নির্জলা একাদশী কবে?‌ এক ঝলকে জেনে নিন তারিখ, সময়, পুজোর নিয়ম

নির্জলা একাদশী কবে?‌ এক ঝলকে জেনে নিন তারিখ, সময়, পুজোর নিয়ম

ধার্মিক মান্যতা অনুসারে একাদশীর দিনকে খুবই গুরুত্ব সহকারে দেখা হয়। একাদশীর দিন ভগবান বিষ্ণুর পূজা করা হয়। ধন, যশ, সম্পত্তি ও সন্তান লাভের জন্য একাদশীতে উপবাস পালন করা হয়। একাদশী মাসে দু’‌বার পড়ে। একটি শুক্লপক্ষে এবং একটি কৃষ্ণপক্ষে। জ্যেষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী, হিন্দু ক্যালেন্ডারের তৃতীয় মাসের একাদশী নির্জলা একাদশী নামে পরিচিত। এই মাসে দিনগুলি দীর্ঘ হতে শুরু করে। এ কারণে তারা জ্যেষ্ঠ মাস নামে পরিচিত।

নির্জলা একাদশী তিথি ২০২২

নির্জলা একাদশী তিথি ২০২২

  • নির্জলা একাদশী ২০২২ তারিখ এবং ব্রত
  • ১০ জুন সকাল ৭টা ২৫ মিনিট থেকে
  • নির্জলা একাদশী শুরু হবে এবং নির্জলা একাদশী ২০২২ সমাপ্তি হবে ১১ জুন সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে।
কবে নির্জলা একাদশী

কবে নির্জলা একাদশী

জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে যে একাদশী আসে তা নির্জলা একাদশী নামে পরিচিত। এদিকে শুক্লপক্ষের একাদশীর উপবাস থাকবে ১০ ও ১১ জুন। ১০ জুন ব্রত শুরু হবে এবং ১১ জুন ব্রত ভঙ্গ হবে।

নির্জলা একাদশী ব্রতের পুজো বিধি

নির্জলা একাদশী ব্রতের পুজো বিধি

  • একাদশীর দিন সকাল সকাল স্নান করে ভগবান বিষ্ণুকে স্মরণ করুন।
  • হলুদ রঙের বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুর মূর্তির সামনে ঘীয়ের প্রদীপ জ্বালান।
  • ব্রত যাঁরা রাখবেন তাঁদের উচিত ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে একাদশী ব্রতের কথা পড়ুন বা একাদশী ব্রতের কথা শুনুন।
  • ব্রত যাঁরা করবেন তাঁরা এইদিন জল ও খাবার খাবেন না এবং ব্রতের সব নিয়মের পালন করতে হবে।
  • নির্জলা একাদশী উপবাস পালনকারী ব্যক্তিকে ২৪ ঘন্টা খাদ্য ও জল ত্যাগ দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করা উচিত।
 নির্জলা একাদশী ব্রতের লাভ

নির্জলা একাদশী ব্রতের লাভ

  • মন শুদ্ধ থাকে
  • একাগ্রতা বাড়ে
  • মায়া-মোহ থেকে মুক্তি পাওয়া যায়
  • আত্মবিশ্বাসের বৃদ্ধি হয়
  • বিশ্বাস করা হয় যে নির্জলা একাদশীর উপবাস পালন যিনি করেন তিনি জন্ম ও পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পান। তিনি স্বর্গে বিশেষ স্থান পায়।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+