Lakshmi Narayan Yog 2023: কোন রাশিতে তৈরি হবে এই শুভ যোগ, ব্যবসায় লাভবান হবেন কারা

জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন ১২ রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। কখনো তা কারোর উপর শুভ প্রভাব ফেলে, কখনও আবার কারোর উপর অশুভ প্রভাব ফেলে।

২৫ জুলাই সিংহ রাশিতে 'লক্ষ্মী নারায়ণযোগ’ তৈরি হবে। যা চলবে ৭ অগাস্ট পর্যন্ত। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। জানুন কোন রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে।

Lakshmi Narayan Yog 2023

মিথুন রাশি

লক্ষ্মী নারায়ণ যোগের শুভ প্রভাব পড়বে মিথুন রাশির (Gemini) ব্যক্তিদের ওপর। এই রাশির জাতক-জাতিকাদের যে কাজ করবেন সেখানেই সফলতা মিলবে আপনার। জীবনে সাফল্যের সময় শুরু হবে। এসময় যারা মার্কেটিং, মিডিয়া, শিক্ষার কাজের সঙ্গে যুক্ত তাদের জীবনে সফলতা নিশ্চিত। এসময় আপনি দাম্পত্য জীবনে সুখী হবেন। শুধু তাই নয়, এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনে সফলতা পাবেন। এসময় কর্মজীবন থেকে ব্যবসায় আপনি উন্নতি করতে পারবেন। কাজের জন্য প্রশংসিত হবেন সকলের কাছে।

কন্যা রাশি

লক্ষ্মী নারায়ণযোগের শুভ প্রভাব পড়বে কন্যা রাশির (virgo) জাতক-জাতিকাদের উপর। এই সময় ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। কোনও সুখ খবরে আপনি খুশি হবেন। পরিবারকে নিয়ে ভালো থাকতে পারবেন। নতুন কোনও সুখবরে আপনি আরোও খুশি হয়ে উঠবেন। সন্তানের জন্য গর্ব অনুভব করবেন। আপনি এতদিন যে আইনি মামলায় জড়িয়ে ছিলেন সেই আইনি মামলা থেকে মুক্তি পাবেন। সবার সঙ্গে ভালোভাবে মিলেমিশে সংসার করতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে আপনার সদভাব বজায় থাকবে।

Lakshmi Narayan Yog 2023

তুলা রাশি

শুভ যোগের শুভ প্রভাব পড়বে তুলা রাশির (libra) ব্যক্তিদের উপর। এসময় সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনি। ব্যবসায়ে প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন। আপনার আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।এসময় আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে। জীবনে আপনার সাফল্যের সময় শুরু, প্রত্যেকটি কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। সকল কাজেই সফলতা মিলবে আপনার। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের আর্থিক দিকে লাভ হবে। আপনাদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়া সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, যারা ব্যবসায়ী রয়েছেন তাঁদের আর্থিক দিকে খুব লাভ হবে। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+