ভাইকে রাখি পরাবেন শুভক্ষণে, তার আগে জেনে নিন কোন রাশিতে কোন রঙের রাখি ফলদায়ী হবে

ভাইকে রাখি পরাবেন শুভক্ষণে, তার আগে জেনে নিন কোন রাশিতে কোন রঙের রাখি ফলদায়ী হবে

শনিবার পার করলেই রাখি উৎসব। উৎসবের মেজজ শুরু হয়ে গিেয়ছে গোটা দেশে। ভাইয়ের জন্য রাখি কিনতে ভিড় করছেন দোকানে বাজারে। কিন্তু রাখি কেনার আগে একবার জেেন নিন আপনার ভাই বা দাদা কোন রাশির জাতক। কারণ রাশি মেনে যদি রাখির রং বাছাই করেন তাহলে সেটা অনেক বেশি কর্যকর হবে তাঁর জন্য। জেনে নিন কোন রাশির জাতককে কোন রঙের রাখি পরানো উচিত। কী বলছে জ্যোতিষ শাস্ত্র।

মেষ

মেষ

এই রাশির জাতকের শুভ রং লাল। তাই আপনার ভাই যদি মেষ রাশির জাতক হয়ে থাকেন তাহলে তাঁকে লাল রঙের রাখি পরান। এই রাশির গ্রহ হল মঙ্গল। কুমকুম বা লাল রঙের তিলক পরান ভাইকে। রাখি পরানোর পর মিষ্টি মুখ করতে মালপোয়া সব থেকে শুভ হবে এই রাশির জন্য।

বৃষ

বৃষ

এই রাশির জাতদের শুভ রং সাদা। তাই সাদা রং রয়েছে এমন রাখি পরান ভাইকে। রোির তিলক পরান আর দুধের তৈরি মিষ্টি খাওয়ান। তাহলে ভাই মানসিক শান্তি পাবেন। কার এই রাশির গ্রহ শুক্র।

মিথুন

মিথুন

এই রাশির গ্রহ বুধ। তাই সবুজ রঙের রাখি পরান ভাইকে। তবে তিলক পরান হলুদ রঙের। সেই সঙ্গে মিষ্টি মুখ করুন বেসনের লাড্ডু দিয়ে। সেটাও হলুদ রঙের। তাহলে সুখ এবং সমৃদ্ধির পাশাপাশি দীর্ঘায়ু লাভ করবে ভাই।

কর্কট

কর্কট

এই রাশির গ্রহ চাঁদ। ভাইকে রূপোলি রঙের চকচকে রাখি পরান। চন্দনের তিলক পরিয়ে রাবড়ি দিয়ে মিষ্টিমউখ করান। তাহলে ভাইয়ের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে।

সিংহ

সিংহ

ভাই সিংহরাশির হলে লাল বা হলুদ রঙের রাখি পরান। কার এই রাশির গ্রহ সূর্য। তাই হলুদ রং শুভ। তারসঙ্গে হলুদ মেশান রোলি দিয়ে তিক করুন। তাতে ভাইয়ের জীবনে সুখ এবং সমৃদ্ধি আসবে।

কন্যা

কন্যা

এই রাশির জাতকদের গ্রহদোষ কাটাতে পারে সবুজ রঙের রাখিষ গণেশের ছবি দেওয়া সবুজ রঙের রাখি পরান ভাইকে। আর মিষ্টিমুখ করান মোতিচুরের লাড্ডু দিয়ে। কারণ গনেশের প্রিয় মিষ্টি মোতিচুরের লাড্ডু।

তুলা

তুলা

এই রাশির জাতকদের গ্রহ শুক্র। তাই নীল কিম্বা সাদা রঙের রাখিও পরাতে পারেন। বেশি কিছু না ভাইকে ভাল করে ঘি দেওয়া হালুয়া করে খাওয়ান তাহলেই মঙ্গল হবে। ভাইয়ের জীবনে অশুভ ভাবনা চিন্তা দূর হবে। অনেক বেশি ইতিবাচক ভাবনা চিন্তা করতে পারবে সে।

বৃশ্চিক

বৃশ্চিক

- এই রাশির গ্রহ মঙ্গল। তাই লাল রং শুভ। ভাইকে লাল রঙের রাখি বাঁধুন। লাল রঙের রাখির উপর মুক্ত লাগানো থাকলে সেটা আরও শুভ হবে ভাইয়ের জন্য। রোলির তিলক পরান ভাইকে। আর গুড় দিয়ে তারি মিষ্টি খাওয়ান।

ধনু

ধনু

বৃহস্পতি এই রাশির গ্রহ। এই রাশির জাতকদের সোনালি অথবা হলুদ রঙের রাখি পরালে তা শুভ হয়। আবার চন্দন রঙের রাখিও বাঁধতে পারেন। ভাইকে হলুদের তিলক পরান। আর বাঙালির রসগোল্লা দিয়ে মিষ্টিমুখ করান। তাহলেই শুভ হবে ভাইয়ের।

মকর

মকর

এই রাশির গ্রহ শনি। কাজেই নীল রঙের রাখি এই রাশির জাতকদের জন্য সবচেয়ে শুভ। জাফরানের তিলক লাগান। আর মিষ্টিমুখ করান বালুসাই দিয়ে। তাহলেই শনিদেব সন্তুষ্ট হবেন আর ভাইয়ের জীবনে শান্তি বজায় থাকবে।

কুম্ভ

কুম্ভ

এই রাশিরও গ্রহ শনি। তবে কুম্ভ রাশির জাতকদের রুদ্রাক্ষ দেওয়া রাখি পরালে শুভ হবে বলে জানাচ্ছে জ্যোতিষ শাস্ত্র। তিলক কাটুন হলুদ রং দিয়ে। আর মিষ্টি মুখ করান কালাকাঁদ দিয়ে। তাহলেই ভাইয়ের জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে।

মীন

মীন

হলুদ রং এই রাশির জাতকদের জন্য শুভ। তাই হলুদ রঙের তিলক কেটে হলুদ রঙের রািখ পরান। আর মিষ্টি মুখ করুন মিল্ক কেক দিয়ে। তাহলে ভাইসের জীবনে শুভ সময় বজায় থাকবে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+