চলতি মাসেই বুধ ও শুক্রের মিলনে তৈরি হচ্ছে ‘লক্ষ্মী নারায়ণ যোগ’, আর্থিক উন্নতি এই রাশিদের
চলতি মাসেই বুধ ও শুক্রের মিলনে তৈরি হচ্ছে ‘লক্ষ্মী নারায়ণ যোগ’, আর্থিক উন্নতি এই রাশিদের
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহেরই একটি বিশেষ গুরুত্ব রয়েছে। যখন কোনও গ্রহ ঘর পরিবর্তন করে তখন বিশেষ প্রভাব ফেলে সকল রাশির উপর। তবে কিছু রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলে সেই গ্রহ আবার কিছু রাশির উপর নেতিবাচকও প্রভাব পড়ে। ডিসেম্বর মাসের ২৮ তারিখ বুধ গ্রহ ঘর পরিবর্তন করতে চলেছে। ২৯ ডিসেম্বর ঘর পরিবর্তন করবে শুক্র এবং মকর রাশিতে প্রবেশ করবে দুই গ্রহই। বুধ ও শুক্রের মিলনে তৈরি হচ্ছে 'লক্ষ্মী নারায়ণযোগ’। এই যোগকে খুব শুভ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে এই যোগের কারণে অনেক রাশির জীবনে সাফল্য আসবে। দেখুন সেই রাশির তালিকায় কে কে রয়েছেন। সেইসঙ্গে দেখে নিন এই রাশির তালিকায় আপনি আছেন কিনা।

মকর রাশি
বুধ ও শুক্রের কারণে তৈরি হচ্ছে ' লক্ষ্মী নারায়নযোগ'। এই সময় প্রচুর সম্পত্তির অধিকারী হবেন এই রাশির ব্যক্তিরা। ব্যবসায়ে আপনারা আরও লাভ করতে পারবেন। জীবনে অনেক এগিয়ে যেতে পারবেন। সকল কাজে আপনি সাফল্য পাবেন। পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন আপনারা। আর্থিক দিকে অনেক উন্নতি করতে পারবেন। জীবনে সাফল্যের সময় শুরু হবে আপনাদের। পরিবারকে নিয়ে দূরে কোথাও ঘুরে আসতে পারেন। দাম্পত্য থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন।

ধনু রাশি
এই রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এ সময় আপনাদের অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। অংশীদারিত্ব কাজে আপনি সফল হতে পারবেন। ব্যবসায় অনেক উন্নতি করতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চাইলে দিতে পারেন। এই সময়ে আপনি সাফল্য অর্জন করতে পারবেন। চাকরিজীবীরা সকল কাজে এগিয়ে যেতে পারবেন। যারা বেসরকারি চাকরিতে কর্মরত তাদের চাকরির জন্য বাইরে যেতে হতে পারে। সেখান থেকে আপনাদের আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

মীন রাশি
চলতি মাসেই বুধ ও শুক্রের কারণে তৈরি হবে লক্ষ্মী নারায়ন যোগ। এই সময়ে মীন রাশির জাতক জাতিকাদের জীবনের শুভ সময় শুরু হবে। এ সময় মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন আপনি। আপনার আয় ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। আপনারা এই সময় বাড়তি খরচ কমবে। ব্যবসায়ে কোনোও নতুন চুক্তি হতে পারে। এ সময় আপনি মাথা ঠান্ডা রেখে কাজ করুন। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা রয়েছে। জীবনে সাফল্যের সময় আপনাদের শুরু আপনাদের।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications