৪ সংখ্যায় জন্মানো ব্যক্তিরা খুবই মেধাবী হন, প্রেম ও বাকি বিষয়ে এঁরা কেমন? জানুন

আজ আলোচনা করা হচ্ছে ৪ সংখ্যার অধীনে থাকা ব্যক্তিত্বদের চরিত্রগত বৈশিষ্ট নিয়ে। এভাবে পরবর্তী ধাপে ৯ সংখ্যার বৈশিষ্ট পর্যন্ত আলোচনা চলবে। চোখ রাখুন 'ওয়ানইন্ডিয়া বাংলা'-র জ্যোতিষ বিভাগে।

সংখ্যার সঙ্গে ব্যক্তিত্বের এক অবিচ্ছেদ্য যোগাযোগ রয়েছে। সেই যোগাযোগের সূত্র জ্যোতিষশাস্ত্র। শাস্ত্র বলছে কোনও ব্যক্তির জন্ম তারিখ দেখে বলে দেওয়া সম্ভব সেই ব্যক্তি কেমন প্রকৃতির হন। জন্ম তারিখ গণনার এই প্রক্রিয়া হল মূলাঙ্ক গণনা । অর্থাৎ কোনও ব্যক্তি শুধুমাত্র কোন তারিখটিতে জন্মেছেন তাই দিয়েই বোঝা যাবে তাঁর চরিত্র।

এই মূলাঙ্ক ১ থেকে ৯ পর্যন্ত হয়। যেমন কেউ ১ তারিখ জন্ম নিলে তাঁর মূলাঙ্ক হবে ১+০=১। কেউ ২৬ তারিখ জন্ম নিলে তাঁর মুলাঙ্ক হবে, ২+৬=৮, সেরকম কেউ যদি ৩১ তারিখ জন্ম নেন তাহলে তাঁর মূলাঙ্ক হবে ৩+১=৪।

আজ আলোচনা করা হচ্ছে ৪ সংখ্যার অধীনে থাকা ব্যক্তিত্বদের চরিত্রগত বৈশিষ্ট নিয়ে। এভাবে পরবর্তী ধাপে ৯ সংখ্যার বৈশিষ্ট পর্যন্ত আলোচনা চলবে। চোখ রাখুন 'ওয়ানইন্ডিয়া বাংলা'-র জ্যোতিষ বিভাগে।

৪ সংখ্যার আওতায় কারা থাকবেন?

৪ সংখ্যার আওতায় কারা থাকবেন?

একটি মাসের ৪, ১৩, ২২,৩১ তারিখে জন্মালে সেই ব্যক্তি ৪ সংখ্যার আওতায় পড়বেন। একক অঙ্ক চার বা দুটি অঙ্ক মিলিয়ে যোগফল ৪ হলে, সেই ব্যক্তি ৪ এর আওতায় আসবেন। ৪ সংখ্যায় জন্মানো ব্যক্তিদের মধ্যে কী কী বিশেষ গুণ থাকে, দেখে নেওয়া যাক।

 কেমন প্রকৃতির মানুষ হন ৪ সংখ্যার ব্যক্তিরা?

কেমন প্রকৃতির মানুষ হন ৪ সংখ্যার ব্যক্তিরা?

এই ধরনের মানুষরা বেশ বাস্তব বুদ্ধি সম্পন্ন হন। বাস্তবভাবনার সঙ্গে সঙ্গে একটু গরু গম্ভীর গোছের মানুষ হন এঁরা। কর্মদক্ষতা ও কর্ম ক্ষমতা এঁদের মধ্যে প্রবল। প্রচণ্ড পরিমাণে মেধাবী হন এঁরা। কোনও কাজ না ভেবে চিন্তে এঁরা করেন না। প্রতিটি পদক্ষেপের পিছনে এঁদের চরম যুক্তি সাজানো থাকে।

