কণ্ঠস্বর থেকে চিনে নিন ব্যক্তির গোপন মানসিকতা, জানুন শাস্ত্র মতে সহজ পন্থা
মানুষের মনের মধ্যে কী চলছে ,তা জানার আগ্রহ অনেকের মধ্যেই থাকে। ব্যক্তির ব্যক্তিত্ব জানার জন্য সমুদ্র শাস্ত্র অনেক রহস্যের পর্দা ফাঁস করেছে।
মানুষের মনের মধ্যে কী চলছে ,তা জানার আগ্রহ অনেকের মধ্যেই থাকে। ব্যক্তির ব্যক্তিত্ব জানার জন্য সমুদ্র শাস্ত্র অনেক রহস্যের পর্দা ফাঁস করেছে। তবে শাস্ত্র বলছে,শুধুমাত্র দেহের অংশ বিশেষই ব্যক্তিত্বের জানান দেয় না। একজন মানুষের কণ্ঠস্বরও তাঁর সম্পর্কে অনেক গোপন কথা বলে দিতে পারে।

পুরুষের কণ্ঠস্বর যদি গম্ভীর হয়..
যে পুরুষের কণ্ঠস্বর মধুর অথচ গম্ভীর তাঁর ব্য়ক্তিত্ব অত্যন্ত ভালো হয়। এই ধরনের মানুষরা খুবই ভালো মানুষ হন। যে পুরুষদের কণ্ঠস্বরে ভ্রমর গুঞ্জনের আওয়াজ থাকে, তাঁদের ভবিষ্যতে ধনী হওয়ার সম্ভাবনা থাকে। কণ্ঠস্বর ভারী হলে তাঁরা তেজস্বী পুরুষ হন।

ভাঙা কণ্ঠস্বর
যে পুরুষদের কণ্ঠস্বর ভাঙা-ভাঙা ধরনের হয়, জ্যোতিষ মতে তাঁরা অত্যন্ত দুর্বল গোছের হন। এঁদের মধ্য়ে রোগে ভোগবার সম্ভাবনা থাকে। অন্যদিকে যে পুরুষদের কণ্ঠস্বর একটু মেয়েলি ধাঁচের , তাঁরা অত্যন্ত ভাগ্যবান হন। জীবনেতর প্রতিটি স্তরে এঁদের উত্থান উন্নতি কেউ রুখতে পারে না।

নারীর কণ্ঠস্বর কোমল হলে..
নারীর কণ্ঠস্বর যদি কোমল হয়, তাহলে তা অত্যন্ত শুভ। এঁদের ব্যক্তিত্ব অনেককেই মুগ্ধ করে তোলে। পাশাপাশি, এই কণ্ঠস্বর যদি কর্কশ হয় তাহলে তা অশুভ হয়ে থাকে।

নারীর কণ্ঠস্বর কর্কশ হলে..
নারীর কণ্ঠস্বর কর্কশ হলে তা অশুভ লক্ষণ, এমনই দাবি বিভিন্ন জ্যোতিষশাস্ত্রবিদের। নারীর কণ্ঠস্বর ভাঙা-ভাঙা হলে তাতে রোগের লক্ষণ রয়েছে বলে মনে করা হয়।












Click it and Unblock the Notifications