কবে ঘটবে বছরের শেষ ও দ্বিতীয় চন্দ্রগ্রহণ, ভুলেও এই কাজগুলি করবেন না, কিন্তু, কেন?

জ্যোতিষশাস্ত্রে গ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ ঘটে। প্রথম চন্দ্রগ্রহণ চলতি বছরের ২৪ মার্চ ঘটেছে। দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘটবে সেপ্টেম্বর মাসের ১৮ তারিখ। চাঁদ পৃথিবী ও সূর্য যখন একই সরলরেখায় চলে আসে, তখন সূর্যের আলো পৃথিবীতে পড়ে, কিন্তু চাঁদে নয়। আর এই ঘটনাকেই বলা হয় চন্দ্রগ্রহণ।

বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘটবে ১৮ সেপ্টেম্বর। ভারতের সময় অনুযায়ী চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল ৬ টা ১২ মিনিটে। যা শেষ হবে ১০ টা ১৭ মিনিটে অর্থাৎ গ্রহণ স্থায়ী হবে ৪ ঘন্টা ২৯ মিনিট।

lunar eclips

ভারতের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। তাই সূতক সময়ও কিন্তু বৈধ হবে না। যদিও এই চন্দ্রগ্রহণ ইউরোপের কিছু এলাকা থেকে দেখা যাবে। তাছাড়াও এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, ভারত মহাসাগর, আন্টার্কটিকার অধিকাংশ অঞ্চল থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ।

সূর্যগ্রহণ হোক কিংবা চন্দ্রগ্রহণে এমন অনেক জিনিস আছে সেগুলো কিন্তু আপনাদেরকে মেনে চলতে হবে। না হলে জীবনের উপর খুব নেতিবাচক প্রভাব পড়বে। এমনকি শরীরের উপর খারাপ প্রভাব পড়বে।

১) গ্রহণের সময় কোনও খাবার খাবেন না। বলা হয়, এসময় জল বা খাবার বিষাক্ত হতে থাকে। তাই গ্রহণের আগে খাবার, জল বা দুধে তুলসী পাতা দিয়ে রাখুন।

২) গ্রহণের সময় আপনার মনে কোনও খারাপ চিন্তা আনবেন না। এসময় অবশ্যই ঠাকুরের পুজো করবেন। দেবতার ধ্যানে নিজেকে মগ্ন রাখবেন। তাহলে আপনার জীবনের উপর কোনও খারাপ প্রভাব পড়বে না।

৩) গ্রহণের সময় ভগবানের মূর্তি স্পর্শ করবেন না। পুজো করবেন না। যা করবেন গ্রহণের আগে করবেন। কারণ প্রত্যেকটি মন্দির গ্রহণের সময় কিন্তু দরজা বন্ধ করে রাখা হয়, গ্রহণ শেষ হবার পর সেই দরজা খুলে আবার খুলে দেওয়া হয় ভক্তদের জন্য।

৪) গ্রহণের সময়ে নখ, চুল দাড়ি কাটবেন না। এগুলি কাটা খুব অশুভ বলে মনে করা হয়। এতে আপনার শরীরের উপর খারাপ প্রভাব পড়বে। কোনও ধারালো জিনিস হাতে নেবেন না।

৫) গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের ঘরের বাইরে বেরোনো একদমই উচিত নয়। এতে আপনার পেটে থাকা ভ্রূণের ক্ষতি হতে পারে। তাই গ্রহণের সময় অবশ্যই এগুলি মানুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+