এই শুভ রাজযোগে ভাগ্য উজ্জ্বল হতে চলেছে কোন রাশির জাতকদের, জানুন
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতো ঘর পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেই সময় তারা নানান রকম যোগও তৈরি করে। ধনতেরাসে শুভ যোগ তৈরি হতে চলেছে। এই দিনেই বুধ রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে।
মঙ্গলও কিন্তু বর্তমানে এই রাশিতে বিরাজ করছে। মঙ্গল ও বুধের মিলনে তৈরি হবে 'লক্ষ্মীনারায়ণ রাজযোগ’। এই রাজযোগের বিশেষ প্রভাবে কিছু রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোন রাশির ব্যক্তিরা রয়েছেন সেই তালিকায়, জানুন।

- সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের ওপরেই রাজযোগের শুভ প্রভাব পড়বে। এই সময় ব্যবসায় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। তাছাড়া আপনি নতুন গাড়ি কিনতে পাবেন। আপনার বেতন বাড়তে থাকবে। যারা ব্যবসা করছেন তাদের আর্থিক দিকে লাভ হবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, তবে যেখানে যাবেন মনের মানুষের সঙ্গে যাবেন। তাছাড়া এখনও যারা অবিবাহিত রয়েছেন তাদের মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। বেতন বৃদ্ধির হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি নিশ্চিত।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনার রাশির একাদশ ঘরেই প্রবেশ করবে এই রাজযোগ। আপনার লাভের ঘরে এই রাজযোগ তৈরি হওয়ায় আপনার জীবনে সুসংবাদ পাবেন। কর্মজীবনে উন্নতি হবে। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না।
সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। মানসিক চাপ আগের থেকে কমবে। এসময় যদি আপনি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। যেখানেই যাবেন স্ত্রীকে সঙ্গে নিয়ে যাবেন। দাম্পত্য জীবনে যে অশান্তি চলছিল সেই অশান্তি থেকে বের হতে পারবেন না। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময়। শরীর আপনার ভালোই থাকবে। তাছাড়া বুদ্ধিমত্তা ক্রমশ বাড়তে থাকবে। বিবাহিত জীবনে সুখের মুখ দেখবেন। এসময় কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। যেকোনও কঠিন কাজ সহজেই আপনি করতে পারবেন। এসময় প্রেমজীবনে যারা যুক্ত তাদের অত্যন্ত শুভ সময়। দাম্পত্য জীবনে সুখের মুখ দেখবেন আপনি। আপনার জীবনে খুব ভালো সময়। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। ধর্মীয় কোনও অনুষ্ঠানে যোগদান করতে পারেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications