শনি অমাবস্যার দিন সূর্যগ্রহণ! বিশেষ কিছু উপায় করলেই কাটবে গ্রহণের কুপ্রভাব
শনি অমাবস্যায় সূর্যগ্রহণ
শনিবার সূর্যগ্রহণ। বছরের এই শেষ সূর্য গ্রহণ হবে বৃশ্চিক রাশিতে। ভারত থেকে এই গ্রহণ পরিলক্ষিত হবে না। জ্যোতিষাচার্যরা বলছেন ভারত থেকে সূর্যগ্রহণ না দেখার কারণে খুব একটা খারাপ প্রভাব পড়বে না। গ্রহণের পাশাপাশি শনিবার অমাবস্যা। মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের আমাবস্যায় যদি সূর্য গ্রহণ হয় তার প্রভাব বেশ গুরুত্বপূর্ণ।

কখন ও কোথা থেকে দেখা যাবে
সূর্যগ্রহণ ভারত থেকে দেখা না গেলেও, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা , আন্টার্টিকা, দক্ষিণ আটলান্টিক মহাসাগর, এবং দক্ষিণ মহাসাগর থেকে সূর্যগ্রহণ দেখা যাবে। ভারতীয় সময় সকাল ১০.৫৮ থেকে বিকেল ৩.০৬ পর্যন্ত পরিলক্ষিত হবে সূর্য গ্রহণ।

শনি আমাবস্যায় সূর্যগ্রহণের ব্যাপক প্রভাব
শনি অমাবস্যার দিনে বিশেষভাবে শনিদেবের আরাধনা করা হয়। এইদিন শনি মন্দিরে ভক্তদের ভিড় হয় চোখে পড়ার মতো। তিল তেল দিয়ে পঞ্চামৃত স্নান করিয়ে শনিদেবের অভিষেক হয়। সকল ভক্তরা এদিন শনি চল্লিশা পাঠ করেন।

পুণ্যদানে হবে মুশকিল আসান
সূর্য গ্রহণ এবং শনি অমাবস্যা একই দিনে ঘটছে। এইদিন শ্রদ্ধার সঙ্গে কাউকে কিছু দান করলে ভাগ্যচক্রে থাকা শনিদোষ শেষ হয়। অসহায় মানুষকে সরষের তেল,জুতো, কাঠের বিছানা, ছাতা, কালো বস্ত্র, কালো মাস কলাইয়ের ডাল দান করলে তা অত্যন্ত শুভ।

সুফল পাওয়ার সহজ উপায়
যারা গ্রহরাজের সারেসাতী অতিক্রম করছেন, তাদের ছায়া দেখে সরিষার তেল দান করা উচিত। এইদিন গ্রহণ ছাড়লে স্নান করে বাড়ির মুখ্যদরজায় একটি ঘোড়ার নাল টানিয়ে কালো কুকুরকে খাওয়ালে গ্রহণ দোষ কাটে।

কু-প্রভাব কাটানোর মহামন্ত্র
সন্ধ্যেবেলা পশ্চিমদিকে সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে 'ওম শম শনিশ্চরায় নমঃ' মন্ত্র পাঠ করলে অত্যন্ত সুফল পাওয়া যায়।












Click it and Unblock the Notifications