দু’‌দিন পরই তৈরি হতে চলেছে বিশেষ এক যোগ, আচমকা ধনপ্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা এই রাশিদের

শুক্র গ্রহ ১৩ জুলাই সকাল ১০টা ৪১ মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে। এরপর শুক্র গ্রহ ৭ অগাস্ট পর্যন্ত এই রাশিতে বিরাজ করবে। এর আগে ২ জুলাই বুধ গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করে ফেলেছে। এইজন্য মিথুন রাশিতে শুক্রের গোচরের সঙ্গে সঙ্গে বুধ-শুক্রের যোগ লক্ষ্মী-নারায়ণ যোগ তৈরি করবে। জ্যোতিষীদের মান্যতা অনুযায়ী১৩ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত চার রাশিদের জন্য এই লক্ষ্মী-নারায়ণ যোগ খুবই ভালো ফল দেবে। ‌

সিংহ রাশি

সিংহ রাশি

এই রাশির জাতকদের এই রাশি গোচরের ফলে ভালো অর্থ প্রাপ্তি হবে। এই সময় আপনি অর্থ জমাতেও পারবেন। এর সঙ্গে আপনার বিদেশ সফরের সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার লাভ হতে পারে। চাকরিজীবী মানুষদের নতুন প্রস্তাব আসতে পারে। আপনার যোগাযোগ শৈলী আপনার জীবনে অনেক অনুকূল পরিবর্তনের একটি শক্তিশালী সম্ভাবনা তৈরি করবে।

তুলা রাশি

তুলা রাশি

বুধ-শুক্রের যোগে তৈরি হওয়া লক্ষ্মী-নারায়ণ সংযোগ তুলা রাশির ভাগ্যকে চমকাবে। এই সময় তুলা রাশির জাতকদের সফলতা ও উন্নতি হবে। কেরিয়ারে নতুন সুযোগ আসতে পারে। এর সঙ্গে পরিবার ও সন্তানের সঙ্গে আনন্দের সময় কাটাবেন। লক্ষ্মী-নারায়ণ যোগে আপনি হঠাৎ করে ধনবান হয়ে যেতে পারেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

১৩ জুলাই তৈরি হওয়া লক্ষ্মী নারায়ণ যোগের শুভ প্রভাব কুম্ভ রাশির জাতকদের ওপর পড়বে। এই সময় কুম্ভ রাশির জাতকদের আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির লোকেরা যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত তাঁদের শুভ ফল প্রাপ্ত হবে। আপনার ভালো লাভ হবে। সম্পত্তিতে বিনিয়োগ করার জন্য এই সময় শুভ। এছাড়া যদি আপনি কোনও ব্যবসা শুরু করতে চান তবে এই সময় শুভ।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশিদের জন্য বুধ-শুক্রের যোগে তৈরি হওয়া লক্ষ্মী-নারায়ণ যোগ শুভ হবে। বিশেষ করে যে সব জাতক ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। বৃশ্চিক রাশির জীবনে সুখ-সমৃদ্ধি আসবে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। লক্ষ্মী-নারায়ণ যোগের কারণে মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকবে আপনার ওপর এবং আপনি হঠাৎ করে কোনও জায়গা থেকে অর্থ পেতে পারেন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+