রাতে এই কয়েকটি স্বপ্ন কি দেখেন ! এগুলিই বলে দেবে আপনার 'সময়' এখন ভালো না খারাপ

প্রত্যেকটি স্বপ্নের কিছু না কিছু অর্থ থাকে। মানসিকভাবে একজন মানুষ যেমন ভাবনা চিন্তার দিকে এগোচ্ছে , সেই অনুযায়ীই চলে স্বপ্নের গতিপ্রকৃতি।

প্রত্যেকটি স্বপ্নের কিছু না কিছু অর্থ থাকে। মানসিকভাবে একজন মানুষ যেমন ভাবনা চিন্তার দিকে এগোচ্ছে , সেই অনুযায়ীই চলে স্বপ্নের গতিপ্রকৃতি। আবার এই স্বপ্নগুলিই বলে দিতে পারে যে , আপনার সময় এখন কেমন যাবে।

ঘোড়ার স্বপ্ন

ঘোড়ার স্বপ্ন

যদি ঘোড়াকে নিয়ে কোনও স্বপ্ন দেখেন, বা ছুটন্ত ঘোড়ার স্বপ্ন দেখে থাকেন , তাহলে জানবেন আপনার সময় ভালো যাবে। কোনও বিপদ থাকলে তা খুব শিগগিরিই কেটে যাবে।

মাংস খাওয়ার স্বপ্ন

মাংস খাওয়ার স্বপ্ন

বাস্তবে নয় ! যদি ঘুমের ঘোরে আপনি মাংস খাওয়ার স্বপ্ন দেখেন, তাহলে জানবেন আপনার সংসারে আয় বাড়তে চলেছে। ঘরে সম্পত্তি বৃদ্ধির নির্দেশক এই রকমের স্বপ্ন।

জামাকাপড়ের স্বপ্ন

জামাকাপড়ের স্বপ্ন

অনেকেই ঘুমের মধ্যে জামা কাপড় কেনা বা জামাকাপড়ের স্বপ্ন দেখেন। জ্যোতিষ শাস্ত্র বলছে এই স্বপ্ন মানে আপনার আগামীদিন ভালো যাবে।

জলের স্বপ্ন

জলের স্বপ্ন

জ্যোতিষ শাস্ত্র বলছে জলের স্বপ্ন দেখা মানেই আর্থিক উন্নতি । এছাড়াও এই ধরনের স্বপ্ন সাধারণত ভালো সময়ে আসে। তাই জল খাচ্ছেন বা জলাশয় ঘেরা কোনও জায়গা স্বপ্নে দেখা মানে সময় ভালো যাবে।

গাছের স্বপ্ন

গাছের স্বপ্ন

ঘুমের মধ্যে গাছকে নিয়ে কোনও স্বপ্ন দেখা মানেই জানবেন আপনার পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য আসবে। সবুজ রঙ বা চারাগাছ পোঁতার স্বপ্নও খুব ভালো প্রমাণিত হতে পারে।

জড়িয়ে ধরার স্বপ্ন

জড়িয়ে ধরার স্বপ্ন

যদি স্বপ্নে দেখেন যে আপনি আপনার ঘনিষ্ঠ কাউকে জড়িয়ে ধরেছেন অথবা নিজের স্ত্রী বা স্বামীকে জড়িয়ে ধরেছেন তাহলে গৃহস্থে সুখ সমৃদ্ধি দুইই বাড়বে।

চাকরী ঘিরে স্বপ্ন

চাকরী ঘিরে স্বপ্ন

স্বপ্নে যদি দেখেন যে আপনি কাজের চাপে ব্য়াস্ত, প্রচণ্ড কাজে ডুবে আছেন, তাহলে জানবেন তা মোটেও সুখকর স্বপ্ন নয়। কিংবা যদি দেখেন আপনি কাউকে চাকরী দিচ্ছেন, তাহলেও তা গৃহস্থের পক্ষে সুখকর স্বপ্ন নয়।

বালতির স্বপ্ন

বালতির স্বপ্ন

জ্যোতিশাস্ত্র বলছে বালতিতে জল ভরার স্বপ্ন যদি বার বার আপনার স্বপ্নে আসতে থাকে , তাহলে জানবেন গৃহে টাকা পয়সা বাড়তে চলেছে। তবে এরসঙ্গে বাড়িতে সদস্যদের সঙ্গে বেশ কিছু দুর্নীতি মূলক অভিযোগও জড়িয়ে থাকার সম্ভাবনা থাকে।

হাতির স্বপ্ন

হাতির স্বপ্ন

হাতির পিঠে যাচ্ছেন আপনি সঙ্গে মাহুত,বেড়ানো নিয়ে এরকম স্বপ্ন অনেকেই দেখেন। এই স্বপ্ন যে শুভফল দিতে পারে তা কি জানা আছে আপনার ? শুধু তাই নয়, হাতিকে ঘিরে যেকোনও স্বপ্নই আপনাকে সাফ্য এনে দেবে। জ্যোতিষবিদদের এমনই দাবি।

পাহাড়ের স্বপ্ন

পাহাড়ের স্বপ্ন

স্বপ্নে যদি পাহাড়ের সৌন্দর্য আপনাকে আচ্ছন্ন করে রাখে, জানবেন এর প্রভাব আপনার ওয়ালেটেও পড়ে ! অর্থাৎ পাহাড়ের স্বপ্ন অত্য শুভ। এই স্বপ্ন দেখা মানে আপনার ভালো সময় আসন্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+