Lord Shani Dev: শনিদেবের প্রিয় রাশি কে? দেবতাকে সন্তুষ্ট করতে কী করবেন

শনিকে আমরা কর্মদাতা গ্রহ গ্রহ বলেই জানি। শনি যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন ১২ রাশির ব্যক্তিদের ওপরে শুভ ও অশুভ প্রভাব ফেলেন। শনি হল ন্যায়ের দেবতা, যে ব্যক্তি শুভ কর্ম করেন শনি তাকে ভালো ফল দিয়ে থাকেন এবং যে ব্যক্তি অশুভ কর্ম করেন শনি তাকে খারাপ ফল দিয়ে থাকেন।

যে ব্যক্তির ওপরে শনির অশুভ দৃষ্টি পরে সেই ব্যক্তির জীবন ধ্বংস হয়ে যায়, আবার শনি যে ব্যক্তির উপরে ভালো প্রভাব ফেলেন তার জীবনে সাফল্য আসে। সে সকল কাজে এগিয়ে যেতে পারেন এবং আর্থিকভাবে যথেষ্ট উন্নতি লাভ করতে পারেন।

Lord Shani Dev

সাড়ে সাতি ও ধাইয়ার প্রভাব

শনি সাড়ে সাতি থেকে ধাইয়ার প্রভাব যে ব্যক্তির উপরে পড়ে তার জীবনে কখনোই সাফল্য আসে না। নানান সমস্যার মধ্যে দিয়ে তাকে যেতে হয়, তার আর্থিক দিকে অনেক অসুবিধা হয়। নানান দুর্ভোগ দেখা দেয় তাঁর জীবনে। সে কখনোই ভালো কিছু করতে পারে না জীবনে।

তুলা রাশি

জ্যোতিষশাস্ত্রে (astrology) শনিদেবের সবথেকে প্রিয় রাশি হল তুলা রাশি (libra)। তুলা রাশি জাতক-জাতিকাদের জন্ম কুণ্ডলীতে উচ্চ আসনেই বসে থাকেন শনিদেব। এই রাশিকে কখনোই অসুবিধার মধ্যে ফেলেন না শনি গ্রহ। এরা জীবনে সর্বক্ষেত্রেই এগিয়ে যেতে পারেন। এই রাশির জাতিক জাতিকারা আর্থিকভাবে যথেষ্ট লাভবান হন, তবে এরা বিলাসবহুল ভাবে জীবন যাপন করতে পছন্দ করেন। এরা পারিবারিক ও দাম্পত্য জীবনে খুব সুখী হন।

Lord Shani Dev

কী কী দান করবেন

জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন, তুলা রাশির ব্যক্তিরা যদি শনিদেবের কৃপা আরোও বেশি করে পেতে চান তাহলে তাঁরা তাদের সামর্থ্য মতো দারিদ্র ব্যক্তিদের দান করুন, শনিবার করে দারিদ্র ব্যক্তিদের কালো রঙের কম্বল, কালো ছাতা ইত্যাদি গরীবদের দান করন।

এর সঙ্গে সরিষার তেলে নিজের মুখ দেখে দেখুন, তারপর পিপল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিশা পাঠ করুন। এতে শনিদেব খুশি হন এবং সেই সঙ্গে হনুমানজিও খুশি হন, দেবতার কৃপায় এদের জীবনে তাহলে আরোও বেশি সফলতা আসবে ও যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+