কবে বছরের শেষ সূর্যগ্রহণ ?‌ ভারত থেকে দেখা যাবে কি, জানুন সব তথ্য একসঙ্গে

প্রত্যেক বছর সূর্য ও চন্দ্রগ্রহণ হয়ে থাকে। ব্যতিক্রম নয় এ বছরও। এ বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে ২৫ অক্টোবর। এটা দিওয়ালির পরের দিন হবে বলে জানা গিয়েছে। এইদিন গোবর্ধন পুজোও রয়েছে। সূর্য গ্রহণ ভারতীয় সময় অনুসারে ২৫ অক্টোবর বিকেল ৪টে ২৯ মিনিটে শুরু হয়ে তা বিকেল ৫টা ২৪ মিনিট পর্যন্ত থাকবে। এই সময় এই উৎসবের ওপর সূর্য গ্রহণের কোনও প্রভাব পড়বে কিনা এবং কোন সময় পুজো করা উচিত হবে আসুন জেনে নেওয়া যাক।

এইদিন পালন হবে দিওয়ালি

এইদিন পালন হবে দিওয়ালি

পঞ্চাঙ্গ অনুসারে, কার্তিক অমাবস্যা তিথি লাগছে ২৪ অক্টোবর সন্ধ্যা ৫টা ২৯ মিনিটে, যা ২৫ অক্টোবর সন্ধ্যা ৪টে ২০ মিনিট পর্যন্ত থাকবে। তাই এই বছর দিওয়ালি ২৪ অক্টোবরে পালন করা হবে। অন্যদিকে দিওয়ালির পরের দিন কার্তিক শুক্ল প্রতিপদে গোবর্ধন পুজো ও অন্নকুট পুজো করা হবে।

প্রদোষ ব্রত

প্রদোষ ব্রত

পঞ্চাঙ্গ মতে, এইদিন আবার প্রদোষ ব্রতও রয়েছে। প্রদোষ ব্রতের পুজোর সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিট থেকে রাত ৮টা ২২ মিনিট পর্যন্ত। এই সময় সবাই প্রদোষ ব্রতের পুজো করতে পারবেন।

ভারত থেকে এই সূর্য গ্রহণ দেখা যাবে না

ভারত থেকে এই সূর্য গ্রহণ দেখা যাবে না

অপরদিকে, বছরের শেষ সূর্য গ্রহণ ২৫ অক্টোবর হবে। এর সূতক কাল মান্যতা হবে না, কারণ এই সূর্য গ্রহণ ভারত দেখা যাবে না। যদিও, একটি সূর্যগ্রহণের সুতক সময় সূর্যগ্রহণ শুরু হওয়ার ১২ ঘন্টা আগে শুরু হয় এবং সূর্যগ্রহণের শেষের সঙ্গে শেষ হয়।

উৎসবের ওপর প্রভাব

উৎসবের ওপর প্রভাব

একই সময়ে, এবার দিওয়ালি পালিত হবে ২৪ অক্টোবর এবং সূর্যগ্রহণ হবে পরের দিন ২৫ অক্টোবর। তবে ভারতে সূর্যগ্রহণ দেখা যাবে না, তাই দিওয়ালিতে এর কোনও প্রভাব পড়বে না। একই সঙ্গে গোবর্ধন পুজোও পালিত হতে পারে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+