আপনার জন্ম কি সোমবার! প্রেম থেকে বিয়ে-ভাগ্য ঘিরে এই তথ্য গুলি জেনে নিন
শাস্ত্র মতে, সোমবার মানে শিব পূজার দিন। এমন দিনে ভূমিষ্ঠ শিশুর ওপর স্বয়ং দেবাদিদেবের কৃপা থাকে বলে মনে করেন অনেকে।
শাস্ত্র মতে, সোমবার মানে শিব পূজার দিন। এমন দিনে ভূমিষ্ঠ শিশুর ওপর স্বয়ং দেবাদিদেবের কৃপা থাকে বলে মনে করেন অনেকে। কিন্তু জ্যোতিষ শাস্ত্রও কি একই কথা মনে করে? জন্ম তারিখ যেমন বলে দিতে পারে , একজন ব্যক্তি কেমন স্বভাবের হতে পারেন, তেমনই জন্মবার ও জন্ম মাসও বলে দিতে পারে ব্যক্তির স্বভাব। শুধু তাই নয় ব্যক্তির চরিত্র, আচার, ব্যবহার সম্পর্কে ধারণা দিতে পারে ব্যক্তির জন্মবার। দেখে নেওয়া যাক যাঁরা সোমবার জন্মগ্রহণ করেছেন ,তাঁদের চারিত্রিক কী কী গুণ রয়েছে।

কেমন স্বভাবের হন এঁরা?
সোমবার জন্মগ্রহণকারী ব্যক্তি বা মানুষরা সাধারণত মায়ের ঘনিষ্ঠ বেশি হন। মহিলারাই আপনার জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করবে। এঁরা যেকোনও ঘটনার আঁচ আগে থেকেই করতে পারেন। নিজের মনের বিশ্বাসকে এঁরা সবচেয়ে বেশি গুরুত্ব দেন।

কেরিয়ার কেমন?
নিজের হাতে ধরে যেকোনও কাজ না করা পর্যন্ত এঁরা শান্তি পান না। যেখানে পরিশ্রম তথা দক্ষতা প্রমাণের কাজ থাকে, সেই সংক্রান্ত পেশা এঁদের পছন্দ। ব্যবসায় এঁরা সাফল্য পান। সাধরণত সোমবারে জন্মগ্রহণকারীরা কেরিয়ারের দিক থেকে সাফল্য পেয়ে থাকেন । সহজেই কার্যক্ষেত্রে সম্মান অর্জন করে ফেলেন এঁরা।

প্রেমভাগ্য
সোমবার জন্মগ্রহণকারীরে খুবই যত্নশীল হন। অন্যের কথা সহজে বিশ্বাস করেন। আর প্রেমেও সহজে পড়ে যান!নিজের স্বার্থ ত্যাগ করে প্রেমকে বাঁচাতে এঁরা চেষ্টা করেন। সঙ্গী হিসাবে এঁরা খুবই ভালো।

বিয়ে
এঁরা খুবই সংবেদনশীল ব্যক্তিত্ব হয়ে ওঠেন। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এটি একটি সমস্যা হয়ে ওঠে সোমবার জন্মগ্রহণকারীদের মধ্যে। আর এজন্য নিজেকেই নিজের সমস্যা কাটিয়ে উঠতে হবে। দাম্পত্য জীবনে এঁরা সঙ্গীর বিষয়ে ব্যাপক 'পজেসিভ' হন।












Click it and Unblock the Notifications