তিন দশক পর শনিদেবের কুম্ভ রাশিতে প্রবেশ তোলপাড় করবে এইসব জাতকদের জীবন

ছায়াপুত্র শনিদেবকে কলিযুগের ন্যায়কর্তা, কর্মের ফলদাতা এবং জীবনচর্চার বিচারকও বলা হয়েছে।প্রতি রাশির জাতক জাতিকারা দীর্ঘ আড়াই বছর ধরে শনির রাশি পরিবর্তনের জন্য অপেক্ষা করে থাকেন। চলতি মাস অর্থাৎ ২৯শে এপ্রিল ২০২২ তারিখে, স্থানীয় সময় দুপুর ১২টা ১৭ মিনিটে, মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। শনিদেবের এই অবস্থান পরিবর্তন তোলপাড় করে দিতে চলেছে সকল রাশির জাতক জাতিকাদের জীবন। দেখে নেওয়া যাক শনির এই স্থান পরিবর্তনের ফলে কোন কোন রাশির উপর কেমন প্রভাব পড়তে চলেছে।

বৃষ রাশি

বৃষ রাশি

শনির স্থান পরিবর্তন এই রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ ফলদায়ী হতে চলেছে। যাঁদের এতদিন কোনও কাজে সফলতা পেতে দীর্ঘ সময় ধরে সংগ্রাম করতে হয়েছে তাঁদের জন্য শনির এই রাশি পরিবর্তন ভালো ফল দিতে পারে। কাজের ক্ষেত্রে প্রতিভার প্রশংসা করা হবে। যারা অফিসে আপনার কাজকে অবহেলা করত, তারা আর তা করতে পারবে না। এই রাশির জাতক জাতিকাদের কাজের দক্ষতা আরও বৃদ্ধি পাবে। পরিবারে টাকার অভাব দূর হবে। ঋণ থেকে মুক্তি পেতে পারেন। নতুন কোনো কাজ শুরু করতে পারেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে উত্থান-পতন হতে পারে তাই এক্ষেত্রে ধৈর্য ধরে রাখতে হবে।

 কর্কট রাশি

কর্কট রাশি

শনির এই রাশি পরিবর্তন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য জীবনে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছে। কর্কট রাশির জাতক জাতিকাদের উপর শনির ঢাইয়া শুরু হবে। শনির এই ঢাইয়া সম্পদ, স্বাস্থ্য এবং বিবাহিত জীবনে প্রভাব ফেলতে পারে। এ সময় অর্থ ব্যয় বেশি হবে। রোগ ইত্যাদিও কষ্ট দিতে পারে। এই সময়টি চ্যালেঞ্জে পূর্ণ হতে চলেছে তাই খুব সতর্ক থাকুন।

 তুলা রাশি

তুলা রাশি

এই রাশির জাতক জাতিকাদের উপর শনিদেবের শুভ দৃষ্টি থাকে। তাই শনিদেবের এই অবস্থান পরিবর্তন শুভ ফল দান করতে চলেছে। তবে তুলা রাশির জাতক জাতিকারা এতদিন শনি ঢাইয়ায় ভুগছিলেন। তবে এ বছর শনির এই দশা থেকে তাঁরা মুক্তি পাবেন। শনি ২৯ এপ্রিল ২০২২ তারিখে কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন। আর এরই সঙ্গে সঙ্গে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময় শুরু হয়েছে।

ধনু রাশি

ধনু রাশি

কুম্ভ রাশিতে শনির প্রবেশ ধনু রাশির জাতক জাতিকাদের উপর শনির সাড়ে সাতি থেকে মুক্তি মিলবে। এর পাশাপাশি তাঁদের অর্থ লাভের শুভ লক্ষণ রয়েছে। এই রাশির অসুস্থ ব্যক্তিরা রোগ থেকে মুক্তি পাবেন এবং জীবন সুখ, সমৃদ্ধি ও সম্পদে ভরপুর হবে। তাদের ভাগ্য তাদের পূর্ণ সমর্থন করবে। জীবনে অনেক শুভ জিনিস এখন ঘটতে শুরু করবে। যাঁদের বিয়েতে বাধা ছিল, এখন তাঁদের সেই বাধা দূর হয়ে যাবে। কাজের ক্ষেত্রে নানা নতুন দিশা খুলে যাবে।

(এই সকল তথ্য জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+