ভ্যালেন্টাইন্স ডে-তে কার সাথে ডেটিং-এ প্রেম জমে ক্ষীর হবে, জানুন রাশিফল অনুযায়ী

এই মনের মানুষটি খুঁজে বের করা এক্কেবারেই সহজ কাজ নয়। অনেক সময়ে একনজরেই তাঁকে চিনে ফেলা যায়, কারো ক্ষেত্রে বা চিনতে একটু সময় লাগে। তবে রাশিফল বলে দিচ্ছে কার সঙ্গে ডেটিং এ গেলে প্রেম জমতে বাধ্য।

আসক্তি আর প্রেমের মধ্যে সুক্ষ্ম একটা সীমারেখা টেনে দেয় আন্তরিকতা। আর সেই আন্তরিকতার টান থেকেই বুঝে ফেলা সহজ হয়, কে মনের মানুষ! তবে এই মনের মানুষটি খুঁজে বের করা এক্কেবারেই সহজ কাজ নয়। অনেক সময়ে একনজরেই তাঁকে চিনে ফেলা যায়, কারো ক্ষেত্রে বা চিনতে একটু সময় লাগে। তবে রাশিফল বলে দিচ্ছে কার সঙ্গে ডেটিং এ গেলে প্রেম জমতে বাধ্য। দেখে নেওয়া যাক উপযুক্ত বয়ফ্রেন্ড পেতে গেলে মহিলাদের কোন রাশির পুরুষরদের সঙ্গে ডেটিং করা সঠিক হবে, এনিয়ে কী বলছে রাশিফল?

মেষরাশির জাতিকা মহিলাদের ডেটিং

মেষরাশির জাতিকা মহিলাদের ডেটিং

কর্কট ও মীন রাশির পুরুষদের ডেটিং বেশ সাফল্য পায় বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা। তাই এই ভ্যালেন্টাইন্স ডে-তে মেষ রাশির জাতিকা মহিলারা এগোতেই পারেন কর্কট ও মীন রাশির জাতক পুরুষদের দিকে।

বৃষ রাশির মহিলাদের ডেটিং

বৃষ রাশির মহিলাদের ডেটিং

বৃষ রাশির জাতিকরা সাধারণত বেশ বিলাসী মনোভাব পছন্দ করেন। এই রাশির জাতক মেয়েরা ভালো প্রেমিকা ও বন্ধপ হন। এঁদের সঙ্গে বৃষরাশির জাতক ও কর্কট রাশির জাতক পুরুষরা বেশ মাননসই হন। দুটি রাশির যেকোনও একটির সঙ্গেই বৃষরাশির মহিলারা স্বচ্ছন্দ্যবোধ করে থাকেন।

মিথুন রাশির মহিলাদের ডেটিং

মিথুন রাশির মহিলাদের ডেটিং

মিথুন রাশির জাতিকারা বেশ কিছুটা রোম্যান্টিক গোছের হয়ে থাকেন। এই মহিলারা সমস্ত রকমের পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেন। তুলা ও কর্কট রাশির জাতকদের সঙ্গে এঁদের ডেটিং ভালো জমে।

কর্কট রাশির মহিলাদের ডেটিং

কর্কট রাশির মহিলাদের ডেটিং

কর্কট রাশির জাতিকারা যেমন বুদ্ধিমতী তেমনই সংবেদনশীল। এঁদের সঙ্গে তুলা রাশির জাতকদের ও বৃষ রাশির জাতকদের ডেটিং এ গিয়ে প্রেম জমে ক্ষীর হয়ে যায়। তাই এই দুই রাশির জাতকদের সঙ্গে কর্কট রাশির জাতিকারা প্রেমের বিষয়ে এগিয়ে যেতে পারেন চোখ বুজে।

সিংহ রাশির মহিলাদের ডেটিং

সিংহ রাশির মহিলাদের ডেটিং

সিংহ রাশির মহিলাদের ইগো একটু বেশি থাকে, তবে এঁরা আদর যত্ন পেতে বেশ ভালোবাসেন। তাই এঁদের একটু শক্তপোক্ত সঙ্গীর প্রয়োজন। মিথুন ও বৃশ্চিক রাশির জাতকদের মধ্যে কোনো একজন , এই রাশির মহিলাদের সঙ্গে ডেটিং এ গেলে , দুটি পক্ষই উপযুক্ত প্রেম খুঁজে পেয়ে যেতে পারেন।

