এই ভ্যালেন্টাইন সপ্তাহে এইসব রাশির জীবন ভরে উঠতে চলেছে অফুরন্ত ভালোবাসায়

ভ্যালেন্টাইন সপ্তাহে রাশিফল

শুরু হয়েছে ভালোবাসার সপ্তাহ। আর এই ভ্যালেন্টাইন উইকে ভালোবাসা দিবস উদযাপনের নানা পরিকল্পনা করতে শুরু করেছেন প্রেমিক যুগলরা। সঙ্গীদের চমকে দিতে নতুন নতুন চিন্তা ভাবনা করছেন সকলেই। আর এই সকল লাভ বার্ডের জন্য এই পুরো সপ্তাহটি অর্থাৎ ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি কোনো উৎসবের চেয়ে কম নয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই সপ্তাহটি কিছু রাশির প্রেমিক দম্পতিদের জন্য খুবই স্মরণীয় হয়ে থাকবে। আর সেই সঙ্গে জেনে নেওয়া যাক কী কী বিশেষ কাজ করলে প্রেম দিবসের দিন অটুট হয়ে থাকবে ভালোবাসা।

মিথুন রাশি

মিথুন রাশি

এই ভ্যালেন্টাইনস সপ্তাহটি এই রাশির জাতকদের জন্য খুব বিশেষ হতে চলেছে। তারা তাদের ভালবাসা প্রকাশ করবে এবং তাদের সঙ্গীর কাছ থেকে খুবই ইতিবাচক প্রতিক্রিয়া লাভ করবে। বিবাহ করতে ইচ্ছুক দম্পতিরা তাদের সঙ্গীকে নিয়ে পরিবারের সমর্থন লাভ করবেন। প্রেমের সম্পর্ক আরও মজবুত হতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের জন্য। একই সঙ্গে এই ভ্যালেন্টাইনস উইক বিবাহিত দম্পতিদের জন্য একটি প্রেমের সপ্তাহ রূপে প্রকাশিত হবে। পারিবারিক অশান্তি ভুলে সকলে সুখে থাকবেন। এই সময় প্রেমিক প্রেমিকা একে অপরকে মিষ্টি উপহার দিলে তা খুবই শুভ হবে।

কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির প্রেমিক দম্পতিদের সম্পর্কের ক্ষেত্রে বিয়ের সম্ভাবনা রয়েছে। বাগদান বা সম্পর্ক পূর্ণতা পাওয়ার পথে এগোতে পারে। বিবাহিত দম্পতিরা একে অপরকে নানা কাজে সহযোগিতা করবেন। এতে তাঁদের সম্পর্ক আরও মজবুত হবে। এই ভ্যালেন্টাইনস উইক কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রোমান্স বাড়বে। এই সময় একে অপরকে লাল বস্ত্র উপহার দিলে খুবই ভাল ফল পাওয়া যাবে।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনেও প্রেমের বৃষ্টি হবে। প্রেম ও বিবাহিত দম্পতির সম্পর্ক মজবুত হবে। যাদের পরিবারের সদস্যরা বিয়েতে রাজি ছিলেন না তারা এখন রাজি হতে পারেন। সিঙ্গেলদের জন্য কারো সামনে ভালোবাসা প্রকাশ করার জন্য এটি একটি ভালো সময়।

কন্যা রাশি

কন্যা রাশি

প্রেমের এই সপ্তাহটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য খুব সুখের হতে চলেছে। অবিবাহিতরা তাঁদের মনের মত সঙ্গী খুঁজে পেতে পারেন। দম্পতিদের মধ্যে প্রেম ও প্রণয় বাড়বে। বিবাহিত দম্পতিরা কোথাও একটি স্মরণীয় ভ্রমণে যেতে পারেন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+