Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০১৯ -এ আপনার প্রেমজীবন কেমন কাটবে! কী বলছে রাশিফল

আর এক মাসও হাতে নেই। ইতিমধ্যেই অনেকে নিউ পার্টির প্রস্তুতি শুরু করে দিয়েছেন। চলছে প্ল্যানিংও। প্রতিটি বছরেই থাকে 'নতুন'-এর আশা।

আর এক মাসও হাতে নেই। ইতিমধ্যেই অনেকে নিউ পার্টির প্রস্তুতি শুরু করে দিয়েছেন। চলছে প্ল্যানিংও। প্রতিটি বছরেই থাকে 'নতুন'-এর আশা। আর সেই আশাকে সঙ্গে নিয়ে এবার ২০১৮ থেকে ২০১৯ এর দিকে পথ তচলা শুরু হয়েছে। আসন্ন ২০১৯ সালে প্রেমভাগ্যে কী লেখা রয়েছে , তা নিয়ে কৌতূহল রয়েছে অনেকরই দেখে নেওয়া যাক , ২০১৯ সালে কার প্রেম জীবন কেমন কাটবে। প্রেমভাগ্য নিয়ে কী বলছে রাশিফল জেনেনিন।

মেষ

মেষ

২০১৯ সাল মেষ রাশির জাতকদের পক্ষে সবচেয়ে ভালো ও লাকি প্রমাণিত হতে পারে। এই বছরে অনেকরই প্রেম জমে ওঠার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে আরও বেশি পরিণত হয়ে ওঠার সম্ভাবনা থাকছে এখানে।

বৃষ

বৃষ

বৃষ রাশির জাতক জাতিকাদের ২০১৯ সালে দাম্পত্য কলহ পরিলক্ষিত হচ্ছে। তবে 'সিঙ্গল'রা এই বছর 'মিঙ্গল' হতে পারেন!

মিথুন

মিথুন

মিথুন রাশির জাতকদের প্রেমভাগ্য ২০১৯ সালে আরও সুমধুর হয়ে উঠতে চলেছে। এই বছর অনেকেই প্রেমে পড়তে পারেন। অনেকেরই বিয়ে হতে পারে এই সময়ে।

কর্কট

কর্কট

কোনও পুরনো প্রেমপর্ব যদি আবারও ঠিক করতে চান, তাবলে ২০১৯ সাল হল আপনার পক্ষে সবচেয়ে ভালো সময়। সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।

সিংহ

সিংহ

সিংহ রাশির ব্যক্তিত্বরা প্রেমে পড়তে পারেন এই বছরে। উপযুক্ত জীবনসঙ্গীকেও এই বঠর খুঁজে পেতে পারেন এঁরা। যৌন সম্পর্কও এই বছর তুঙ্গে থাকবে।

কন্যা

কন্যা

কন্যারাশির জাতক বা জাতিকারা বলছেন, সমস্ত কিছু ঠিক করার সময় এটিই। সম্পর্কে কোনও চিড় ধরে থাকলে ২০১৯ সালে তা ঠিক হয়ে যাবে। ২০১৯ সালে বেশ কয়েকটি ভালো ঘটনা আপনার প্রেমভাগ্যের জন্য অপেক্ষা করছে।

তুলা

তুলা

২০১৯ সালে আসতে চলেছে ভালো কিছু খবর। তুলা রাশির জাতক-জাতিকারা তৈরি হন! কোনও ভেঙে যাওয়া দাম্পত্য এই বছর জো়ডা লাগতে পারে। আগামী ২০১৯ সাল অনেকেরই প্রেমভাগ্যে দাম্পত্য জীবনের শুরুর সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক

বৃশ্চিক

বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা আসন্ন ২০১৯ সালে নিজের সঙ্গীকে আরও বেশি সময় দিলে সম্পর্কের উন্নতি হবে। কোনও ঝগড়ার সম্ভাবনা দেখলে সেখান থেকে সরে আসুন।

ধনু

ধনু

ধনু রাশির জাতক জাতিকারা ২০১৯ সালে প্রেমজীবনে আমূল পরিবর্তন দেখতে পাবেন। নতুন কোনও সম্পর্কের সূচনা হতে পারে এই বছর।

মকর

মকর

মকর রাশির জাতক জাতিকারা এই বছর প্রেমের ক্ষেত্রে উন্নতির মুখ দেখতে পারেন। প্রেমের ক্ষেত্রে বাধা বিঘ্ন আসলেও একযোগে তা আপনাকে ও আপনার সঙ্গীকে মিলে মোকাবিলা করতে হবে।

কুম্ভ

কুম্ভ

কুম্ভ রাশির জাতক জাতিকারা এবছর দেশ বিদেশ ভ্রমণের মাধ্যমে নতুন কোনও সঙ্গী খুঁজে পেতে পারেন। নতুন সম্পর্ক অনেকের জীবনকেই উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।

মীন

মীন

২০১৯ সালের জুন মাস থেকে মীন রাশির জাতকরা প্রেমের ক্ষেত্রে বেশ খানিকটা সুখের মুখ দেখবেন। নিজের সম্পর্ক মজবুত হলে, আপনাকে সেখান থেকে কেউ বার করে আনতে পারবে না!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+