনি, নীল, সবুজ রঙ ব্যবহার মকর রাশির জাতক-জাতিকাদের ভাগ্য ফিরিয়ে আনতে পারে।

কুম্ভ
কুম্ভ রাশির জন্য এবছর লাকি রঙ হতে পারে সাদা, বেগুনি ও নীল। এগুলি সৌভাগ্য বয়ে আনতে পারে।

মীন
মীন রাশির ক্ষেত্রেও বেগুনি রঙ এবছর লাকি হতে পারে। এর পাশাপাশি হলুদ রঙও লাকি হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের জন্য।












Click it and Unblock the Notifications