Lakshmi Narayan Yog 2023: লক্ষ্মী নারায়ণ যোগের শুভ প্রভাবে আর্থিক লাভ হবে কাদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে, ঠিক তেমনই শুক্র ও বুধেরও বিশেষ গুরুত্ব আছে। অনেক সময় গ্রহরা ঘর পরিবর্তন করার সময় নানান রকম যোগ তৈরি করে থাকে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভও হতে পারে।
চলতি মাসেই স্থান পরিবর্তন করবে শুক্র ও বুধ গ্রহ। এই দুই গ্রহের মিলনে তৈরি হবে 'লক্ষ্মী নারায়ণ যোগ’, এই যোগ অত্যন্ত শুভ। বুধকে আমরা ব্যবসা- সুখের কারক বলেই জানি, শুক্রকে সম্পদ, দাম্পত্য জীবনের কারক বলে জানি। এই সময়ে কোণ কোন রাশির জীবনে সাফল্যের শময় শুরু হবে, জানুন।

ধনু রাশি
লক্ষ্মী নারায়ণ যোগের শুভ প্রভাব পড়বে ধনু রাশির (Sagittarius) জাতক জাতিকাদের উপর। এসময় সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনি। আর্থিক দিকে খুব লাভ হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানে অনেকটাই উন্নতি করতে পারবেন। জীবনে সাফল্য আসবে আপনার। ধর্মীয় কোনও অনুষ্ঠানে যোগদান করতে পারেন আপনি।
বৃশ্চিক রাশি
লক্ষ্মী নারায়ণ যোগের শুভ প্রভাব পড়বে বৃশ্চিক রাশির (Scorpio) জাতক জাতিকাদের উপর। এ সময় ব্যবসায়ে যারা যুক্ত তাদের আর্থিক দিকে লাভ হবে। কর্মক্ষেত্রে উন্নতির মুখ দেখবেন আপনি। জীবনে সফলতা আসবে। তাছাড়া বেসরকারি চাকরি যারা করছেন তাদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন। রাজনীতির সঙ্গে যারা যুক্ত তাঁদের জীবনে সাফল্য আসবে।

তুলা রাশি
লক্ষ্মী নারায়ণ যোগের শুভ প্রভাব পড়বে তুলা রাশির (libra) জাতক-জাতিকাদের ওপর। এই সময়ে আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন। আটকে থাকা অর্থ ফেরত পাবেন।শিক্ষার্থীদের জন্য খুব ভালো সময় শুরু হবে।
ব্যবসায় আর্থিক লাভ হবে আপনার।এই সময় কেরিয়ারের জন্য আপনাকে ভাবতে হবে না, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। আপনার আয় ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। ব্যবসায় উন্নতি ঘটবে। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও মধুর হবে। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আপনাদের।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications