মঙ্গলবারে জন্মগ্রহণকারীদের চরিত্রে কোন বিশেষ গুণটি লুকিয়ে রয়েছে! জেনে নিন
যেকোনও শিশুর জন্মই তার পরিবারে আনন্দের নামান্তর। নবাগতকে স্বাগত জানাতে গোটা পরিবার তৎপর হয়ে ওঠে। জ্যোতিষ শাস্ত্র বলছে, একজন শিশু সপ্তাহের কোন বার জন্মেছে , তা জেনে কিছুটা আন্দা করা যায় তার ভবিষ্যৎ।
যেকোনও শিশুর জন্মই তার পরিবারে আনন্দের নামান্তর। নবাগতকে স্বাগত জানাতে গোটা পরিবার তৎপর হয়ে ওঠে। জ্যোতিষ শাস্ত্র বলছে, একজন শিশু সপ্তাহের কোন বার জন্মেছে , তা জেনে কিছুটা আন্দা করা যায় তার ভবিষ্যৎ।
কথায় বলে, মঙ্গলের ঊষা সবচেয়ে শুভ। এমন সময়ে যেকোনও কার্যই শুভফল দিয়ে থাকে। দেকে নেওয়া যাক যাঁরা মঙ্গলবার জন্মগ্রহণ করেছেন তাঁদের ভাগ্য কেমন হয়।

মঙ্গলবারে জন্মগ্রহণকারীদের স্বভাব
মঙ্গলবার যাঁদের জন্ম, তাঁদের মধ্যে এনার্জির কমতি থাকে না। যেকোনও চ্যালেঞ্জকে এঁরা সহজে পার করে যেতে পারেন। এঁদের মধ্যে অ্যাডভেঞ্চারের প্রবণতা খুবই বেশি। যেকোনও নতুন কিছু সম্পর্কে এঁদের জানবার আগ্রহ অনেক বেশি থাকে।

প্রেমজীবন
নিজের সঙ্গীর বিষয়ে এঁরা খুবই চিন্তা করে থাকেন। তবে সহজে তা বাইরে প্রকাশ করেন না। কাউকে পছন্দ হলেও , তা সহজে বলতে পারেন না। তবে এঁরা সুবক্তা না হওয়ায় প্রেমের ক্ষেত্রে বিভিন্ন সময় জটিলতা তৈরি হয়।

বিয়ে
এঁদের প্রচণ্ড রাগ আর এঁরা বেশ অধৈর্য। এঁদের পতনের মূল কারণ এই দুটি বিষয়। এর জ্য বিবাহিত জীবনেও এঁদের প্রভূত সমস্যার সম্মুখীন হতে হয়। দাম্পত্য প্রেম ধরে রাখতে এঁদের বুঝেশুনে কথা বলা প্রয়োজন।

পেশাগত জীবন কেমন?
বিলাস এঁদের পছন্দের জিনিস। আর বিলাসিতাকে বজায় রাখতে এঁরা অর্থ উপার্জনে মনোনিবেশ করেন। অনেক সময়ে এঁরা পেশাগত জীবনে মানুষের বিরাগভাজন হয়ে ওঠেন। তবে সমালোচকদের এঁরা কখনওই ছেড়ে কথা বলেন না।












Click it and Unblock the Notifications