সৌভাগ্য ও কেরিয়ারে উন্নতিতে ৮ সংখ্যার ব্যক্তিত্বদের জন্য কয়েকটি টিপস
উন্নতির পথ বেছে নিতে কে না চান! সকলেরই উদ্দেশ্য থাকে জীবনে উন্নতির পতে হাঁটা। সেক্ষেত্রে বহুবার বহু সমস্যাও আঁকড়ে ধরে। তবে সমস্যাকে সময় মতো কাটিয়ে জীবনে এগিয়ে যাওয়াই জীবনযুদ্ধের আরেক নাম!
উন্নতির পথ বেছে নিতে কে না চান! সকলেরই উদ্দেশ্য থাকে জীবনে উন্নতির পতে হাঁটা। সেক্ষেত্রে বহুবার বহু সমস্যাও আঁকড়ে ধরে। তবে সমস্যাকে সময় মতো কাটিয়ে জীবনে এগিয়ে যাওয়াই জীবনযুদ্ধের আরেক নাম! জ্যোতিষ শাস্ত্র বলছে, সৌভাগ্য সঙ্গে থাকলে, অনেক সমস্যাই কেটে যায়। আরএই সৌভাগ্য সঙ্গে রাখতে প্রয়োজন কিছু পয়মন্তর জিনিসের। জন্ম তারিখ অনুযায়ী জ্যোতিষশাস্ত্রে জানা সম্ভব যে কোন ব্যক্তির পক্ষে কোন জিনিসটি পয়া।
জন্ম তারিখের ভিত্তিতে কীভাবে এই গণনা হয়,তা আগে দেখে নিতে হবে, যে সমস্ত ব্যক্তিত্বরা মাসের ১, ১০,১৯, ২৮ তারিখে জন্মেছেন তাঁরা ১ সংখ্যার আওতায় আসেন। জন্মতারিখ গণনার এই প্রক্রিয়া মূলাঙ্ক গণনা নামে খ্যাত। কোনও ব্যক্তি শুধুমাত্র কোন তারিখটিতে জন্মেছেন তাই দিয়েই বোঝা যাবে তাঁর চরিত্র।এই মূলাঙ্ক ১ থেকে ৯ পর্যন্ত হয়। যেমন কেউ ১ তারিখ জন্ম নিলে তাঁর মূলাঙ্ক হবে ১+০=১। কেউ ২৬ তারিখ জন্ম নিলে তাঁর মুলাঙ্ক হবে, ২+৬=৮, সেরকম কেউ যদি ৩১ তারিখ জন্ম নেন তাহলে তাঁর মূলাঙ্ক হবে ৩+১=৪। দেখে নেওয়া যাক ৮ সংখ্যায় যাঁরা জন্মগ্রহণ করেন তাঁদের পয়মন্তর কয়েকটি বিষয়।

৮ সংখ্যার মধ্যে কারা কার থাকছেন?
একটি মাসের ০৮,১৭,২৬ তারিখে জন্মগ্রহণকারীরা ৮ সংখ্য়ার আওতায় পড়েন। এঁরা স্বভাবগতভাবে ভীষণ সাহসী হন। যেকোনও জায়গার নেতৃত্ব দেওয়ার ক্ষমতায় এঁরা আসীন থাকেন।

কেরিয়ারের জন্য পয়া তারিখ
ব্যবসায়িক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে ৮ সংখ্যার ব্যক্তিত্বদের জন্য পয়া তারিখ হল ১,২,৮। ৮ সংখ্যার ব্যক্তিত্বরা এই দিনগুলিতে কেরিয়ার সংক্রান্ত যেকোনও কাজে হাত দিলে তা শুভফল দেবে বলে দাবি পশ্চিমী জ্য়োতিষশাস্ত্রের।

বিয়ের জন্য সেরা তারিখ
৮ সংখ্যার ব্যক্তিত্বদের বিয়ের জন্য সেরা দিন হল ১,২,৪ তারিখ পয়া। এই সংখ্যাগুলিকে কেন্দ্র করে বিয়ের দিনক্ষণ ঠিক করলে ৮ সংখ্যার ব্যক্তিত্বরা সুখী হবেন বলে দাবি জ্যোতিষশাস্ত্রের। প্রেমের জন্য় সেরা তারিখ বা সংখ্যা হল, ১,২,৫, ৪, ৭ ।

পয়া ধাতু
কোনও শুভ কাজে গেলে ৮ সংখ্যায় জন্মগ্রহণকারীরে সঙ্গে রাখতে পারেন তামার কোনও জিনিস। এঁদের জন্য অত্যন্ত কার্যকরী পাথর বলে মনে করেন অনেকে। তবে এর জন্য বিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজন বলে দাবি অনেকের।

পয়া কোণ!
৮ সংখ্যার ব্যক্তিত্বরা পশ্চিমমুখ করে কোনও কাজ করলে তা অত্যন্ত পয়মন্তর। এঁদের বাড়ি বা কর্মস্থল যদি পশ্চিমপ্রান্ত হয়,তাহলে তা এঁদের পক্ষে যথেষ্ট ভালো দিক।

পয়মন্তর মাস
এই সংখ্য়ার ব্যক্তিত্বদের জন্য পয়া মাস হল মার্চ, জুন, সেপ্টেম্বর। এই মাসে কোনও কাজ করলে, তা নিঃসন্দেহে এঁদের পক্ষে অত্যন্ত লাভজনক।












Click it and Unblock the Notifications