লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে চাকরি থেকে ব্যবসায় বিরাট সাফল্য পাবেন কোন রাশির ব্যক্তিরা
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ভালো হতে পারে, আবার কারোর জন্য খারাপও হতে পারে। ১০ অক্টোবর গ্রহের রাজপুত্র বুধ ১১ টা ২৫ মিনিটে তুলা রাশিতে প্রবেশ করবে।
বুধকে আমরা বুদ্ধি, যুক্তির কারক বলেই জানি। ১৩ অক্টোবর শুক্র মূল রাশিতেই প্রবেশ করবে। এই দুই গ্রহ মিলে তৈরি করবে 'লক্ষ্মী নারায়ণ যোগ’। এই যোগের প্রভাবে কারা নয়া সম্পত্তির মালিক হবেন, জানুন।

- মেষ রাশি
লক্ষ্মী নারায়ণ যোগের শুভ প্রভাব পড়বে মেষ রাশির ব্যক্তিদের উপর। এসময় আপনার কর্মজীবন থেকে ব্যবসায়ে খুব সফলতা আসবে। পারিবারিক সমস্যা দূর হয়ে যাবে। পরিবেশ আপনার অনুকূলে থাকবে। এসময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন।
- তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকারা প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের খুব শুভ সময়। এসময় আপনি যদি সোনার ব্যবসা করেন, সেখানে খুব সফলতা অর্জন করতে পারবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। তাছাড়া নতুন সম্পত্তি কিনতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হবেন এই রাশির ব্যক্তিরা।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের আটকে থাকা সব কাজ হয়ে যাবে। এই সময় আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। সেখান থেকে আপনার অর্থপ্রাপ্তি হবে। তাছাড়া প্রেম জীবনেও সফলতা আসবে। যারা বেসরকারি চাকরিতে কাজ করছেন, তাদের জীবনের শুভ সময়।
আপনি সকল কাজেই বাবা-মায়ের পূর্ণ সহযোগিতা পাবেন। পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় যারা ব্যবসায়ী রয়েছেন তাদের অর্থলাভের সম্ভাবনা রয়েছে। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকারা নয়া সম্পত্তির মালিক হবেন। এসময় আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। এই সময় কারোর সঙ্গে মারামারিতে জড়াবেন না। তবে আপনার পায়ে চোট লাগার সম্ভাবনা রয়েছে।
এসময় আপনি যদি নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চান, সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে। এখন থেকেই আপনি ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারেন। ব্যবসায় পিতা মাতার বিশেষ সহযোগিতা পাবেন। তাছাড়া যারা ব্যবসা করছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময়।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications