কোন ফুলে কোন দেব-দেবী তু্ষ্ট হন জানেন! জ্যোতিষ মতে কিছু টিপস একনজরে
কোন ফুলে কোন দেব-দেবী তু্ষ্ট হন জানেন! জ্যোতিষ মতে কিছু টিপস একনজরে
হিন্দু শাস্ত্র মতে এক একজন জেবদেবীর এক এক ধরনের পছন্দের পুজো রীতি রয়েছে। দেবতাদের সন্তুষ্ট করতে এক এক রীতি অনুযায়ী পুজো পদ্ধতি পালনের কথা বলা হয়। আর সেই বিশেষ পুজো পদ্ধতিতে জড়িত রয়েছে বিশেষ আচার মেনে নানান ফুল অর্পণের কথা। একনজরে দেখা যাক, কোন কোন রীতি মেনে আচার ব্যবহার মেনে কোন দেবতাকে কোন ফুল দিলে তিনি তুষ্ট হন।

মহাদেব
মূলত শ্রাবণ মাসকে শিবের মাস হিসাবে ধরা হয় হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী। এই মাসে শিব পুজো ঘিরে নানান রীতি পালিত হয়। দেবাদিদেবকে তুষ্ট করতে এই সময় দুধ , দুর্বা, মধু দিয়ে বিশেষ পুজো করা হয়। বলা হয় শিবকে তুষ্ট করতে পারলেই মনের বহু ইচ্ছা পূরণ হয়। ধুতরো, আকন্দ, নাগকেশর, কুশফুল সহ বিভিন্ন ফুল শিবকে অর্পণ করলেই তিনি তুষ্ট হন। তবে শিবকে কখনওই তুলসি অর্পণ করতে নেই বলে মত দিচ্ছেন বহু বিশেষজ্ঞ।

বিষ্ণু
বিষ্ণুর পুজো বা ঘরের নারায়ণ পুজোতে অশোক, মালতী, কদম, জুঁই, পদ্ম, চম্পা ফুল দিয়ে পুজো করা উচিত। শাস্ত্র মতে বলা হয়, অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে বিষ্ণু পুজো করা হয়। বা কোনও কার্যসিদ্ধির পর করা হয় বিষ্ণুর পুজো। এই পুজোতে এক গুচ্ছ তুলসী দেওয়ার কথা বলা হচ্ছে।

লক্ষ্মী পুজো
লক্ষ্মী ঠাকুরের সবচেয়ে প্রিয় ফুল হল পদ্ম। এছাড়াও লক্ষ্মীকে তুষ্ট রাখতে যেকোনও রঙের লালফুল ও গোলাপী ফুল অর্পণ করা হয়। লাল রঙের গোলাপ দিয়েও লক্ষ্মীকে তুষ্ট করা যায়।

গণেশ
সামেনই ১০ সেপ্টেম্বর রয়েছে গণেশ পুজো। গণেশের পুজোয় কার্যত সমস্ত রকমের পুই ব্যবহার করা যায়। গাঁজা ফুল গণেশের বিশেষ প্রিয় বলে জানা যায়। পুজোয় দুর্বা ঘাসের ব্যাবহার জরুরি বলে কথিত রয়েছে। এছাড়াও এই পুজোয় দিতে নেই তুলসী।

শ্রীকৃ্ষ্ণ
যে কোনও হলুদ রঙের ফুলে তুষ্ট হন শ্রীকৃষ্ণ। তাঁর পছন্দের রঙ হলুদ বে কলকে থেকে স্বর্ণ চম্পার ফুল খুবই কার্যকরী বলে মনে করা হয়। মালতী, কুমুদ, করবী, পলাশ ফুলও বহু ক্ষেত্রে অর্পণ করা হয় শ্রীকৃষ্ণকে।

দুর্গা
দুর্গাপুজো মূলত শিউলি ছাড়া ভাবা যায় না! ফলে শিউলির সঙ্গে জবা ফুলও দেবীকে অর্পণ করা হয়। এছাড়াও মা শক্তি রূপিনী দুর্গাকে তুষ্ট করতে পদ্ম ফুলের ব্যবহার করা হয়।

সরস্বতী
দেবী সরস্বতীকে তুষ্ট করতে হলুদ রঙের ফুল দেওয়া হয়ে থাকে। এছাড়াও সাদা রঙের ফুলেও তুষ্ট হন বিদ্যার দেবী সরস্বতী। যে বেদীতে সরস্বতীকে বসানো হয়, সেটিও হলুদ রঙের করা হয়।












Click it and Unblock the Notifications