আয় করছেন কিন্তু হাতে থাকছে না টাকা? এখনই করুন এই উপায়গুলি, থাকবে না অর্থ সঙ্কট
বর্তমান যুগে অর্থ ছাড়া জীবন কল্পনাই করা যায় না। কারণ এটা আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে গিয়েছে। এই জন্য মানুষ অর্থ উপার্জনের জন্য দিন রাত এক করে পরিশ্রম করে। কিন্তু অনেক সময় ভালো উপার্জন হওয়া সত্ত্বেও ব্যক্তিকে অর্থের সমস্যার সম্মুখীন হতে হয়। অর্থ আসে কিন্তু থাকে না। এরকম অবস্থায় বুঝতে পারে না যে সে করবে কী। আর এই কারণে প্রায়ই অর্থ সঙ্কট দেখা দেয়। অনেক সময় প্রচুর প্রচেষ্টার পরও অর্থসঞ্চয় করা বেশ কঠিন হয়ে পড়ে। অর্থ সংক্রান্ত সমস্যা যদি আপনার সঙ্গেও হয়ে থাকে, তবে আমরা আপনাকে এমন কিছু উপায় বলতে যাচ্ছি যা অবলম্বন করে আপনি আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে পারেন। আসুন জেনে নেই এই প্রতিকারগুলো কী?

ভগবান গণেশের ছবি
বাড়িতে গণেশজির প্রতিমা রাখা খুবই শুভ বলে মনে করা হয়। ভগবান গণেশজি প্রথম পুজ্য ও বিঘ্নহর্তা দেবতা বলে বিবেচিত হন। শুভ ও মঙ্গল কাজে সবচেয়ে প্রথমে ভগবান গণেশের পুজো করা হয়ে থাকে। তাই অর্থ সমস্যা দূর করতে ও সুখী জীবন অতিবাহিত করার জন্য গণেশজির নৃত্যরত মূর্তি বা ছবি নিজেদের বাড়িতে নিয়ে আসুন।

একাক্ষী নারকেল
বাড়িতে একাক্ষী নারকেল অবশ্যই রাখুন। বিশ্বাস করা হয় যে ঘরে একাক্ষী নারকেল থাকে সেখানে স্বয়ং মা লক্ষ্মীর বাস হয় এবং তাঁর কৃপা সর্বদা থাকে। কারণ একাক্ষী নারকেলকে শ্রীফলও বলা হয়ে থাকে। একে দেবী লক্ষ্মীর স্বরূপ বলে মানা হয়। এরকম মনে করা হয় যে একাক্ষী নারকেল বাড়িতে রাখলে জীবনে আর্থিক সঙ্কট কম হয়।

শঙ্খ
বাড়ির পুজোর জায়গায় শঙ্খ রাখা দরকার, কারণ যেসব বাড়িতে শঙ্খ থাকে সেখানে কোনও বাস্তু দোষ থাকে না। বাড়িতে শঙ্খ রাখলে অর্থ সংক্রান্ত সমস্যা হয় না। শাস্ত্র মতে, ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কাছে শঙ্খ খুব প্রিয়। শঙ্খকে ইতিবাচক শক্তি, উদ্যম এবং আত্মবিশ্বাসের কারণ হিসাবে বিবেচনা করা হয়।

মা লক্ষ্মী ও কুবের
সম্পদ বৃদ্ধির জন্য মা লক্ষ্মীর ছবির সঙ্গে ভগবান কুবেরের ছবি রাখুন। মা লক্ষ্মী হলেন সম্পদের দেবী এবং ভগবান কুবের হলেন আয়ের দেবতা। এভাবে টাকার সমস্যা দূর হবে।

বাঁশি
পুজোর ঘরে বাঁশি রাখা খুব জরুরি। বিশ্বাস করা হয় যে বাড়ির পুজোর জায়গায় বাঁশের বাঁশি থাকলে সেখানে সর্বদা সুখ ও সমৃদ্ধি বাস করে। ঘরে বাঁশি রাখলে সেখানে ব্যবসা ও চাকরিতে উন্নতি পাওয়া যায়।

ময়ূরের পালক
বাড়ির বাস্তু দোষ দূর করতে ঘরে ময়ূরের পালক অবশ্য রাখুন। এই উপায়ে ব্যক্তির আয় বৃদ্ধি ও খরচ কম হবে। ময়ূরের পালক বাড়িতে উপস্থিত বাস্তু দোষ দূর করতে সবচেয়ে কার্যকরী উপায় বলে মনে করা হয়।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications