এপ্রিলে জন্মগ্রহণকারীরা চরম রোম্যান্টিক হন! প্রেমিক হিসাবে এঁরা কেমন জেনে নিন

এপ্রিল মাসে জন্মগ্রহণকারীরা একাই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সক্ষম। এঁদের মধ্যে রোম্যান্টিকভাব প্রবল পরিমাণে থাকায় , এঁদের প্রতি আকর্ষণ ক্রমেই বাড়তে থাকে সঙ্গীর।

এপ্রিল মাসে জন্মগ্রহণকারীরা একাই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সক্ষম। এঁদের মধ্যে রোম্যান্টিকভাব প্রবল পরিমাণে থাকায় , এঁদের প্রতি আকর্ষণ ক্রমেই বাড়তে থাকে সঙ্গীর। জ্যোতিষ শাস্ত্র বলছে জন্মমাসের বিচারে বলে দেওয়া সম্ভব যে কোন ব্যক্তির মধ্যে কোন কোন গুণ থাকে। সেই অনুযায়ী বলে দেওয়া সম্ভব একজন ব্যক্তিত্বের প্রেমজীবন সম্পর্কেও। দেখে নেওয়া যাক এপ্রিল মাসে জন্মগ্রহণকারীদের প্রেমজীবন নিয়ে জ্যোতিষশাস্ত্র কী বলছে।

সংবেদবনশীল

সংবেদবনশীল

প্রেমের ক্ষেত্রে এঁরা ভীষণ সংবেদনশীল। এঁরা সঙ্গীর বিষয়ে বেশ সংবেদনশীল হয়ে থাকেন। পাশাপাশি সঙ্গীর থেকেও সমান সংবেদনশীলতা এঁরা আশা করেন। ফলে দু'তরফেই সমান মনোভাব থাকলে, তবেই প্রেম জমে ওঠে!

রোম্যান্টিক

রোম্যান্টিক

এঁরা খুবই রোম্যান্টিক হয়ে থাকেন। তবে প্রেমে পড়তে এঁদের একটু সময় লাগে। প্রেমে একবার পড়ে গেলে এঁরা আর কার্যত হাবুডুবু খেতে থাকেন! সঙ্গীকে প্রেমে ভরিয়ে তুলতে এঁরা রোম্যান্টিক ভাবনার চরম পর্যায়ে পৌঁছে যান।

স্বাধীন স্বভাবের

স্বাধীন স্বভাবের

এপ্রিল মাসে যাঁরা জন্মগ্রহণ করেন তাঁরা বেশ স্বাধীন স্বভাবের হয়ে থাকেন। প্রেমের ক্ষেত্রেও এঁরা কোনও দমবন্ধ করা পরিস্থিতির স্বীকার হতে চান না। সঙ্গীকেও সেভাবেই কাছে পাতে চান এঁরা!

সম্পর্কের ঘনিষ্ঠতা

সম্পর্কের ঘনিষ্ঠতা

সম্পর্কের ঘনিষ্ঠতার ক্ষেত্রে এঁরা স্বাধীনতাকেই বেশি পছন্দ করেন। যৌনতার ক্ষেত্রেও এঁরা রোম্যান্টিক! প্রেম গভীর না হওয়া পর্যন্ত এঁরা ঘনিষ্ঠতায় নিজেদের আবদ্ধ করতে চান না।

সঙ্গীর জন্য সমস্ত কিছু করতে পারেন

সঙ্গীর জন্য সমস্ত কিছু করতে পারেন

সঙ্গীকে কাছে পেতে এঁরা সমস্ত কিছু করতে পারেন। এঁরা প্রেম ধরে রাখতে সমস্ত স্বার্থ ত্যাগ করতে পারেন। তবে সেই সঙ্গীও সেরকম সাড়া দিলে তবেই বিশ্বাসযোগ্যতার সম্পর্কের দিকে এগোতে পরেন তাঁরা ।

এঁরা প্রেমের ক্ষেত্রে যা বিশ্বাস করে থাকেন

এঁরা প্রেমের ক্ষেত্রে যা বিশ্বাস করে থাকেন

প্রথম দেখাতেই প্রেমে পড়ার ক্ষেত্রে এঁরা বিশ্বাসী। প্রথম দর্শনে কাউকে ভালো লাগলে, এঁরা সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আর ভাবোন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+