গণপতিকে খুশি করতে গণেশ চতুর্থীতে এই কাজগুলি করুন, জীবনে সাফল্য আসবে

গণপতিকে খুশি করতে গণেশ চতুর্থীতে এই কাজগুলি করুন, জীবনে সাফল্য আসবে

ভাদ্র মাসের শুক্লপক্ষে গণেশের পুজো করা খুব শুভ বলে মনে করা হয়। কারণ এই সময় গ্ণেশ চতুর্থীও পালন করা হয়। চলতি বছরে অগাস্ট মাসের ৩১ তারিখ পড়েছে গণেশ চতুর্থী। ১০ দিনের জন্য এই উৎসব খুব আড়ম্বরের সঙ্গে পালন করেন সকলে। এই সময় ভগবান গণেশের পুজো করা হয়। তাকে এই সময় তার মন মতন জিনিস দিলে আপনার পরিবার ও সুখী থাকবে এবং তিনি বিশেষ কৃপাও করবেন। আপনার জীবনে সাফল্য আসবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে দশ দিন গণেশের বিশেষ আশীর্বাদ পেতে তার প্রিয় জিনিস দিয়ে তার মূর্তি সাজান। তাকে পছন্দের খাবার দিন। তাহলে আপনার জীবনে সাফল্য আসবে। জেনে নিন তাকে কী কীভাবে খুশি করবেন।


পুজোর সময় লাল রঙের ফুল দিন

পুজোর সময় লাল রঙের ফুল দিন

পুজোর সময় অর্থাৎ গনেশ চতুর্থীতে তাকে লাল রঙের ফুল নিবেদন করুন, তাতে তিনি খুব খুশি হন। জ্যোতিষশাস্ত্রে অন্য রঙের ফুল দিলে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করতে পারে, তবে লাল রঙের ফুল দিলে গণেশ খুব খুশি হন এবং তাতে তার বিশেষ আশীর্বাদ পাবেন। সেই সঙ্গে করে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। আপনার জীবনে সাফল্য আসবে। আপনি জীবনে অনেক এগিয়ে যেতে পারবেন। সকল কাজে উন্নতি পাবেন।

আম্র পল্লব বা আমের পাতা

আম্র পল্লব বা আমের পাতা

পাতা বা আম্র পল্লব ভগবানকে পুজোতে দেওয়া খুব শুভ বলে মনে করা হয়। ফুলদেবার পাশাপাশি গণেশকে আমের পাতা দিলে তিনি খুব খুশি হন। যদি পারেন ঠাকুর ঘরে আমের পাতা ঝুলিয়ে রাখুন, এতে ঘরে নেতিবাচক শক্তি পেরিয়ে গিয়ে ইতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে । সুন্দর বাতাস ঘরে ঢোকার সঙ্গে যখন আমের পাতায় ছোঁয়া লাগে তখন আপনার বাড়িতে নেতিবাচক শক্তি এমনিতেই প্রবেশ করবে আর এতে গনেশজি খুব খুশি হবেন। তাছাড়া ঠাকুর ঘরে গণেশের মূর্তির পাশে আম পাতা রাখলে আপনার আর্থিক দিকে খুব উন্নতি হবে। অর্থনৈতিক দিকে উন্নতি করতে পারবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সকলের ভালো সম্পর্ক থাকবে। যদি গণেশের মূর্তির পাশে আম পাতা রাখতে পারেন।

 নিমপাতা খুব শুভ

নিমপাতা খুব শুভ

হিন্দু ধর্মে নিমপাতাকে খুব শুভ বলে মনে করা হয়। পরিবারের সকল সদস্য রেগে থাকেন তা কমাতে আপনি নিমপাতা বাড়িতে রাখতে পারেন। তাছাড়া যাদের শনির দোষ আছে তারাও নিম পাতা ব্যবহার করতে পারেন। আর নিম পাতা ঠাকুরঘরে রাখলে তা শুভ বলে মনে করে এবং গণেশের কাছে নিম পাতার রাখলে ঘরের নেতিবাচক শক্তি নষ্ট হয়। সেই সঙ্গে সদস্যদের মধ্যে পারিবারিক সম্পর্কের আরোও দৃঢ়তা তৈরি হয়।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+