Kundli Dosh: জন্মকুণ্ডলীতে এই দোষগুলি থাকা অত্যন্ত বিপদজ্জনক, জানেন সেগুলি কী কী?
প্রত্যেকটি ব্যক্তির জন্মকুণ্ডলীতে কিছু শুভ ও অশুভ যোগ থাকে, শুভ যোগ গুলি যাদের থাকে তাদের জীবনের সুখ লেগে থাকে। অর্থপ্রাপ্তি তাদের সর্বদাই লেগে থাকে জীবনে আর যাদের জন্মকুণ্ডলীতে অশুভ যোগ থাকে বা অশুভ দশা থাকে তাদের কোনও কিছুতেই সফলতা আসে না।
তারা সর্বদাই আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। এই প্রতিবেদনে আমরা এমন কিছু দোষের কথা বলব, যেগুলি অত্যন্ত বিপদজ্জনক। এই দোষগুলি থাকলে সেই জাতক জাতিকার নানান সমস্যার সম্মুখীন হতে হয়। জানুন সেই দোষগুলি কী কী।

- মঙ্গল দশা
বিয়ের জন্য মঙ্গল দশা অত্যন্ত অশুভ। জন্মছকে মঙ্গল যদি কোনও ব্যক্তির চতুর্থ, সপ্তম বা অষ্টম বা দ্বাদশঘরে থাকে। তখনই সেই ব্যক্তির মঙ্গলের দশা তৈরি হয়। মঙ্গল দশা থাকলে জাতক-জাতিকাকে মাঙ্গলিক বলা হয়। আর এই মাঙ্গলিক মানে বিয়েতে কিন্তু বাধা আসা। দাম্পত্য জীবনেও নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। স্বামী স্ত্রীর মধ্যে কেউ যদি মাঙ্গলিক হয় তাহলে অন্যজনের মৃত্যু হওয়ার সম্ভাবনা পর্যন্ত থাকে। তাছাড়া মাঙ্গলিক হলে ব্যক্তি অত্যন্ত রাগী প্রকৃতির হয়ে থাকে।
- কালসর্প দোষ
এই দোষ অত্যন্ত বিপদজ্জনক, কোনও ব্যক্তির জন্মকুণ্ডলীতে যদি রাহু, কেতু একদিকেই থাকে তখনই এই দোষের সৃষ্টি হয়। যে ব্যক্তির জন্মকুণ্ডলী থেকেই এই দোষ থাকে, তাদের জীবনে অনেক কষ্ট করতে হয়। লড়াই করে তাদের বাঁচতে হয়। তারা যে কাজে হাত দেয়, সেই কাজের সহজেই তারা সফলতা আনতে পারেন, বারবার ব্যর্থতার মুখে যেতে থাকেন। তাই তাদের মানসিক চাপ বাড়তে থাকে। আর যদি কারোর এই দোষ থাকে তাঁদের তা কাটিয়ে নেওয়ার পর পরামর্শ দিয়ে থাকেন জ্যোতিষ বিশেষজ্ঞরা।
- পিতৃদোষ
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, কখনোও পূর্বপুরুষেরা রেগে গেলে এই পিতৃদোষের সৃষ্টি হয়। সূর্য গ্রহের সঙ্গে রাহু অথবা কেতু গ্রহ যখন এক সঙ্গে মিলে যায় তখনই এই দোষের সৃষ্টি হয়। এই দোষ যে ব্যক্তির জন্মকুণ্ডলীতে থাকে তাদের জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। আর্থিকভাবে নানান সমস্যা আসে। চাকরি পেতে অনেক দেরি হয়। সন্তান সুখ এরা পান না। আর্থিক কষ্টে ভুগতে হয়।
- গুরুচণ্ডাল দোষ
বিশেষজ্ঞদের মতে যদি কোনও ব্যক্তির জন্মকুণ্ডলীতে রাহু ও বৃহস্পতি একসঙ্গে থাকে তাহলেই কিন্তু গুরুচণ্ডাল দোষের সৃষ্টি হয়। এই দোষের ফলে শরীরে নানান সমস্যা দেখা দেট, বিশেষ করে পেটের।
- শনির সাড়ে সাতির দশা
যদি কোন রাশির ব্যক্তির জন্মছকে দ্বাদশ ঘরে শনি উপস্থিত থাকে এবং সেই রাশির দ্বিতীয় ঘরে শনি গোচর করার সময় বিপরীতমুখী অবস্থায় থাকে তখন সেই রাশির জাতক-জাতিকাদের জীবনে শনির সাড়ে সাতি শুরু হয়। শনি প্রত্যেকটি রাশিতে আড়াই বছর থাকে। শনি যদি কোথাও সাড়ে সাত বছর একই জায়গায় অবস্থান করে তখনই কিন্তু শনির সাড়ে সাতি দোষ শুরু হয়। এই দশা অত্যন্ত অশুভ।












Click it and Unblock the Notifications