জন্ম তারিখ বলে দেয় ব্যক্তির চরিত্র! জেনে নিন ১ সংখ্যায় বৈশিষ্ট এই সহজ উপায়ে

সংখ্যার সঙ্গে ব্যক্তিত্বের এক অবিচ্ছেদ্য যোগাযোগ রয়েছে। সেই যোগাযোগের সূত্র জ্যোতিষশাস্ত্র। শাস্ত্র বলছে কোনও ব্যক্তির জন্ম তারিখ দেখে বলে দেওয়া সম্ভব সেই ব্যক্তি কেমন প্রকৃতির হন।

সংখ্যার সঙ্গে ব্যক্তিত্বের এক অবিচ্ছেদ্য যোগাযোগ রয়েছে। সেই যোগাযোগের সূত্র জ্যোতিষশাস্ত্র। শাস্ত্র বলছে কোনও ব্যক্তির জন্ম তারিখ দেখে বলে দেওয়া সম্ভব সেই ব্যক্তি কেমন প্রকৃতির হন।

জন্ম তারিখ গণনার এই প্রক্রিয়া হল মূলাঙ্ক গণনা । অর্থাৎ কোনও ব্যক্তি শুধুমাত্র কোন তারিখটিতে জন্মেছেন তাই দিয়েই বোঝা যাবে তাঁর চরিত্র। এই মূলাঙ্ক ১ থেকে ৯ পর্যন্ত হয়। যেমন কেউ ১ তারিখ জন্ম নিলে তাঁর মূলাঙ্ক হবে ১+০=১। কেউ ২৬ তারিখ জন্ম নিলে তাঁর মুলাঙ্ক হবে, ২+৬=৮, সেরকম কেউ যদি ৩১ তারিখ জন্ম নেন তাহলে তাঁর মূলাঙ্ক হবে ৩+১=৪।

আজ আলোচনা করা হচ্ছে ১ সংখ্যার অধীনে থাকা ব্যক্তিত্বদের চরিত্রগত বৈশিষ্ট নিয়ে। এভাবে পরবর্তী ধাপে ৯ সংখ্যার বৈশিষ্ট পর্যন্ত আলোচনা চলবে। চোখ রাখুন 'ওয়ানইন্ডিয়া বাংলা'-র জ্যোতিষ বিভাগে।

কারা থাকছেন ১ সংখ্যার অধীনে

কারা থাকছেন ১ সংখ্যার অধীনে

যে সমস্ত ব্যক্তিত্বদের জন্ম ১ সংখ্য়ায় ,তাঁদের জন্ম তারিখ হতে হবে ১, ১০,১৯, ২৮। কারণ এই সংখ্যাগুলির মধ্যে যেগুলি দুটি ঘরের সংখ্যা সেই দুটি অঙ্ককে যোগ করলে ফলাফল ১ আসছে। ফলে এঁরা থাকছেন ১ সংখ্যার অধীনে।

চারিত্রিক বৈশিষ্ট

চারিত্রিক বৈশিষ্ট

১ সংখ্যার জন্মগত বৈশিষ্ট হল এঁরা ভীষণ রকমের স্পষ্টবাদী হন। এঁরা খুবই সহজ সরল সোজা পথে বাঁচতে পছন্দ করেন। একটিু আধটু গোঁড়ামি থাকে এঁদের চরিত্রে। পাশাপাশি এঁরা বেশ জোদি স্বভাবের হন। এঁরা একবার বলা শুরু করলে আশপাশের সবাই চুপ করে যান।

 কোন পেশায় এঁদের যাওয়া উচিত?

কোন পেশায় এঁদের যাওয়া উচিত?

এই ধরনের ব্যক্তিত্বরা সাধারণ জন্ম থেকেই নেতৃত্ব দিতে পছন্দ করেন। নেতৃত্ব দেওয়ার মতো সমস্ত গুণ এঁদের থাকে। ফলে রাজনৈতিক নেতা হিসাবে এঁরা বেশ সম্মান লাভ করেন। পাশাপাশি, আইনজীবী, পাবলিক রিলেশন অফিসার ইত্যাদি ক্ষেত্রেও এঁরা বেশ সম্মানজনক পর্যায়ে পৌঁছন।

উদ্যম

উদ্যম

যেকোনও কাজে এঁদের উদ্দম চূড়ান্ত। জেদ অতিরিক্ত হওয়ার দরুন, এঁরা যে কাজ করবেন ঠিক করেন, সেই কাজটি করে ছাড়েন। ফলে বেশিরভাগ ক্ষেত্রে এঁরা সাফল্য পান।

কয়েকটি নেতিবাচক দিক

কয়েকটি নেতিবাচক দিক

এঁরা জেদি হওয়ার পাশাপাশি , কারোর দ্বারা নিয়ন্ত্রিত হতে পছন্দ করেন না। তাই কারোর কথাই কানে নেন না এঁরা! নিজে যেটা ঠিক ক মনে করেন সেটাই করেন। এঁদের একফোঁটা ধৈর্য নেই! ফলে শেষমেশ বেশ বিপর্যয়ের মধ্যে পড়ে যেতে হয় ১ সংখ্যার ব্যক্তিত্বদের।

প্রেমের বিষয়ে কেমন এঁরা?

প্রেমের বিষয়ে কেমন এঁরা?

এঁরা গভীর প্রেমিক হন। কাউকে ভালোবাসলে তাঁর জন্য সমস্ত কিছুই করতে পারেন। সহজ সরলভবে কোনও খল প্যাঁচ ছাড়াই এঁরা কাউকে ভালোবাসেন। কোনও স্বার্থসিদ্ধি ছাড়াই এঁরা সঙ্গীর সঙ্গে প্রেম করেন। তবে প্রেমে ধাক্কা খেলে ছেড়ে কথা বলেন না।

আরও কয়েকটি বৈশিষ্ট

আরও কয়েকটি বৈশিষ্ট

কেউ যদি এই ১ সংখ্যার ব্যক্তিত্বদের ভালোবাসেন তাহলে তাঁরা ভালোবাসার মানুষটির জন্য সমস্ত কিছু করে ফেলেন। খানিকটা সঞ্চয়ী মনোভাব এঁদের মধ্যে থাকে। জীবনে এঁরা চরম সম্মান লাভ করে, তবে তা পেতে বেশ সময় লেগে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+