Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিয়ের জন্য পছন্দের জীবনসঙ্গী খুঁজছেন?‌ আঙুলের গঠন বলবে মেয়েদের স্বভাব ও ভাগ্য

যুবক অবস্থায় থাকাকালীন প্রত্যেক পুরুষের প্রায়ই এই চিন্তা আসে যে তার জীবনে এমন কোনও মেয়ে জীবনসঙ্গী হয়ে আসুক যে সর্বগুণ সম্পন্ন ও পরিবারকে সামলাতে পারবে। যে মেয়ে তার সুখ-দুঃখ, প্রত্যেক মুহূর্তে তার সঙ্গ দেহে, তার মা-বাবার সেবা করবে এবং তাদের সন্তানদের সঠিক সংস্কার দিতে পারবে। যদি সামুদ্রিক শাস্ত্র মেনে চলেন তাহলে মেয়েদের হাতের আঘুলের গঠন দেখেই তাদের স্বভাব ও ভবিষ্যতের সম্পর্কে জানা যায়। আসুন জেনে নেওয়া যাক আঙুলের গঠন অনুযায়ী মেয়েদের স্বভাব কেমন হয়।

সৃজনশীল প্রকৃতির হয়

সৃজনশীল প্রকৃতির হয়

সমুদ্র শাস্ত্র মতে যে মেয়েদের হাতের আঙুল পাতলা ও লম্বা হয়ে থাকে, তাদের স্বভাব বেশ সৃজনশীল হয়। বিশ্বাস করা হয় যে এই ধরনের মেয়েরা অন্যের ওপর বেশি নির্ভরশীল হয় না এবং নিজেরা আত্মনির্ভর হয়ে থাকে। এই ধরনের মেয়েরা সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে খুবই বিশ্বাসযোগ্য হয়। এরা স্ত্রী, বান্ধবী হিসাবে সর্বশ্রেষ্ঠ প্রমাণিত হয়।

স্বভাবে বিশ্বাসযোগ্য ও গুরু গম্ভীর

স্বভাবে বিশ্বাসযোগ্য ও গুরু গম্ভীর

যে সব মেয়েদের হাতের মাঝখানের আঙুল অন্য আঙুলগুলির তুলনায় বেশি লম্বা ও চওড়া হয়ে থাকে, এরা বেশ বিশ্বাসযোগ্য হয়। আবার যাদের মধ্যমা পাতলা ও লম্বা হয়, তাদের স্বভাব গম্ভীর প্রকৃতির হয়। এইসব মেয়েরা তাদের সম্পর্ক পূর্ণ বিশ্বাস ও গুরুত্ব দিয়ে পালন করে।

খারাপ সময়ে দ্রুত মেজাজ হারায় না

খারাপ সময়ে দ্রুত মেজাজ হারায় না

যে মেয়েদের আঙুল একটু মোটা ও গোল আকারের হয়ে থাকে, তারা খুবই ধৈর্য্যসম্পন্ন মেয়ে হয়। ছোট-খাটো কথায় মেজাজ হারায় না এবং খারাপ সময়ে সংযম নিয়ে থাকে। এই স্বভাবের মেয়েরা তাদের পরিবারকে সবচেয়ে আগে অগ্রাধিকার দেয়। নিজের পরিবারের জন্য যে কোনও কারোর সঙ্গে ঝগড়া করতে পারে। তবে এই স্বভাবের মেয়েরা খরচ করতে ভালোবাসে এবং সঞ্চয় কম করতে পারে।

পরিবারের পাশে থাকে দৃঢ়ভাবে

পরিবারের পাশে থাকে দৃঢ়ভাবে

যে সব মেয়েদের আঙুল গোল ও লম্বা হয় বিশ্বাস করা হয় যে বিয়ের পর এরা নিজের স্বামীদের জন্য সৌভাগ্যশালী প্রমাণিত হয়। এইসব মেয়েরা স্বামীকে প্রত্যেক কাজে সহযোগিতা করে। তারা প্রযুক্তিগতভাবে শিক্ষিত। পরিস্থিতি যাই হোক না কেন, সে তার স্বামীর পক্ষে অটলভাবে পাশে থাকে। এমন মেয়েকে বিয়ে করে যুবকদের জীবন বদলে যেতে সময় লাগে না।

এই মেয়েরা হয় পরিষ্কার মনের

এই মেয়েরা হয় পরিষ্কার মনের

সমুদ্রশাস্ত্র মতে, যে সব মেয়েদের হাতের আঙুল ছোট হওয়ার পাশাপাশি মোটা হয় তারা খুব পরিষ্কার মনের মেয়ে বলে বিবেচিত হয়। এরা ছল-কপট থেকে দূরে থাকে এবং নিজেদের আমোদ-প্রমোদ নিয়ে থাকতে ভালোবাসে। এদের এই স্বভাবের কারণে পরিবারেও আনন্দ থাকে। তবে এই ধরনের মেয়েরা নিজেদের কাজের প্রতি উদাসীন থাকে এবং এদের বেশি দায়িত্ববান বলে মানা হয় না।

টাকা সঞ্চয় করে থাকেন এইসব মেয়েরা

টাকা সঞ্চয় করে থাকেন এইসব মেয়েরা

জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই ধরনের মেয়েদের, যাদের আঙুলের সামনের অংশ পাতলা, তাদের বিবাহিত জীবন ভালো থাকে। সে তার শ্বশুরবাড়ির প্রিয় এবং স্বামীর ছোট-বড় প্রতিটি বিষয়ের যত্ন নেয়। এই ধরনের মেয়েরা অর্থ সঞ্চয়ে বিশ্বাস করে এবং অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকে। তিনি সহজ জীবনযাপনে বিশ্বাস করে এবং অযথা খরচ পছন্দ করে না।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+