শীতকালে লাড্ডু গোপালের কীভাবে বিশেষ সেবা করবেন, দেখুন
Laddu Gopal: সনাতন ধর্মে, গোপাল পুজো করার গুরুত্ব রয়েছে বলে মনে করা হয়। গোপালকে অনেকেই লাড্ডু গোপাল বলেন আবার অনেকে নাড়ু গোপালও বলে থাকেন। গোপালের অনেক ভক্ত রয়েছে। সব হিন্দু বাড়িতেই প্রায় গোপালের পুজো করা হয়।
মনে করা হয়, গোপালের পুজো আচার অনুষ্ঠান মেনে করলে ঘরে সুখ-সমৃদ্ধি বিরাজ করে। এমনকি আর্থিক দিকেও কোনও সঙ্কট থাকে না। এই শীতকালে লাড্ডু গোপালকে স্নান করানো, খাওয়ানোর কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। সঠিক নিয়ম মেনে এটি করা উচিত।

- দুধ খেতে দেবেন
জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে লাড্ডু গোপালের যখন যত্ন বা সেবা করবেন তাকে অবশ্যই গরম দুধ খেতে দেবেন। তাতে জাফরান ও হলুদ মিশিয়ে নিবেদন করবেন। এতে কিন্তু আপনারও কিন্তু শরীর ভালো থাকবে।
- শীতবস্ত্র পরাবেন
শীতকালে লাড্ডু গোপালের যখন পুজো করবেন তখন তাঁকে শীতবস্ত্র পরাবেন, দেখবেন তাঁর যেন ঠান্ডা না লাগে।
- হলুদ রঙের পোশাক পরান
লাড্ডু গোপাল কিন্তু হলুদ রঙ খুব পছন্দ করেন। সেই সঙ্গে ভগবান বিষ্ণুও হলুদ রঙের জিনিস খুব পছন্দ করেন। তাই তাঁর প্রতিটি অবতারকে হলুদ রঙের জিনিস নিবেদন করলে শুভ ফল পাওয়া যায়। তাই আপনি যখন গোপালের সেবা করবেন তখন তাঁকে হলুদ রঙের পোশাক পরাবার চেষ্টা করবেন।
- সবুজ শাক নিবেদন করুন
শীতকালে যখন লাড্ডু গোপালকে আপনি ভোগ নিবেদন করবেন সেই সময়ে সবুজ শাক নিবেদন করার চেষ্টা করবেন। সবুজ শাক নিবেদন করলে আপনার জন্মকুণ্ডলীতে বুধ গ্রহ আরোও শক্তিশালী হয়ে উঠবে ও আপনার আর্থিক দিকেও খুব উন্নতি হবে।
- পায়েস নিবেদন করবেন
জ্যোতিষশাস্ত্রে লাড্ডু গোপালকে নতুন গুড় দিয়ে পায়েস নিবেদন করার চেষ্টা করবেন। বাড়িতে কোনও সমস্যা থাকলে তাও কিন্তু দ্রুত মিটে যাবে।
- পেঁপে
গোপালকে বারো মাস কিন্তু পেঁপে নিবেদন করার চেষ্টা করবেন। পাকা পেঁপে খেতে লাড্ডু গোপাল খুব ভালোবাসেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর)












Click it and Unblock the Notifications