কন্যা রাশির মহিলাদের ডেটিং

কন্যা রাশির মহিলাদের ডেটিং

কন্যা রাশির মহিলারা একটু চুপচাপ শান্ত গোছের মানুষ হন। এঁরা একটু ভাবনা চিন্তা করেন, তবে এঁরা কোনও বিষয়ে রেগে গেলে এঁদের রোখা কঠিন হয়ে যায়। তুলা ও মকর রাশির জাতকদের সঙ্গে এই রাশির মহিলাদের জুটি এক্কেবারে 'মেড ফর ইচ আদার' গোছের হয়! তাই এই দুই রাশির জাতকদের মধ্যে কোনও একটিটে এঁরা জীবন সঙ্গী হিসাবে বেছে নিতেই পারেন।

তুলা রাশির মহিলাদের ডেটিং

তুলা রাশির মহিলাদের ডেটিং

তুলা রাশির মহিলারা কুব স্পষ্টভাবে জানেন তাঁরা কী চান, আরতা পেতে গেলে কী করতে হবে! এঁরা ভীষণ যুক্তিবাদী ,ফলে এঁদের সঙ্গে কোনও কমজোরি মনের মানুষের খাপ খাওয়া মুশকিল। তাই সিংহ রাশির জাতক ও ধনু রাশির জাতকদের সঙ্গে এঁদের মনের মিল হয়। দুটি রাশির যেকোনও এরটির সঙ্গেই তুলা রাশির জাতিকাদের প্রেম দুরন্ত হয়।

বৃশ্চিক রাশির মহিলাদের ডেটিং

বৃশ্চিক রাশির মহিলাদের ডেটিং

বৃশ্চিক রাশির মহিলারা ভীষণ প্যাশনেট গোছের হন। শারীরিক ও মানসিক চাহিদা এঁদের তুঙ্গে থাকে। ফলে এঁদের সঙ্গে সিংহ রাশির জাতক ও মকর রাশির জাতকদের ভালো প্রেম জমে যায়। তাই সিংহ ও মকর রাশির জাতকরা বৃশ্চিক রাশির মহিলাদের সঙ্গে ডেটিং এ বেরিয়ে বেশ কিছুটা ভালো সময় উপভোগ করেন।

ধনু রাশির মহিলাদের ডেটিং

ধনু রাশির মহিলাদের ডেটিং

ধনু রাশির মহিলাদের সঙ্গে ডেটিং করার পক্ষে উপযুক্ত দুটি রাশি হল মেষ ও কুম্ভ। এই দুটি রাশির যেকোনও একটি রাশিই এই মহিলাদের আরও উন্নতিতে সাহায্য করে থাকেন। ফলে এঁদের মদ্যে কারোর একজনের সঙ্গে প্রেম জমে যায় ধনু রাশির জাতিকাদের।

মকর রাশির মহিলাদের ডেটিং

মকর রাশির মহিলাদের ডেটিং

মকর রাশির মহিলাদের ডেটিং এর পক্ষে উপযুক্ত হল মীন ও কন্যা রাশির জাতকরা। এঁরা একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে গিয়ে প্রেম করতে পরেন. ফলে প্রেমিক জুটি হিসাবে মীন ও কন্যার রাশির মধ্যে কোনও একটির সঙ্গে এঁদের সম্পর্ক বেশ ভালো হয়।

কুম্ভ রাশির মহিলাদের ডেটিং

কুম্ভ রাশির মহিলাদের ডেটিং

কুম্ভ রাশির জাতিকা মহিলাদের সঙ্গে মিথুন ও তুলা রাশির জাতকদের যেকোনও একজনের প্রেম নাকি প্রথম নজর থেকেই শুরু হয়ে যায়। আর তার জন্যই দুটি রাশির যেকোনও একটির জাতকের সঙ্গে প্রেমের দিকে পা বাড়াতেই পারেন কুম্ভ রাশির জাতিকারা।

মীন রাশির মহিলাদের ডেটিং

মীন রাশির মহিলাদের ডেটিং

মীন রাশির মহিলারা ভীষণভাবে সংবেদনশীল। তাঁদের বুঝে নিয়ে চলার জন্য সম পরিমাণ সংবেদনশীল পুরুষের প্রয়োজন। তাই কর্কট ও মকর রাশির জাতক কোনও একজন, মীন রাশির জাতিকাদের সঙ্গে ডেটিং এ গেলে , তাঁরা সাফল্য পেয়ে থাকবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+