Lakshmi Narayan Yog 2023: লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে জীবন পাল্টে যেতে পারে এই রাশির ব্যক্তিদের!

জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতন ঘর পরিবর্তন করে ১২ রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য তা অশুভ হতে পারে। আবার অনেক সময় গ্রহরা স্থান পরিবর্তন করার সময় নানান রকম যোগও তৈরি করে। যার বিশেষ প্রভাব পরে সকলের উপর।

ডিসেম্বর মাসের ২৮ তারিখ বুধ বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে। এই সময়ে রাজকুমার গ্রহ তৈরি করবে 'লক্ষ্মী নারায়ণ যোগ’। এই যোগ অত্যন্ত শুভ। যোগের বিশেষ প্রভাব পড়বে কিছু রাশির জাতক-জাতিকাদের ওপর, দেখুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Lakshmi Narayan Yog 2023

  • বৃশ্চিক রাশি

লক্ষ্মীনারায়ণ যোগের শুভ প্রভাব পড়বে বৃশ্চিক রাশির (Scorpio) জাতক-জাতিকাদের ওপর। এসময়ে সকল কাজই উন্নতি করতে পারবেন আপনি । ২০২৪ সালে এই আপনার জীবনের সফলতা লেগে থাকবে। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। শুধু তাই নয়, আপনার কাজের প্রশংসা করবেন সকলে। যদি আপনি বেসরকারি চাকরি করেন সেখানে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। লক্ষ্মী দেবীর কৃপায় আপনার জীবনে সফলতা নিশ্চিত।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির (Aquarius) জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনার দশম ঘরে প্রবেশ করবে বুধ। তাই এসময় কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। পেশাগত দিকেও অনেক উন্নতি করতে পারবেন। জীবনে আপনার সুখ-সমৃদ্ধি লেগে থাকবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। সেখানে আর্থিক দিকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যারা অংশীদারিত্ব ব্যবসা করছেন, তারাও অনেক মুনাফা অর্জন করতে পারবেন। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন আপনি।

  • মিথুন রাশি

যোগের শুভ প্রভাব পড়বে মিথুন রাশির (Gemini) ব্যক্তিদের উপর। এসময় সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। তেমনি মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত। এসময় কোনও কাজে আপনাকে পিছিয়ে থাকতে হবে না। যোগের শুভ প্রভাবে আপনার জীবনের খুব সফলতা আসবে। এসময় নতুন ব্যবসা শুরু করতে পারেন। আটকে থাকা কাজ হয়ে যাবে। দেবী লক্ষ্মীর কৃপায় কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনিও সুখের মুখ দেখবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+