লক্ষ্মী নারায়ণ যোগের শুভ প্রভাবে দু’হাত খুলে খরচ করতে পারবেন কোন রাশির জাতকরা

প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতন স্থান পরিবর্তন করে থাকে। প্রত্যেক মাসেই তারা ঘর বদল করে সকল রাশির ব্যক্তিদের ওপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। আগামী মাস অর্থাৎ এপ্রিল মাসে অনেক বড় গ্রহরা ঘর পরিবর্তন করবে। সেই তালিকায় নাম রয়েছে রাজকুমার গ্রহ বুধের। বুধ গ্রহ ৯ এপ্রিল মীন রাশিতে প্রবেশ করবে। সেখানে উপস্থিত রয়েছে শুক্র ও রাহু গ্রহ। বুধ ও শুক্রের মিলনে তৈরি হবে 'লক্ষ্মী নারায়ণ যোগ’।

এই যোগ অত্যন্ত শুভ। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। তারা সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। কোনও কাজেই তারা পিছিয়ে পড়বেন না। ভাগ্যের দ্বার খুলবে তাদের। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Lakshmi Narayan Yoga

  • মকর রাশি

লক্ষ্মী নারায়ণ যোগের শুভ প্রভাব পড়বে মকর রাশি জাতক জাতিকাদের উপরে। এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে হতে পারে। সেখান থেকে লাভের মুখ দেখবেন আপনি। তাছাড়া আপনারা নতুন সম্পত্তি কিনতে পারেন। যারা মডেল বা সোনা ব্যবসার সঙ্গে যুক্ত তাঁরা জীবনে সাফল্য পেতে পারেন। এই সময় যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য বেশ সাফল্যের সময়।

  • কর্কট রাশি

লক্ষী নারায়ণ যোগের শুভ প্রভাব পড়বে কর্কট রাশির জাতক জাতিকাদের উপরে। এসময় আপনি প্রত্যেকটি কাজেই এগিয়ে যেতে পারবেন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। পিতা মাতার কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। তাছাড়া সন্তানদের বিদেশে পাঠাতে পারেন। আপনি আপনার শ্বশুরবাড়ির তরফ থেকে নতুন কোনও সম্পত্তি পেতে পারেন। আর্থিক দিকে খুব লাভ হবে। নাম, যশ, খ্যাতি অর্জন করতে পারবেন। নয়া চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।

  • মেষ রাশি

যোগের শুভ প্রভাব পড়বে মেষ রাশির ব্যক্তিদের উপরে। এই সময় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। আপনি যে কাজেই অর্থ বিনিয়োগ করতে চাইছেন করতে পারেন। সেখান থেকে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। কর্মজীবনে সফলতা আসবে আপনার। পায়ের ব্যথায় ভুগতে হতে পারে আপনাকে। তবে শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। এসময় আর্থিক দিকে লাভ হবে আপনার। এ সময়ে আয়ের নতুন উৎস খুঁজে পাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+