শ্রাবণ মাসে শিবের রুদ্রাভিষেক করুন, জীবনের সব সমস্যা থেকে মুক্তি পাবেন শীঘ্রই
শিবভক্তদের জন্য এই শ্রাবণ মাসের সময়কাল কুম্ভের সমান হয়। শ্রাবণ মাসে রুদ্রাভিষেক করলে সমস্ত কষ্টের নাশ এবং ঘরে মা লক্ষ্মীর বাস হয়। এইজন্য শিবমন্দিরে রুদ্রাভিষেক করার জন্য শিবভক্তেদর ভিড় উপচে পড়ে। ভগবান শিবকে প্রসন্ন করার জন্য শ্রাবণ মাস সবচেয়ে উত্তম। এই মাসের শিবের ওপর পালন ও সংহার উভয়ের দায়িত্ব থাকে। ভক্তরা ভগবান শিবকে প্রসন্ন করার জন্য শিবলিঙ্গে জলাভিষেক করেন।

শ্রাবণ মাসে শিব–লক্ষ্মীর পুজো শুভ
এই মাসে বাস্তু শাস্ত্র সম্পর্কিত কিছু উপায় যদি করা হয় তবে ঘরে ইতিবাচক ক্ষমতার সঞ্চার হয়। জনপ্রিয় জ্যোতিষী আচার্য সন্তোষ শাস্ত্রী জানিয়েছেন যে শ্রাবণ মাসে ভগবান শিবের যদি একদম মন থেকে উপাসনা করা হয় তাহলে শিব তাঁর ভক্তের সকল মনোস্কামনা পূর্ণ করেন। শ্রাবণ মাসের প্রত্যেক দিন শুভ ও কল্যাণময় হয়। বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে আলাদা আলাদা ইচ্ছা পূরণের জন্য উপায় করা হয়ে থাকে। শাস্ত্রীজি এও জানিয়েছেন যে বাস্তু শাস্ত্রের উপায় করলে ঘর-পরিবারে সুখ-শান্তি আসে। এর সঙ্গে ধন, স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে সুখদায়ক পরিণাম সামনে আসে। শ্রাবণের শুক্রবারের দিন বিশেষ উপায় করলে আর্থিক অনটন ও দরিদ্রতা থেকে মুক্তি পাওয়া যায়। এই মাসে শিব উপাসনা করলে জীবনে ধনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

শিবের মাথায় জল ঢালুন
শ্রাবণের প্রত্যেক সোমবার মন্দিরে গিয়ে ভগবান শিবকে জল অর্পণ করুন। এরপর নমঃ শিবায় মন্ত্রের জপ ১০৮ বার করুন। এরপর মা লক্ষ্মীর মন্ত্রের জপ করুন। লক্ষ্মীর মন্ত্র হল 'ওম শ্রী হ্রীম কমলে কমলায়ে প্রসিদ প্রসিদ শ্রী হ্রীম শ্রী ওম মহালক্ষ্মায়ায় নমঃ'। মন্ত্র জপের পর সন্ধ্যার আগেই শিবের আরতি করুন। এরপর মা লক্ষ্মীর আরতি করুন। এরপর মহাদেব ও মা লক্ষ্মীর কাছে ধনপ্রাপ্তির আরাধনা করুন।

ঋণমুক্তির উপায়
জীবন যদি ঋণে জর্জরিত থাকে তবে ঘাবড়াবেন না। রোজ শিবলিঙ্গে লাল ফুল অরঞপণ করুন। এরপর 'নমঃ শিবায়' মন্ত্রের জপ করতে করতে শিবলিঙ্গে জল ঢালুন। এরপর মা লক্ষ্মীকে লাল রঙের গোলাপ অর্পণ করুন এবং মিষ্টির ভোগ দিন। শিবলিঙ্গের পরিক্রমা করুন এবং উভয় দেব-দেবীর কাছে ঋণ মুক্তির থেকে অব্যাহতি পাওয়ার প্রার্থনা করুন। ঘরে সুখ-শান্তি, আনন্দ ও সমৃদ্ধির জন্য শ্রাবণ মাসে রোজ ঘরে গঙ্গাজল ছড়ান।

শ্রাবণ মাসের সোমবার ব্রত রাখুন
শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ধারণ করলে সৌভাগ্যের প্রাপ্তি হয়। শ্রাবণ মাসে বাড়িতে তুলসী গাছ লাগান। তুলসী গাছকে উত্তর দিকে মুখ করে রাখুন। শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার ভগবান শিবকে স্মরণ করে ব্রত রাখুন এবং বস্ত্রদান করুন। এর সঙ্গে আমিষ খাবার থেকে দূরে থাকুন। শ্রাবণ মাসে রোজ শিবলিঙ্গে জল অর্পণের সময় সেই জলে দেশি ঘী মিশিয়ে নেবেন, এতে শারীরিক অসুস্থতা দূরে চলে যায়। কাশী বিশ্বনাথ মন্দির, মহাকালেশ্বর মন্দির, কেদারনাথ মন্দির, বাবা বৈদ্যনাথ মন্দির, ত্রম্বকেশ্বর মন্দির ইত্যাদির মতো বারোটি জ্যোতির্লিঙ্গ মন্দিরে জলাভিষেক করার জন্য আজকাল ভক্তদের ভিড় রয়েছে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications