আপনার কি ৩ তারিখে জন্ম ! সৌভাগ্য বাড়াতে জেনে নিন 'পয়া' জিনিস ঘিরে কিছু তথ্য
জ্যোতিষ শাস্ত্রে ৩ সংখ্যার আওতায় তাঁরাই পড়েন যাঁদের জন্ম যেকোনও মাসের, ৩, ১২, ২১, ৩০ ইত্যাদি তারিখে পড়বে।
সাফল্য পেতে পরিশ্রম জরুরী। এই তত্ত্বের কোনও বিকল্প নেই। তবে সাফল্য পেতে পরিশ্রমের সঙ্গে কিছুটা ভাগ্যেরও প্রয়োজন হয় বলে মনে করেন অনেকে। আর সৌভাগ্য ফিরে পেতে বেশ কয়েকটি পয়মন্তর জিনিস সাহায্য করে থাকে। কিন্তু ব্যক্তি বিশেষে ভিন্ন রকমের পয়মন্তর জিনিস কার্যকরী হয়। সংখ্যাতত্ত্ব বলছে এক একজন ব্যক্তির এক এক রকমের 'পয়া' জিনিস থাকে। জ্যোতিষ শাস্ত্র বলছে জন্মতারিখ দেখেই বলে দেওয়া যায় কোন ব্যক্তির পক্ষে কোন ধরনের জিনিস পয়মন্তর হতে পারে।
জন্ম তারিখের ভিত্তিতে কীভাবে এই গণনা হয়,তা আগে দেখে নিতে হবে, যে সমস্ত ব্যক্তিত্বরা মাসের ১, ১০,১৯, ২৮ তারিখে জন্মেছেন তাঁরা ১ সংখ্যার আওতায় আসেন। জন্মতারিখ গণনার এই প্রক্রিয়া মূলাঙ্ক গণনা নামে খ্যাত। কোনও ব্যক্তি শুধুমাত্র কোন তারিখটিতে জন্মেছেন তাই দিয়েই বোঝা যাবে তাঁর চরিত্র।এই মূলাঙ্ক ১ থেকে ৯ পর্যন্ত হয়। যেমন কেউ ১ তারিখ জন্ম নিলে তাঁর মূলাঙ্ক হবে ১+০=১। কেউ ২৬ তারিখ জন্ম নিলে তাঁর মুলাঙ্ক হবে, ২+৬=৮, সেরকম কেউ যদি ৩১ তারিখ জন্ম নেন তাহলে তাঁর মূলাঙ্ক হবে ৩+১=৪।

৩ সংখ্যাটির আওতায় কারা থাকছেন
জ্যোতিষ শাস্ত্রে ৩ সংখ্যার আওতায় তাঁরাই পড়েন যাঁদের জন্ম যেকোনও মাসের, ৩, ১২, ২১, ৩০ ইত্যাদি তারিখে পড়বে। যেখানে দুটি অঙ্কের সংখ্য়ার যোগফল ৩ হবে, অথবা সংখ্যাটিই ৩ হবে, সেই তারিখে জন্মগ্রহণকারীরা ৩ অঙ্কের সংখ্যাভুক্ত হবেন।

পয়া সংখ্যা ব্য়বসার ক্ষেত্রে
ব্যবসার ক্ষেত্রে ৩ সংখ্যার ব্যক্তিত্বদের পয়মন্তর কয়েকটি সংখ্যার উল্লেখ করেছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা। এই সংখ্যা বা তারিখে ব্যবসা সংক্রান্ত কোনও কাজ করলে ভালো ফল পাবেন ৩ সংখ্যার ব্যক্তিত্বরা। এই তারিখগুলি হল ১,৩,৬,৯।

বিয়ের জন্য পয়া তারিখ
বিয়ের ক্ষেত্রে ৩ সংখ্যার ব্যক্তিত্বদের পয়া তারিখ হল ৩,৫,৬,৭,৯। এই দিনগুলিতে বিয়ে সংক্রান্ত যাবতীয় কাজ সুষ্ঠুভাবে হবে। এমনই দাবি জ্যোতিষশাস্ত্রজ্ঞদের।

পয়া রঙ
জ্যোতিষবিদদের দাবি , পয়মন্তর রঙ হলুদ। এছাড়াও এঁদের পয়মন্তর দিন হল সপ্তাহের মঙ্গলবার ও শুক্রবার।

কোন মাস পয়া?
মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর ইত্যাদি মাসগুলি পয়া ৩ সংখ্যার ব্যক্তিত্বদের জন্য। সংখ্যাতত্ত্বের হিসাবে অনুযায়ী জ্যোতিষবিদদের দাবি এই মাসগুলিতে যেকোনও কাজে ৩ সংখ্যার ব্যক্তিত্বদের সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল।

পয়া ধাতু
৩ সংখ্যার পয়া ধাতু সোনা। সোনার গয়না , বা সোনার কোনও জিনিস নিজের সঙ্গে সবসময় রাখলে , ৩ সংখ্যার ব্যক্তিত্বদের সৌভাগ্য বাড়বে বলে জানিয়েছেন জ্যোতিষবিদরা।












Click it and Unblock the Notifications