 চারিত্রিক বৈশিষ্ট

চারিত্রিক বৈশিষ্ট

কোনও সমস্যা আসলে ৪ সংখ্যার ব্যক্তিরা সেটাকে চ্যালেঞ্জ মনে করে লড়ে যান। কোনও রকমের ঝামেলাঝাঁটি দেখলেই এঁরা শতহস্ত পিছিয়ে যান। সেই জায়গা ও সেই ব্যক্তিত্বর কাছ থেকেই দূরে চলে যান। সৃষ্টিশীল মানসিকতা এঁদের মধ্যে প্রবল। এঁরা জীবনে বেশ সাফল্য পেয়ে থাকেন। মেধা আর বুদ্ধির প্রবল প্রভাবে এঁরা সাফল্য থেকে দূরে কোনও দিনই থাকেন না।

 বন্ধু হিসাবে কেমন?

বন্ধু হিসাবে কেমন?

বন্ধু ও সঙ্গী হিসাবে ৪ সংখ্যার মানুষদের জুড়ি মেলা ভার! এঁরা বন্ধু হিসাবে ভীষণ সাহায্যকারী ব্যক্তি হন। ন্যায় অন্যায় সম্পর্কে এঁরা সদা সতর্ক। তবে এঁরা বেশি বন্ধুবান্ধব পছন্দ করেন না। কারণ, কারোর মধ্যে অন্যায়ের কোনও রকম লেশমাত্র দেখলে তাঁরা ফুঁসে ওঠেন। আরসেই জন্যই বেশি মানুষ এঁদের বন্ধুবান্ধবের তালিকায় আসেন না।

কেরিয়ার

কেরিয়ার

খুব ছোটখাটো বিষয়ের দিকেও এঁদের নজর প্রবল। এঁরা প্রবল বাস্তব বাদী হওয়াতে কেরিয়ার কীভাবে গড়বেন সেবিষয়ে যথেষ্ট ওয়াকিহবহাল থাকেন। এঁরা খুব ভালো খেলোয়াড় হন। তাই খেলাধুলো, অর্থনীতি, বাস্তুকার, আইন, এঞ্জিনিয়ারিং, ব্য়াঙ্কিং সেক্টরে এঁদের সাফল্য অপ্রতিরোধ্য হয়।

প্রেমভাগ্য

প্রেমভাগ্য

৪ সংখ্যাতে যাঁরা জন্মগ্রহণ করেন,তাঁরা ভীষণভাবে বিশ্বসী মানুষ হন প্রেমের ক্ষেত্রে। এঁদের ওপর ভরসা করা যায় সহজেই। প্রেমিক বা প্রেমিকা হিসাবে সবচেয়ে ভালো সঙ্গী হন ৪ সংখ্যার মানুষরা।

বিয়ে ভাগ্য

বিয়ে ভাগ্য

প্রেমিক বা প্রেমিকা হিসাবে ভীষণ ভালো হলেও
বিয়ের পর ৪ সংখ্যার বহু মানুষেরই রূপ পাল্টে যায়। অনেকেই একদম রোম্যান্টিক গোছের হন না এঁদের মধ্যে। বিবাহ বহির্ভূত সম্পর্কে অনেকেরই জড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা থএকে যায়। তবে বাইরে বহু সম্পর্কে জড়ালেও, নিজের সঙ্গীর প্রতি এঁরা বিশ্বাসী থাকেন।

কেমন জীবনযাপন করেন এঁরা?

কেমন জীবনযাপন করেন এঁরা?

৪ সংখ্যার মানুষরা সাধারণত নিয়ম মেনে চলায় বিশ্বাসী হন। এই ৪ সংখ্যার মানুষদের সঙ্গে ৪ ও ৭ সংখ্য়ায় জন্মানো মানুষদের জুটি ভালো হয়। ৩ সংখ্যার সঙ্গে জুটি বাঁধলে তার ভবিষ্যৎ স্পষ্ট করে বলা কঠিন, তবে ৫ সংখ্যার সঙ্গে জুটি বাঁধলে সম্পর্ক বিভিন্ন দিকে মোড় নিয়ে চলতে থাকবে। তবে সেই সম্পর্ক আলাদা রকমের উপভোগ্য় হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+