New Year 2024: নয়া বছরে কাদের ভাগ্যের দ্বার খুলবে, কাদেরই বা খরচ বাড়বে, জানুন
New Year 2024: হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই আসছে নতুন বছর ২০২৪ সাল, আর এই বছর কেমন যাবে তা জানবার জন্য অনেকেই মুখিয়ে রয়েছেন।
২০২৪ সালে ১২ রাশির ব্যক্তিদের ওপরে পরবে নানান প্রভাব। কারোর জীবনে আসবে সুখ, কারোর আর্থিক সমস্যা আসতে পারে, দেখুন কার ভাগ্য কেমন যাবে।

- মেষ রাশি
বারো রাশির মধ্যে প্রথম রাশি হল মেষ রাশি। শনির অশুভ প্রভাবে এই রাশির ব্যক্তিদের মানসিক চাপ লেগেই থাকবে। এমনকি গুপ্ত রোগও দেখা দিতে পারে। তাছাড়া আপনাদের স্বাস্থ্য এইসময়ে একদমই ভালো যাবে না। শরীরের দিকে বিশেষ নজর দিতে হবে। বছরের শুরু থেকেই আপনার চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এসময় আপনার কাছে প্রচুর সুযোগ আসবে। তবে সেগুলোকে বাস্তবায়িত করতে আপনাকে প্রচুর খাটতে হবে। নতুন বছরে আপনি কারোর প্রেমে পরতে পারেন। আর্থিক দিকে উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের।
- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের নতুন বছরে পড়াশোনার দিকে বিশেষ নজর রাখতে হবে। মনোযোগ দিয়ে প্রত্যেকটি কাজে। তাছাড়া বুধ ও শুক্রের কৃপায় আপনার জীবনে সাফল্য আসবে। এমনকি আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। আপনি চাকরির জন্য বিদেশ যাত্রা করার সম্ভাবনা রয়েছে। এই সময় স্বনামধন্য কোনও ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ হওয়ায় আপনার কেরিয়ারে খুব সফলতা আসবে। তাছাড়া সম্মান ক্রমশ বাড়তে থাকবে। শুক্রের গমনের কারণে যারা বেসরকারি চাকরি করছেন তাদের জীবনে সফলতা নিশ্চিত।
- মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের নতুন বছরটি উত্থান পতনের মধ্য দিয়েই যাবে। এই বছরে আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজটি শেষ করতে পারবেন। এই সময় আপনি নেতিবাচক চিন্তাভাবনা ছেড়ে দিন। স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। কোমর থেকে পাও অবধি নানান সমস্যায় ভুগতে হতে পারে আপনাকে। তবে আপনি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবেন। কঠিন পরিশ্রম কিন্তু কখনোই ছেড়ে দেবেন না। কঠিন পরিশ্রম করলে তবেই আপনার জীবনে আরও ভালো সুযোগ আসবে। এমনকি নতুন আয়ের উৎস খুঁজে পেতে পারেন আপনি।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ অনেকটাই কমবে। এসময় বছরের শুরু থেকে আপনার জন্য খুব ভালো সময় যাবে। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। এই সময়ে কখনোই রাগ করবেন না। সকলের সঙ্গে কথাবার্তা নিয়ন্ত্রণে রেখে বলার চেষ্টা করুন। তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না। এমনকি অপ্রয়োজনীয় বা বাড়তি খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের নতুন বছরটি বেশ ভালো যাবে। এসময়ে আপনারা সকল কাজে এগিয়ে যাওয়ার জন্য ইচ্ছা থাকবে। শনির প্রভাবে আপনার প্রভাব পড়বে, ভাই বোনের সঙ্গে অশান্তি লেগে থাকতে পারে। অশান্তির সম্ভাবনা রয়েছে আপনার। তবে আপনার দাম্পত্য জীবন কিন্তু খুব মধুর হবে। নতুন চাকরিও খুঁজতে পারেন আপনি।
- কন্যা রাশি
কেতুর বিশেষ প্রভাব পড়বে কন্যা রাশির জাতক-জাতিকাদের উপর। এসময় মানসিক চাপ অনেকটাই কমবে। আর্থিকভাবে আপনি খুব উন্নতি করতে পারবেন। স্ত্রীর সঙ্গে নানান সমস্যা লেগে থাকবে। আপনার স্বাস্থ্য মোটামুটি যাবে। পায়ের ব্যথায় ভুগতে হতে পারে আপনাকে। কর্মজীবনে মিলবে সফলতা।
- তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় রাহুর বিশেষ প্রভাব পড়বে এই রাশির জাতক-জাতিকাদের ওপরে। বছরের দ্বিতীয় ভাগে শুক্র ঘর পরিবর্তন করায় আপনার আয়ের উৎস বাড়তে থাকবে। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের। এসময় আপনার প্রেমের সম্পর্কে যারা যুক্ত তাদের জীবনে সাফল্য আসবে। এমনকি দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই বছরটি ততটা ভালো যাবে না। এটি হবে তাদের কাছে চ্যালেঞ্জের বছর। কারণ শনির অশুভ প্রভাব লেগে থাকবে আপনাদের ওপর। জীবনে মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। স্বাস্থ্য জনিত সমস্যা দেখা দিতে পারে। কর্ম থেকে ব্যবসার নানান ভাবে অশান্তির সম্মুখীন হতে হবে আপনাদেরকে। তাদেরকে এমনকি আর্থিক ভাবে খুব অসুবিধার সম্মুখীন হবেন এই রাশি।
- ধনু রাশি
ধনু রাশি জাতক-জাতিকাদের নতুন বছরটি প্রতিকূল পরিস্থিতি মধ্যে দিয়ে যাবে। ধর্মীয় বা কোনও শুভ কাজে আপনি বিনিয়োগ করার আগে দুবার ভাববেন। নতুন বছরে আপনি হুট করে কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনি মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। বছরের শেষে চাকরি থেকে ব্যবসায় মিলবে সফলতাও।
- মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের নতুন বছরটিতে একটু সমস্যার মধ্য দিয়ে যেতে হবে। কারণ, এময়ে শনির বিশেষ প্রভাব পড়বে আপনার ওপর। ঘরোয়া অশান্তি লেগেই থাকবে। ব্যবসায় আসবে নানান জটিলতা। তবে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করতে হবে আপনাকে। শরীরের দিকে বিশেষ নজর দিতে হবে। তবে বছরের শেষে মঙ্গলের শুভ প্রভাবে আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু। নতুন বছরে আপনিও মানসিক চাপ কাটিয়ে অনেকটাই এগিয়ে উঠতে পারবেন। আত্মবিশ্বাস ক্রমশ বাড়বে। পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালোভাবে থাকায় আপনাকে প্রত্যেকটি কাজের সাহায্য করবে তারা। আর্থিক দিকে খুব লাভ হবে আপনাদের।
- মীন রাশি
মীন রাশির জাতক জাতিকাদের নতুন বছরে নানান বাধার সম্মুখীন হতে হবে। সূর্যের গমনের কারণে আপনাদের নানা অসুবিধার সম্মুখীন হতে হবে। এসময় আপনার বাড়তি খরচ ক্রমশ বাড়তে থাকবে। আর্থিকভাবে সংকটের মুখে পড়তে পারেন মীন রাশির জাতক জাতিকাদের।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications