শুভ নাকি অশুভ! স্বপ্নে বারংবার টিকটিকি দেখার অর্থ জেনে নিন
ভারতে জ্যোতিষ শাস্ত্রের অনেক শাখা রয়েছে। যার মধ্যে কুণ্ডলী দেখা থেকে শুরু করে হাত দেখা, সংখ্যাতত্ত্ব, লাল বই, টেরো কার্ড রিডিং, কপালের রেখা পড়া, সাক্ষর অধ্যয়ন, সমুদ্র শাস্ত্র ও স্বপ্ন শাস্ত্রের মতো এরকম অনেক বিধান রয়েছে, যেখানে মানুষের ভবিষ্যৎ নিয়ে কোনও না কোনও সঙ্কেত অবশ্যই পাওয়া যায়। আজকে আমরা স্বপ্নশাস্ত্রের বিষয়ে কিছু জানব যেখানে বিশ্বাস করা হয় যে প্রত্যেক স্বপ্নের কোনও না কোনও অর্থ অবশ্যই রয়েছে। কিছু স্বপ্ন আপনার মনে থাকবে আবার কিছু স্বপ্ন মানুষ ভুলে যায়। যাদের স্বপ্ন মনে থাকে তারা সেই স্বপ্নের অর্থ জানতে ইচ্ছুক হন।

স্বপ্নের ব্যাখা
স্বপ্নশাস্ত্রে প্রত্যেক স্বপ্নের আলাদা আলাদা ব্যাখা দেওয়া হয়েছে। এই স্বপ্নগুলি আমাদের ভবিষ্যতে ঘটা ঘটনার আগাম জানান দিয়ে থাকে। এরকম পরিস্থিতিতে যদি আপনি বারবার স্বপ্নে টিকটিকি দেখতে পান তবে এটা কোনও অশুভ সঙ্কেত হতে পারে।

পোকা খাচ্ছে টিকটিকি
স্বপ্নে যদি টিকটিকিকে পোকা-মাকড় খেতে দেখেন তবে এটা শুভ সঙ্কেত নয়। এই ধরনের স্বপ্ন জীবনে ঘটনা কোনও বড় লোকসানের সঙ্কেত দেয়। হতে পারে আপনি কোনও বড় আর্থিক সমস্যায় ফাঁসতে চলেছেন। আবার যগি স্বপ্নে আপনি টিকটিকির বাচ্চা দেখেন তাহলে এর অর্থ এই যে আপনার কাজে কোনও ধরনের বাধা আসতে চলেছে।

বাড়িতে টিকটিকি প্রবেশ করা
স্বপ্নে যদি কোনও টিকটিকিকে বাড়িতে প্রবেশ করতে দেখেন তবে আপনি কোনও পারিবারিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। তবে স্বপ্নে আপনি নিজে টিকটিকি মারছেন দেখা একটি শুভ সঙ্কেত। এর অর্থ এই যে আপনি সব সমস্যা ও অশান্তি নিজেই সমাধান করতে পারবেন।

দেওয়ালে টিকটিকি রয়েছে দেখা
আপনি যদি দেখেন যে দেওয়ালে আটকে থাকা একটি টিকটিকি ধাক্কা দেওয়ার চেষ্টা করছে, এর অর্থ হল আপনার এই সময় সাবধান হওয়া দরকার। আপনি শত্রুর ষড়যন্ত্রের শিকার হতে পারেন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications