কানের আকার বলে দিতে পারে মানুষের চরিত্র! জানুন এই বিশেষ শাস্ত্র কী বলছে
মুখের আকার থেকে শারীরিক গঠন, যেকোনও কিছুই দেখে বলে দেওয়া যায়, একজন মানুষ কেমন প্রকৃতির, বা চরিত্রের।
মুখের আকার থেকে শারীরিক গঠন, যেকোনও কিছুই দেখে বলে দেওয়া যায়, একজন মানুষ কেমন প্রকৃতির, বা চরিত্রের। একজন মানুষের শারীরিক গঠন আর বিভিন্ন অঙ্গভঙ্গি দেখে জানা যায় যে সেই মানুষটির মধ্য়ে কোন ধরনের মানসিকতা রয়েছে। দেখে নেওয়া যাক বিভিন্ন রকমের কানের আকার আর তা ঘিরে কিছু বৈশিষ্ট।

গোল কান
যাঁদের কানের আকার গোল, তাঁরা বেশিরভাগই মানুষের সঙ্গে মিশতে বেশ ভালোবাসেন। এঁরা ভীষণ রকমে মিশুকে মানুষ। এঁরা একা একা থাকতে খুবই ভয় পান। লোকজন পরিবেষ্টিত হয়ে থাকতে এঁরা পছন্দ করেন।

চৌকো কান
চৌকো কান সাধারণত দেখা যায় না। তবে এরকম বহু মানুষ রয়েছেন যাঁদের কানের গড়ন চৌকো হয়। এঁরা খুবই বাস্তববাদী হন। পাশাপাশি এঁরা প্রকৃতি প্রেমিক হয়ে থাকেন।

ছুঁচলো কান
যাঁদের কান খুবই ছুঁচলো হয়, তাঁরা একটি সম্মানজনক স্থানে সবসময়েই অধিষ্ঠিত থাকেন। নিজেদের আত্মসম্মান বজায় রাখতে তাঁরা যথেষ্ট উদ্যোগী হন তাঁরা। আত্মসম্মান আর স্বার্থের কাছে এঁরা কোনও কিছুকেই গুরত্ব দেন না।

ছড়ানো কানের পাতা
যাঁদের কানের পাতা ছড়ানো হয়,তাঁরা মেধাবী হন। পাশাপাশি এঁরা বেশ আবেগপ্রবণ ও সংবেদনশীলও হয়ে থাকেন। এঁরা খুবই পারপেকশনিস্ট হন, তাই যতক্ষণ না কোনও কাজ তাঁদের মনের মতো হচ্ছে ,ততক্ষণ এঁরা ছাড়েন না।

ছোট্ট কান
অনেকেরই মুখের আকারের তুলনায় কানের আকার ছোট হয়। যাঁদের কানের আকার ছোট হয়, তাঁরা খুবই সৎ মানুষ হন। তাঁদের ব্যক্তিত্বের আকর্ষণে অনেকেই তাঁদের ঘনিষ্ঠ হয়ে যান।












Click it and Unblock the Notifications