প্রেমিক হিসাবে ডিসেম্বরে জন্মগ্রহণকারীরা একটু আদুরে হন! আর কোন গুণ রয়েছে এঁদের
প্রেমিক হিসাবে সঙ্গীটি কেমন স্বভাবের .. এমন কৌতূহল অনেকের মধ্যেই থাকে। মনের মানুষ সম্পর্কে জেনে নেওয়ার ইচ্ছা অনেকের মধ্যেই থেকে যায়। দেখে নেওয়া যাক , ডিসেম্বর মাসে জন্মগ্রহণকারীরা কেমন স্বভাবের হন।
প্রেমিক হিসাবে সঙ্গীটি কেমন স্বভাবের .. এমন কৌতূহল অনেকের মধ্যেই থাকে। মনের মানুষ সম্পর্কে জেনে নেওয়ার ইচ্ছা অনেকের মধ্যেই থেকে যায়। প্রেমে পড়লে তিনি কেমন আচরণ করেন, রোম্যান্সের ক্ষেত্রে তাঁর কী পছন্দ এমন সব বহু তথ্য জানার আগ্রহ অনেকেরই থাকে। জ্যোতিষশাস্ত্র বলছে , মাসের বিচারে জানা যায় একজন ব্যক্তি কেমন স্বভাবের হন। দেখে নেওয়া যাক , ডিসেম্বর মাসে জন্মগ্রহণকারীরা কেমন স্বভাবের হন।

একটু আদুরে স্বভাবের!
এমনিতেই আদরে যত্নে থাকতে পছন্দ করেন এঁরা। তবে প্রেমে পড়লে সঙ্গীর কাছ থেকে আরও বেশি যত্ন আদর প্রত্যাশা করেন। তাই এঁরা সবসময়ে চান সঙ্গীর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকতে।

কেমন সঙ্গী পছন্দ?
সঙ্গী হিসাবে এঁদের পছন্দ এমন একজনকে যাঁরা এঁদের সামলে রাখতে পারেন। যাঁদের মধ্যে দায়িত্ববোধ খুব বেশি এমন একজনকে সঙ্গী হিসাবে দেখতে চান এঁরা। পাশাপাশি যেকোনও কাজে উদ্যম যোগাতে পারে এমন একজনকে তাঁরা সঙ্গী হিসাবে দেখতে চান।

প্রেম কীভাবে আসে তাঁদের জীবনে?
সহজে প্রেমকে এঁরা হাতে পাননা। বহু বাধা বিপত্তি পেরিয়ে এঁদের জীবনে আসে প্রেম। কাউকে নিজের ঘনিষ্ঠ করে তুলতে এঁরা বেশ কিছুটা সময় নিয়ে থাকেন। এঁদের কাছের মানুষ হয়ে উঠতে বেশ খানকটা সময় লাগে প্রিয়জনের।

যৌন জীবন কেমন এঁদের?
ডিসেম্বরে যাঁরা জন্মগ্রহণ করেন , তাঁরা যৌনতার বিষয়ে নতুনত্ব পছন্দ করেন। প্রেম যতই এঁদের গভীরতা লাভ করে , যৌনতাকেও ততটাই উপভোগ্য করে তোলেন এঁরা।

লোক দেখানো পছন্দ করেন না এঁরা!
এঁরা সাধারণত লোক দেখানো পছন্দ করেন না। কোনওভাবেই লোক দেখানো জিনিসপত্র এঁদের ধাতের মধ্যে থাকে না। তাই প্রেমের ক্ষেত্রেও লোক জানাজানি ব্যাপারটিকে প্রশ্রয় দেন না এঁরা।












Click it and Unblock the Notifications