সৌভাগ্য ফেরাতে কোন গ্রহরত্ন আপনার উপযুক্ত! জানুন রাশি অনুযায়ী

সৌভাগ্য ফেরাতে অনেকেই বহু ধরণের গ্রহরত্ন বা ধাতু ধারণ করে থাকেন। পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে স কার কোন রত্নের প্রয়োজন তা বলে দেওয়া যায় রাশি অনুযায়ী ।

সৌভাগ্য ফেরাতে অনেকেই বহু ধরণের গ্রহরত্ন বা ধাতু ধারণ করে থাকেন। পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে স কার কোন রত্নের প্রয়োজন তা বলে দেওয়া যায় রাশি অনুযায়ী । ভাগ্যের উন্নতিতে কোন রাশির জাতক জাতিকাদের কোন গ্রহরত্নটি উপযুক্ত বলে দিচ্ছে জ্যোতিষশাস্ত্র।

মেষ ও বৃষ

মেষ ও বৃষ

মেষ রাশির জন্য় লাল পলা উপযুক্ত। পশ্চিমী জ্যোতিশশাস্ত্র মতে ত্রিকোণ পলা এঁদের পক্ষে ভালো। বৃষ রাশির জন্য পয়া গ্রহরত্ন হল হীরে।

মিথুন ও কর্কট

মিথুন ও কর্কট

কর্কট রাশির জাতকদের পক্ষে শুভ গ্রহরত্ন হল মুক্ত।মুক্তটিতে যেন কোনও ছিদ্র না থাকে সেদিকে লক্ষ্য রাখা বাঞ্ছনীয়।অন্যদিকে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য উপযুক্ত রত্ন হল পান্না।

সিংহ ও কন্যা

সিংহ ও কন্যা

সিংহ রাশির জাতকদের জন্য উপযুক্ত গ্রহরত্ন হল কোরা লাল রুবি। গোলাকার রবি এঁদের পক্ষে শুভফল দেবে বলে মত জ্যোতিষশাস্ত্রজ্ঞদের। অন্যদিকে ,কন্যা রাশির জাতকদের পান্না অনেকটা সাহায্য করবে মানসিক শক্তি যোগাতে। তাই তাঁদের পক্ষে শুভ পান্না।

তুলা ও বৃশ্চিক

তুলা ও বৃশ্চিক

তুলা রাশির জাতক কিংবা জাতিকাদের পক্ষে হল হীরে। যেকোনও শুক্লপক্ষের শুক্রবারে এই হীরে ধারণের পরামর্শ দিচ্ছেন অনেক জ্যোতিষী। বৃশ্চিক রাশিত জাতক জাতিকাদের জব্য উপযুক্ত হল পলা। এতে স্বাস্থ্যের উন্নতি হয়।

ধনু ও মকর

ধনু ও মকর

পীত পোখরাজ হল ধনু রাশির জন্য সবচেয়ে শুভফলদায়ক ।এতে ধনু রাশির জাতকদের জ্ঞান বৃদ্ধি হয় বলে মনে করেন অনেকে। অন্যদিকে মকর রাশির জাতকদের জন্য উপযুক্ত হল নীলা। বিশেষত যে সমস্ত মকর রাশির জাতকরা প্রতিরক্ষা বিষয়ক কাজে নিযুক্ত তাঁদের পক্ষে এটি শুভ।

কুম্ভ ও মীন

কুম্ভ ও মীন

মীন রাশির জাতকদের পক্ষে শুভ গ্রহরত্ন হল পীত পোখরাজ। এতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষতা তাঁদের বাড়বে। অন্যদিকে কুম্ভ রাশির জাতকদের পক্ষে জীবনে সাফল্য বাড়াতে হলে নীলা উপযুক্ত বলে মত অনেক জ্যোতিষশাস্ত্রবিদদের।

কয়েকটি তথ্য

কয়েকটি তথ্য

গ্রহরত্ন কেনার বিষয়ে বিবেচনা করে কেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফলে কোনও সার্টিফায়েড জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করেই তা কেনার সিদ্ধান্ত নেওয়া উচিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+