জানুয়ারিতে জন্মগ্রহণকারীরা কতটা রোম্যান্টিক হন! জানুন তাঁদের প্রেমভাগ্য

পছন্দের মানুষটিকে জানবার ইচ্ছা প্রত্যেকেরই থাকে। প্রত্য়েকেই নিজের সঙ্গীর স্বভাব চরিত্রের বিষয়ে আগ্রহী হয়ে থাকেন।

পছন্দের মানুষটিকে জানবার ইচ্ছা প্রত্যেকেরই থাকে। প্রত্য়েকেই নিজের সঙ্গীর স্বভাব চরিত্রের বিষয়ে আগ্রহী হয়ে থাকেন। সঙ্গী কতটা রোম্যান্টিক বা প্রেমকে কীভাবে দেখতে পচন্দ করেন, তা জানা যায় সঙ্গীর জন্মমাস অনুযায়ী। এমনই দাবি জ্যোতিষ শাস্ত্রের। একনজরে দেখে নেওয়া যাক, জানুয়ারি মাসে যাঁরা জন্মেছেন তাঁদের প্রেমজীবন কেমন।

প্রেম সম্পর্কে ধারণা

প্রেম সম্পর্কে ধারণা

প্রেমকে নতুন ঘরানায় খুঁজে বার করতে এঁরা পছন্দ করেন। তবে স্থায়ী সম্পর্কের প্রতি এঁদের চরম আস্থা। এই ধরনের সম্পর্ক এঁরা পেলে , সঙ্গীকে যত্নে আদরে ভরিয়ে তোলেন। প্রেমের ক্ষেত্রে এঁরা যত্নশীল।

প্রেম থেকে শিক্ষা

প্রেম থেকে শিক্ষা

সাধারণ প্রেম থেকে এঁরা বহুবার বহুরকমের শিক্ষা পেয়ে থাকেন! তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিণত না হলে প্রেমের ক্ষেত্রে এঁরা বিপদে পড়তে পারেন। পছন্দের মানুষটি কী চাইছেন প্রেমে তা আঁচ করে এগনো ভালো, এমনই দাবি জ্যোতিষবিদদের।

প্রেমের গভীরতা

প্রেমের গভীরতা

প্রেম তাঁদের কাছে মানসিক ও শারীরিক দুই দিক থেকেই কাম্য। প্রেম ঘিরে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে এঁরা গভীরতায় পৌঁছতে আগ্রহী থাকেন। প্রেম ঘিরে তথা যৌনতা ঘিরে বিভিন্নতার দিকেও এঁদের আগ্রহ কম নয়।

কেমন সঙ্গী পছন্দ এঁদের

কেমন সঙ্গী পছন্দ এঁদের

সাধারণত জানুয়ারি মাসে যাঁরা জন্মগ্রহণ করেন, তাঁরা সঙ্গীর মধ্যে একটি পরিপাটি রূপ দেখতে চান। সঙ্গী যতটা সুন্দরভাবে তাঁর কাছে ধরা দেবেন , ততটাই তাঁকে কাছে পেতে চান জানুয়ারি মাসে জন্মগ্রহণকারীরা। সঙ্গীর পেশাগত সাফল্য এঁদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

প্রেমকে উপভোগ

প্রেমকে উপভোগ

প্রেমকে উপভোগ করতে জানুয়ারি মাসের জন্মগ্রহণকারীদের মতো কাউকে খুঁজে পাওয়া যায় না! প্রেম বুঁদ হয়ে এঁরা স্বাভীনভাবে এই অনুভূতিকে উপভোগ করতে আগ্রহী হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+