চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, বছরের শেষ সুপারমুন অগাস্টে, কখন ও কবে দেখা যাবে জানুন

‌জুলাই মাসের বাক মুন এ বছরের সবচেয়ে বড় সুপারমুন, যা আকাশ পর্যবেক্ষকদের রোমাঞ্চিত করেছিল। তবে অগাস্টও হতাশ করবে না, আরও একটি স্বর্গীয় বিস্ময় রয়েছে এই মাসে যা তাদের সমানভাবে হয়তো আরও বেশি অবাক করবে। ফেব্রুয়ারির ফ্লাওয়ার মুন, জুনের স্ট্রবেরি মুন এবং জুলাইয়ের বাক মুনের পরে এটি বছরের চতুর্থ এবং শেষ সুপারমুন, যাকে '‌স্টার্জন মুন'‌ হিসাবে পরিচিত। ১১ ও ১২ অগাস্ট বিশ্ববাসী এই শেষ সুপারমুনের সাক্ষী থাকবেন। যদি আবহাওয়া ভালো থাকে তবে এই সুপারমুন গোটা পৃথিবী থেকেই দেখা যাবে।

সুপারমুন আসলে কী

সুপারমুন আসলে কী

সুপারমুন তখনই ঘটে যখন পূর্ণ চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি দূরত্বে থাকে। চাঁদের কক্ষপথে পৃথিবীর নিকটতম বিন্দু, যা পেরিজি নামে পরিচিত যার অর্থ পৃথিবীর একদম কাছে চাঁদের কক্ষপথ। ১১ ও ১২ অগাস্টের রাতে স্টার্জন মুন দেখার সৌভাগ্য হবে বিশ্ববাসীর। পৃথিবীর ৯০ শতাংশ কাছে চাঁদ চলে আসার পরই এই জাগতিক দৃশ্য দেখা যাবে, যা চাঁদকে '‌সুপারমুন'‌ করে তুলবে। এ বছর আমরা মে, জুন ও জুলাইতে এই সুপারমুন দেখতে পেয়েছিলাম।

আবার কবে দেখা যাবে এই সুপারমুন

আবার কবে দেখা যাবে এই সুপারমুন

স্পেস ডট কম অনুযায়ী, ২০২৩ সালেও চারটে সুপারমুন দেখা যাবে এবং ২০২৪ ও ২০২৫ সালেও সুপারমুন দেখার ভাগ্য হবে। তবে ২০২৫ সালে তিনটে সুপারমুন দেখা যাবে।

তারিখ ও সময়

তারিখ ও সময়

বৃহস্পতিবার স্টার্জন সুপারমুন বৃহস্পতিবার ১১ অগাস্টের আকাশে দেখা যাবে এবং এই পূর্ণ চাঁদের দেখা মিলবে শুক্রবার ভোর পর্যন্ত। সুপারমুনটি আইএসটি রাত ০২১:৩৬ মিনিটের দিকে শীর্ষে উঠবে। সেই সময় চাঁদ তার প্রায় সমস্ত উজ্জ্বলতা এবং পূর্ণতা নিয়ে দেখা দেবে। তবে বুধবার ১০ অগাস্ট ও শুক্রবার ১২ অগাস্টও এই সুপারমুন দেখা যাবে।

কীভাবে দেখবেন

কীভাবে দেখবেন

১১ অগাস্ট ভোর ২টো ৩৬ মিনিটে সুপারমুন সবচেয়ে বেশি উজ্জ্বল ও বড় হয়ে দেখা দেবে, তাই এটা দেখার সেরা সময় হল ১২ অগাস্টের ভোর। এটা গোটা বিশ্বজুড়ে দেখা যাবে।

কেন এই নাম

কেন এই নাম

অগাস্ট সুপারমুন এর নামটি একটি বৃহৎ স্টার্জন মাছ থেকে এসেছে যা উত্তর আমেরিকার অ্যালগনকুইন উপজাতিরা সেই সময়ে অনেক বেশি সহজে ধরতে সক্ষম হয়েছিল। এরপর থেকেই এই পূর্ণিমার চাঁদের নাম রাখা হয় স্টার্জন মুন।

ভারতে সুপারমুনের মাহাত্ম্য

ভারতে সুপারমুনের মাহাত্ম্য

ভারতে এই পূর্ণ চাঁদকে পূর্ণিমা বা পূরণমাসি বলে অভিহীত করা হয় এবং এইদিনকে খুবই শুভ বলে বিবেচিত করা হয়। ভারতে বসবাসকারী একাধিক হিন্দু ১১ ও ১২ অগাস্ট রাখী বন্ধন উৎসব পালন করবেন। এদিন পবিত্র অমরনাথ যাত্রাও শেষ হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+