আকর্ষণীয় ও একাধিক সম্পর্কে জড়ান, আসুন জেনে নিন মুলাঙ্ক ৪–এর জাতকদের স্বভাব কেমন

সংখ্যাতত্ত্বে জাতকের জন্ম তারিখের সংখ্যার আধারে গণনা করা হয়। জন্ম তারিখের যোগ ফলকে মুলাঙ্ক বলা হয়। সংখ্যাতত্ত্বে মুলাঙ্ক ১ থেকে ৯ পর্যন্ত জাতকদের ব্যক্তিত্ব নিয়ে বিশেষ কথা বলা হয়েছে। প্রত্যেক মুলাঙ্কের জাতকদের বিষয়ে অনেক কিছু জানা সম্ভব হয়। আজকে আমরা জানব ৪ মুলাঙ্কের জাতকদের সম্পর্কে। যাঁরা যে কোনও মাসের ৪, ১৩, ২২ অথবা ৩১ তারিখে জন্মেছেন। এঁরা প্রত্যেকেই ৪ মুলাঙ্কের জাতক। আসুন জানা যাক এই ৪ মুলাঙ্কের জাতকরা কেমন স্বভাবের হন।

এঁরা একাধিক সম্পর্কে জড়ান

এঁরা একাধিক সম্পর্কে জড়ান

সংখ্যাতত্ত্ব অনুসারে ৪ মুলাঙ্কের জাতকদের একের অধিক সম্পর্কে জড়ানো খুব সাধারণ বিষয়। এই জাতকদের ব্যক্তিত্ব এতটাই আকর্ষণীয় ও দারুণ হয় যে অন্যেরা নিজেদের আটকে রাখতে পারেন না তাঁদের দিকে যাওয়ার জন্য। মুলাঙ্ক ৪ জাতকরা স্মার্ট ও সুন্দর হন। বিশ্বাস করা হয় যে এঁদের অধিকাংশের প্রেম ঘটিত বিয়ে হয়ে থাকে। সংখ্যাতত্ত্ব অনুসারে এই জাতকরা সঙ্গীকে খুব ভালোবাসেন কিন্তু নিজের মনের কথা সহজে শেয়ার করেন না। বিশেষ করে নিজেদের দুঃখ তাঁরা কারোর সঙ্গে শেয়ার করেন না এবং একাই নিজেদের লড়াই লড়েন।

মুলাঙ্ক ৪–এর জাতকরা হন নিজেদের মর্জির মালিক

মুলাঙ্ক ৪–এর জাতকরা হন নিজেদের মর্জির মালিক

মুলাঙ্ক ৪-এর জাতকরা নিজেদের মর্জির মালিক হন এবং মন খুলে বাঁচা পছন্দ করেন। এঁরা খুব হাসেন এবং নিজেদের আশেপাশের মানুষগুলিকেও খুশি রাখেন। এঁরা নিজেদের সঙ্গীদেরও খুব ভালো রাখেন।

নিজেদের যোগ্যতা দিয়ে উন্নতি করে

নিজেদের যোগ্যতা দিয়ে উন্নতি করে

মুলাঙ্ক ৪-এর জাতকরা প্রতিভাশালী হয় এবং নিজেদের যোগ্যতা দিয়ে জীবনে উন্নতি করে। এঁদের কাছে অনেক অর্থ থাকে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে এঁরা ধন-সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন। তবে বিলাসিতাপূর্ণ জীবন কাটানোর জন্য অনেক সময় এঁরা সব টাকা খরচ করে ফেলেন। এঁরা চিন্তা-ভাবনা করতে অনেক সময় নেন।

ব্যবসায় সফলতা পান না

ব্যবসায় সফলতা পান না

সংখ্যাতত্ত্ব অনুসারে, এই জাতকরা ব্যবসায় সফলতা পান না। এঁরা সহজেই প্রতারিত হন এবং লোকসান হয় এতে। এঁরা একটু অহংকারী ও কখনও কখনও এঁরা উত্তেজিত হয়ে পড়ে এবং এঁরা রাহুর কবলে থাকেন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+